ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মার্কিন গ্রিড সংস্কারে ২ বিলিয়ন ডলার বরাদ্দ দিল জ্বালানি বিভাগ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়তে থাকায় পুরোনো পাওয়ার গ্রিডের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ। এ লক্ষ্যে ২৬টি অঙ্গরাজ্যের ৩১টি প্রকল্পে প্রায় ২০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে তারা।

পরিকল্পিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে গ্রিডে অতিরিক্ত ২৩ গিগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা তৈরি হবে, যা প্রায় ১ কোটি ৬০ লাখ পরিবারকে বিদ্যুৎ দেওয়ার সমপরিমাণ। এ উদ্যোগের আওতায় বিদ্যুতের নতুন সংযোগের পাশাপাশি আধুনিক সেন্সর ও প্রযুক্তি ব্যবহার করে বিদ্যমান সঞ্চালন ব্যবস্থাকেও আরও কার্যকর করা হবে।

জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এসব প্রকল্পের অধীনে ১ হাজার ৫০০ মাইলের বেশি বিদ্যুৎ সঞ্চালন লাইনের যন্ত্রাংশ উন্নত করা হবে। সেই সঙ্গে প্রায় ২১ হাজার মাইল জুড়ে সঞ্চালন ব্যবস্থার প্রযুক্তিগত আধুনিকায়ন করা হবে, যা তাৎক্ষণিক আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ ও লাইনের চাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে।

উদ্যোগটিতে ১৯০ কোটি ডলার সরকারি অনুদানের পাশাপাশি বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলো থেকে আরও ৩৩৫ কোটি ডলার যৌথ অর্থায়ন আসবে। কলোরাডো, ইন্ডিয়ানা, ওহাইও ও ওকলাহোমার চারটি সরকারি সংস্থাসহ বিভিন্ন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সমন্বিতভাবে এই আর্থিক সুবিধা পাবে।

সাম্প্রতিক সময়ে ডেটা সেন্টার, শিল্পকারখানা ও বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে বিদ্যুতের ব্যবহার ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এই বাড়তি চাহিদা মেটাতে বাইডেন প্রশাসনের সময় পাস হওয়া দ্বিদলীয় অবকাঠামো তহবিলের আওতায় প্রকল্পগুলোতে অর্থায়ন করা হচ্ছে।

অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দেশীয় তেল-গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং পুরোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালু রাখার নীতি জোরদার করছেন। এমন প্রেক্ষাপটেও নতুন এই গ্রিড আধুনিকায়ন প্রকল্প যুক্তরাষ্ট্রের পাওয়ার গ্রিডের ওপর চাপ কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে হওয়া কাঠামোগত চুক্তি ইরানকে সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য বাড়তি সময় ও সম্পদ দিয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সচিব বা মুখপাত্র কেটি জাকারিয়ার আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে।
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
আরও পড়ুন
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক, বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়
বাংলাদেশে তৈরি স্যুট পরছেন মার্কিন প্রেসিডেন্ট?