ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বেলটাউনে একদিনে তিন জায়গায় গোলাগুলি, কিশোরসহ নিহত ৩

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের বেলটাউন এলাকায় প্রায় ২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক গুলির ঘটনা ঘটেছে। এতে ১৭ বছরের এক কিশোরসহ মোট তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। পর পর ঘটে যাওয়া এসব হত্যাকাণ্ডের পেছনে কোনো যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রথম ঘটনাটি ঘটে রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে ডেনি ওয়ে ও ক্লে স্ট্রিট এলাকায়। রাস্তায় তিনজনের মধ্যে হাতাহাতির একপর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধ হলে তাৎক্ষণিকভাবে তাদের হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। পরবর্তীতে একই ঘটনায় গুলিবিদ্ধ আরও এক পুরুষ ও এক নারী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। ফলে এই এক ঘটনাতেই মোট চারজন গুলিবিদ্ধ হন। ঘটনার কিছুক্ষণ আগে এলাকায় স্ট্রিট রেসিং চললেও, এর সঙ্গে গুলির ঘটনার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে পুলিশ।

এর মাত্র দুই ঘণ্টা পর, থার্ড অ্যাভিনিউ ও ব্ল্যানচার্ড স্ট্রিট এলাকায় দ্বিতীয় গুলির ঘটনাটি ঘটে। সেখানে পার্ক করে রাখা একটি গাড়ির ভেতর থেকে এক নারীকে গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। পুলিশ জানায়, অজ্ঞাত এক ব্যক্তি গাড়িটিতে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়।

সবশেষ ঘটনাটি ঘটে রোববার রাত ১১টা ৪৪ মিনিটের পর, এলিয়ট অ্যাভিনিউ ও বেল স্ট্রিট এলাকায়। গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক কিশোর ও ২১ বছর বয়সী এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসকরা ১৭ বছর বয়সী ওই কিশোরকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আহত যুবকটি। পুলিশ জানায়, গুলির ঘটনার ঠিক আগে সেখানে একটি হাতাহাতি হয়েছিল।

পর পর ঘটে যাওয়া এই তিনটি ঘটনার মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক নেই বলে আপাতত মনে করছে পুলিশ। তবে একই এলাকার মধ্যে ২৪ ঘণ্টার কম সময়ে তিনটি ঘটনা ঘটায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হচ্ছে।

এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা চিহ্নিত করা সম্ভব হয়নি, আর হামলার সুনির্দিষ্ট কোনো কারণও জানা যায়নি। ঘটনার বিষয়ে কোনো তথ্য থাকলে ২০৬-২৩৩-৫০০০ নম্বরে যোগাযোগ করে পুলিশকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
নিউইয়র্কের কুইন্সের ওজন পার্কে নতুন আল ফুরকান মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তহবিল সংগ্রহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
নিউইয়র্ক থেকে ফ্লাইট ধরবেন? জানুন এই পাঁচ নিয়ম, বাঁচবে ৩০০ ডলার!
নিউইয়র্ক থেকে বাংলাদেশে বা যুক্তরাষ্ট্রের অন্য স্টেটে যাওয়ার টিকিট খুঁজতে শুধু একটি বিমানবন্দর ও নির্দিষ্ট তারিখে আটকে থাকলে কম দামের ফ্লাইট চোখ এড়িয়ে যেতে পারে।
নিউইয়র্ক থেকে ফ্লাইট ধরবেন? জানুন এই পাঁচ নিয়ম, বাঁচবে ৩০০ ডলার!
নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের অগ্রযাত্রা, রয়েছে এক হাজারের বেশি কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) বাংলাদেশি বংশোদ্ভূতদের অভাবনীয় উত্থান ঘটেছে।
নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের অগ্রযাত্রা, রয়েছে এক হাজারের বেশি কর্মকর্তা
নিউইয়র্কে তীব্র গরম মোকাবিলায় রোপণ করা হলো ১৮ হাজার গাছ
নিউইয়র্কে প্রচণ্ড গরম কেবল অস্বস্তির বিষয় নয়, জনস্বাস্থ্যের ঝুঁকিও। সিটির স্বাস্থ্য বিভাগের ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, গরমের কারণে বা গরমে বিদ্যমান অসুস্থতা বেড়ে গিয়ে বছরে আনুমানিক ৫০০ নিউইয়র্কবাসীর মৃত্যু হয়।
নিউইয়র্কে তীব্র গরম মোকাবিলায় রোপণ করা হলো ১৮ হাজার গাছ
সাধারণ দাঁতব্যথা থেকে ধরা পড়ল ভয়াবহ ক্যানসার, বাঁচার লড়াইয়ে ৪ বছরের শিশু
যুক্তরাষ্ট্রের কানেটিকাটের চার বছর বয়সী শিশু এলেনা। সাধারণ শিশুর মতোই খেলাধুলা আর পরিবারের সঙ্গে পাহাড়ের ট্রেইলে হেঁটে আনন্দময় শৈশব কাটছিল তার। কিন্তু হঠাৎই নিচের মাড়ির বাঁ পাশে দাঁতব্যথা ও ফোলাভাব দেখা দিলে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। মা সারাহ লাপোস্তাতো শুরুতে ভেবেছিলেন হয়তো নতুন দাঁত উঠছে কিংবা খাবারের কণা আটকে সাধারণ সংক্রমণ হয়েছে। তাৎক্ষণিক দন্তচিকিৎসক ও ওরাল সার্জনের শরণাপন্ন হলে এক্স-রে রিপোর্টেও তেমন আশঙ্কাজনক কিছু মেলেনি; মাড়িতে খাবারের টুকরো আটকে থাকা বা সাধারণ সিস্ট ধারণা করে ছয় সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ব্যথা কমার বদলে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। ফুটবল খেলে বেড়ানো দুরন্ত শিশুটি একপর্যায়ে তীব্র ক্লান্তিতে বিছানা থেকেই উঠতে পারছিল না। এর মধ্যে চোখের চারপাশে অচেনা কালশিটে দাগ দেখা দিলে মা সারাহ দেরি না করে এলেনাকে জরুরি ভিত্তিতে শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। রক্ত পরীক্ষায় অস্বাভাবিকতার লক্ষণ ধরা পড়ার পর দ্রুত পাঠানো হয় হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে নিবিড় পরীক্ষার পর চিকিৎসকদের দেওয়া তথ্য স্তব্ধ করে দেয় বাবা-মাকে—এলেনার পেটে সফটবলের সমান আকারের একটি টিউমার ধরা পড়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায়, সে নিউরোব্লাস্টোমা নামের একটি বিরল ও মারাত্মক ক্যানসারে আক্রান্ত। রোগ শনাক্তের সময় এলেনার শরীরে ক্যানসার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। চিকিৎসা পরিভাষায় যার তীব্রতা মাপার 'কুরি স্কোর' ছিল ৩০-এর মধ্যে ২৫। পরবর্তী এক বছর এই ছোট্ট শিশুর ওপর দিয়ে চলে চিকিৎসার এক কঠিন ঝড়। একাধিক জটিল অস্ত্রোপচার, পাঁচ দফা কেমোথেরাপি, ক্লিনিক্যাল ট্রায়ালের আওতায় চার দফা ইমিউনোথেরাপি, পেট থেকে টিউমার অপসারণ, দুটি স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট এবং ১২ দিনের রেডিয়েশন থেরাপি সহ্য করতে হয় তাকে। চিকিৎসার চরম সংকটময় সময়ে দুই দফা নিবিড় পরিচর্যা কেন্দ্রেও (আইসিইউ) লড়তে হয়েছে তাকে। চিকিৎসার ব্যয়ভার ও স্বাস্থ্যবীমা সচল রাখতে মা-বাবা উভয়েই পুরো সময় চাকরি ধরে রাখেন। হাসপাতালের লম্বা সময় আর ঘরের বড় মেয়ের দেখভালের দায়িত্ব ভাগ করে নিয়ে এক নতুন বাস্তবতার সঙ্গে লড়াই চালিয়ে যান তারা। দীর্ঘ ও অবিরাম চিকিৎসার সুফল মিলতে শুরু করেছে এলেনার শরীরে; রেডিয়েশন শেষ হওয়ার পর তার কুরি স্কোর ২৫ থেকে নাটকীয়ভাবে নেমে এসেছে মাত্র ১-এ। বর্তমানে সে চিকিৎসার তৃতীয় ধাপে ইমিউনোথেরাপি নিচ্ছে এবং সামনের এমআইবিজি স্ক্যানে এই স্কোর শূন্যে নেমে আসবে—এমন আশাতেই বুক বাঁধছেন চিকিৎসকরা। আরটিভি/ এসকেডি
সাধারণ দাঁতব্যথা থেকে ধরা পড়ল ভয়াবহ ক্যানসার, বাঁচার লড়াইয়ে ৪ বছরের শিশু
আরও পড়ুন
ফ্লোরিডায় ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, ৩ জেলায় জরুরি অবস্থা
কর্নেলে যৌন নিপীড়নের অভিযোগ, দুই বছর পর ফের তদন্ত
মিশিগানে বাংলাদেশি মেয়ের গাড়িচাপায় বাবার মৃত্যু  
শেয়ার বিক্রি করে খরচ চালাচ্ছেন ধনী আমেরিকানরা