ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন না বাড়ানোয় ক্ষোভে, ৫০ কোটি ডলারের গুদামে আগুন দিল কর্মী 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৯:৪৪ পিএম
আশানুরূপ বেতন না দেয়ায় ক্ষোভে ৫০ কোটি ডলারের গুদামে আগুন দিলেন কর্মী। ছবি: সংগৃহীত

কর্মীদের বেতন নিয়ে ক্ষোভের জেরে ক্যালিফোর্নিয়ার অন্টারিওতে একটি বিশাল ডিস্ট্রিবিউশন সেন্টারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ২৯ বছর বয়সী এক গুদামকর্মীর বিরুদ্ধে। ২০২৬ সালের ৭ এপ্রিল ভোরে লাগা ওই আগুনে ১২ লাখ বর্গফুটের পুরো স্থাপনাটি ধ্বংস হয়ে যায়। ফেডারেল প্রসিকিউটরদের হিসাবে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ মিলিয়ন ডলার।

অভিযুক্ত চামেল আবদুলকারিম হাইল্যান্ড শহরের বাসিন্দা। তিনি ওই গুদামে সরাসরি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিম্বারলি-ক্লার্কের কর্মী ছিলেন না। তৃতীয় পক্ষের লজিস্টিকস কোম্পানি এনএফআই ইন্ডাস্ট্রিজের হয়ে সেখানে কাজ করতেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অভিযোগপত্র অনুযায়ী, ৭ এপ্রিল রাত ১২টা ৩৪ মিনিটের দিকে অন্টারিওর একটি বড় ডিস্ট্রিবিউশন সেন্টারে আগুনের খবর পায় পুলিশ। তদন্তকারীদের দাবি, আবদুলকারিম গুদামের ভেতরে কাগজজাত পণ্যে ভরা একাধিক প্যালেটে ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেন। তিনি সেই ঘটনার ভিডিওও ধারণ করেন বলে অভিযোগ রয়েছে।

ভিডিওতে বেতন নিয়ে তাকে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায়। ফেডারেল প্রসিকিউটরদের উদ্ধৃত করা বক্তব্য অনুযায়ী, তিনি বলেন, কর্মীদের জীবনযাপনের মতো বেতন দেওয়া হলে এমন ঘটনা ঘটত না। পরে ফোন কল ও মেসেজেও তিনি কর্মীদের উৎপাদিত মূল্যের আরও বেশি অংশ দেওয়ার কথা বলেন এবং শেয়ারহোল্ডারদের সমালোচনা করেন বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। সেখানে বিপুল পরিমাণ টিস্যু, টয়লেট পেপার ও অন্যান্য কাগজজাত পণ্য মজুত ছিল। প্রচণ্ড আগুনে ভবনের ছাদ ধসে পড়ে এবং পুরো ডিস্ট্রিবিউশন সেন্টারটি ধ্বংস হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে কয়েক ঘণ্টা ধরে বিপুলসংখ্যক দমকলকর্মী কাজ করেন। ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সান বার্নার্ডিনো কাউন্টির প্রসিকিউটররা জানিয়েছেন, ভবনটির মূল্য এবং ভেতরে থাকা পণ্যের ক্ষতি মিলিয়ে মোট আর্থিক ক্ষয়ক্ষতির হিসাব ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি হতে পারে। এর মধ্যে কাগজজাত পণ্যের মূল্যই ৫০০ মিলিয়ন ডলারের বেশি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ঘটনার পর আবদুলকারিমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একাধিক অগ্নিসংযোগের অভিযোগের পাশাপাশি ফেডারেল পর্যায়ে বাণিজ্যিক স্থাপনায় অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। ফেডারেল অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার ন্যূনতম পাঁচ বছর এবং সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

১৩ এপ্রিল অঙ্গরাজ্যের মামলায় আদালতে হাজির হয়ে আবদুলকারিম অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন।

তদন্তকারীরা এফবিআই, ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস, অন্টারিও পুলিশ বিভাগ এবং অন্টারিও ফায়ার বিভাগের সঙ্গে মিলে তদন্ত চালাচ্ছেন। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আবদুলকারিমকে আইন অনুযায়ী নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুতিনকে চাপ দিতে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির আহ্বান, ট্রাম্পের ‘আমার বন্ধু’ মন্তব্যকে বললেন অদ্ভুত 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
পুতিনকে চাপ দিতে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির আহ্বান, ট্রাম্পের ‘আমার বন্ধু’ মন্তব্যকে বললেন অদ্ভুত 
ফিলাডেলফিয়ায় পানির সংকট, ফুটিয়ে পান করার নির্দেশ কর্তৃপক্ষের
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় পানির সংকটের কারণে পানি ফুটিয়ে পান করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 
ফিলাডেলফিয়ায় পানির সংকট, ফুটিয়ে পান করার নির্দেশ কর্তৃপক্ষের
গুগলের এআই বন্ধ করল লস অ্যাঞ্জেলেসের স্কুল
শিক্ষার্থীদের পড়াশোনায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে উদ্বেগের কারণে গুগল অনুসন্ধানে এআইয়ের তৈরি সারসংক্ষেপ বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্কুল কর্তৃপক্ষ।
গুগলের এআই বন্ধ করল লস অ্যাঞ্জেলেসের স্কুল
স্কুল ফুটবল ম্যাচে গুলি, নিহত ১
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে একটি স্কুলের ফুটবল ম্যাচ চলাকালে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
স্কুল ফুটবল ম্যাচে গুলি, নিহত ১
বিস্ফোরণে সিসার দূষণ ছড়াল কি না, ফল মিলবে শিগগিরই
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে সেনাবাহিনীর গোলাবারুদ কারখানায় বিপজ্জনক বিস্ফোরক ধ্বংসের পর পরিবেশে সিসার দূষণ ছড়িয়েছে কি না, তা পরীক্ষার ফল শুক্রবার (২৭ নভেম্বর) থেকে পাওয়া যেতে পারে বলে জানিয়েছে পরিবেশ সুরক্ষা সংস্থা।
বিস্ফোরণে সিসার দূষণ ছড়াল কি না, ফল মিলবে শিগগিরই
আরও পড়ুন
ঢাকায় বাসে আগুন
ঢাকা আরিচা মহাসড়কে দাড়িয়ে থাকা বাসে আগুন
মিরপুরে আবারও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাসে আগুন
চকবাজারে বহুতল ভবনে আগুন