ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

নিউইয়র্কের টাইমস স্কয়ারে ফের ছুরিকাঘাত

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
ছবি: সংগৃহীত

নিউইয়র্ক শহরের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সেভেন্থ অ্যাভিনিউ ও ওয়েস্ট ৫০ নম্বর স্ট্রিটের সংযোগস্থলে ২৩ বছর বয়সী এক তরুণকে মুখ ও পেটে ছুরিকাঘাত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বেইজ রঙের সোয়েটার পরিহিত এক হামলাকারী ঘটনাটি ঘটিয়েই দ্রুত স্থান ত্যাগ করে। গুরুতর আহত ওই তরুণকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় উইল কর্নেল মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন চিকিৎসকেরা। তবে এই হামলা কোনো পূর্বশত্রুতার জেরে হয়েছে, নাকি এটি সম্পূর্ণ আকস্মিক আক্রমণ ছিল—তা এখনো নিশ্চিত হতে পারেনি নিউইয়র্ক পুলিশ।

এর মাত্র কয়েক দিন আগেই একই এলাকায় পামেলা সিসনেরোস নামের মানসিক ভারসাম্যহীন এক নারীর ছুরিকাঘাতে ৬৮ বছর বয়সী এক প্রবীণ পর্যটক গুরুতর আহত হন। পরবর্তীতে ৪১ ও ৪২ নম্বর স্ট্রিটের মধ্যবর্তী স্থানে পুলিশ তাকে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয় এবং একপর্যায়ে পুলিশের গুলিতে ওই নারী নিহত হন।

এক সপ্তাহের ব্যবধানে পর পর এমন সহিংসতার ঘটনায় ঐতিহ্যবাহী টাইমস স্কয়ারজুড়ে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। জনবহুল এই বিনোদনকেন্দ্রে আসা দর্শনার্থীরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সাধারণ নাগরিক ও স্থানীয়দের মতে, শহরটিতে সম্প্রতি মানসিক স্বাস্থ্য সংকট উদ্বেগজনক রূপ নিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি ঠেকাতে ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের অতি দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তাঁরা। শনিবারের ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে জোর অভিযান চালাচ্ছে পুলিশ।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনর্নির্বাচিত হলেন লেটিশিয়া জেমস
নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনর্নির্বাচনের লড়াইয়ে জয়ী হয়েছেন লেটিশিয়া জেমস। তিনি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী সারিতা কোমাতিরেডিকে পরাজিত করেছেন বলে ঘোষণা করেছে অ্যাসোসিয়েটেড প্রেস। স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়, যেখানে জেমস ৬০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন বলে জানা গেছে। ২০১৯ সাল থেকে জেমস নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কর্মজীবী ​​পরিবারগুলোর ব্যয় কমানো, অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা এবং নিউ ইয়র্কবাসীর অধিকার ও নিরাপত্তা রক্ষায় কাজ করেছেন। দায়িত্বকালে গত সাত বছরে তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ৫০ বারেরও বেশি মামলা করেছেন। ২০২০ সালে ট্রাম্প কোমাতিরেডিকে নিউ ইয়র্কের পূর্বাঞ্চলীয় ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক হিসেবে মনোনীত করেছিলেন। তিনি নিউ ইয়র্কে নিরাপত্তা বৃদ্ধি, মানসিক অসুস্থতার মোকাবিলা এবং নিউ ইয়র্কবাসীর অধিকার রক্ষার ওপর গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আরটিভি/টিআর
নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনর্নির্বাচিত হলেন লেটিশিয়া জেমস
নিজেদের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারিয়ে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। এরই ধারাবাহিকতায় এবার মার্কিন কংগ্রেসে নতুন ইতিহাস গড়ার পথে রয়েছেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস। 
নিজেদের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে ৫ কারণে ভরাডুবি হলো রিপাবলিকানদের
এবারের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের ব্যাপকতাকে হোয়াইট হাউজে ট্রাম্পের দুই বছরের শাসনের বিরুদ্ধে মার্কিন ভোটারদের জোরালো প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে ৫ কারণে ভরাডুবি হলো রিপাবলিকানদের
যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ২৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। নির্বাচনে বর্তমান রিপাবলিকান সিনেটর ডার্বি হিলসকে পরাজিত করেছেন ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী। 
যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী
‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধাক্কা খাওয়ার পর এই ভিডিওটি নিজেদের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস।
‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে
আরও পড়ুন
টাইমস স্কয়ারে দুইজনকে ছুরিকাঘাত, পুলিশের গুলিতে নারী নিহত