ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করার নতুন উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রস্তাবিত নতুন নিয়ম বাস্তবায়িত হলে এখন থেকে দেশটিতে জন্ম নেওয়া শিশুদের পাসপোর্টের আবেদন করতে গেলে তাদের বাবা-মায়ের বৈধ নাগরিকত্ব বা বসবাসের প্রমাণপত্র দেখাতে হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন নিয়ম চালু হলে শিশুর পাসপোর্টের আবেদনের সময় বাবা-মাকে তাদের বৈধ মার্কিন পাসপোর্ট, জন্মসনদ কিংবা গ্রিন কার্ডের মতো প্রশাসনিক নথি জমা দেওয়া বাধ্যতামূলক হতে পারে। বর্তমানে কেবল শিশুর জন্মসনদ এবং বাবা-মায়ের ছবিযুক্ত যেকোনো পরিচয়পত্র জমা দিলেই পাসপোর্টের প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি নিয়মের খসড়া প্রস্তুত করেছে। মূলত ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য হলো ‘বার্থ ট্যুরিজম’ বা কেবল সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে ভ্রমণের প্রবণতা বন্ধ করা। এতদিন বহু বিদেশি নারী গর্ভবতী অবস্থায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব করতেন, যাতে শিশুটি আইনানুযায়ী সরাসরি দেশটির নাগরিকত্ব লাভ করতে পারে। নতুন এই বিধিনিষেধের মাধ্যমে সেই সুযোগ বন্ধের পাশাপাশি বিদেশি সরকারের কর্মচারী ও নথিবিহীন অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রটিকেও কঠোর করার পরিকল্পনা করা হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকান নাগরিকত্বের মর্যাদা ও মান বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগটি ইতোমধ্যে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর বিরুদ্ধে মার্কিন আদালতে একাধিক মামলা দায়ের করা হয়েছে। অধিকারকর্মী ও আইনজীবীরা এই আদেশ কার্যকর স্থগিত রাখার জন্য বিচারকদের কাছে আবেদন জানিয়েছেন। যদিও আদালত এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে সামরিক সংঘাত শুরুর পর থেকে গত আট মাসে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সমরাস্ত্রের মূল্য প্রায় ৩৩০ কোটি ডলার।
ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র
ছয় টয়লেট অচল, মাঝ আকাশ থেকে জরুরি অবতরণ করল যাত্রীবাহী বিমান
বিমানের আটটি টয়লেটের মধ্যে ছয়টিই অচল হয়ে পড়ায় মাদ্রিদ থেকে যুক্তরাষ্ট্রের ডালাসগামী একটি বিমানকে জরুরি অবতরণের জন্য নিউইয়র্কে ঘুরিয়ে নেওয়া হয়েছে।
ছয় টয়লেট অচল, মাঝ আকাশ থেকে জরুরি অবতরণ করল যাত্রীবাহী বিমান
সুগার ফ্রি পানীয়তে কিটক্যাটের সমান চিনি, স্টারবাকসের বিরুদ্ধে মামলা
সুগার ফ্রি বা চিনি ছাড়া বলে বিক্রি করা পানীয়তে কিটক্যাট চকলেটের সমান চিনি থাকার অভিযোগ উঠেছে বিশ্বখ্যাত কফি বিক্রেতা প্রতিষ্ঠান স্টারবাকসের বিরুদ্ধে।
সুগার ফ্রি পানীয়তে কিটক্যাটের সমান চিনি, স্টারবাকসের বিরুদ্ধে মামলা
নিউইয়র্কে বারান্দা থেকে ধাক্কায় মায়ের মৃত্যু, গুরুতর আহত মেয়ে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক নারী ও তার শিশুকে ফেলে দেওয়ার ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে।
নিউইয়র্কে বারান্দা থেকে ধাক্কায় মায়ের মৃত্যু, গুরুতর আহত মেয়ে
কানাডায় স্কুলে ৮ হত্যায় সহায়তা, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নারী
কানাডায় স্কুলে হামলা চালিয়ে আটজনকে হত্যার ঘটনায় সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
কানাডায় স্কুলে ৮ হত্যায় সহায়তা, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নারী
আরও পড়ুন
গ্রিন কার্ড পেতে নতুন নিয়ম জানালো ট্রাম্প প্রশাসন 
তৃতীয় দেশে অভিবাসী পাঠানোর ট্রাম্পের পরিকল্পনায় আদালতের বাধা
শিশুর যত্নে ঘরে থাকা বাবা-মায়ের জন্য সুখবর, পাবেন আর্থিক সহায়তা
১০ বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতিতে আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিল ট্রাম