ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী ১ হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসি  

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পিএম
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি। ছবি: সংগৃহীত

ইরানের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনীকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি এ দাবি করেছেন বলে জানিয়েছে আল-জাজিরা।

ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাদাভি বলেন, মার্কিন বাহিনী ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে। তবে তারা নিজেদের ইচ্ছায় সরে যায়নি বলেও দাবি করেন তিনি।

ফাদাভির ভাষ্য, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আইআরজিসির স্থলবাহিনীর সামরিক সক্ষমতার কারণেই মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে।

তিনি আরও দাবি করেন, এই প্রথম পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এবং এমনকি উত্তর ভারত মহাসাগরেও কোনো মার্কিন জাহাজ নেই।

মার্কিন যুদ্ধজাহাজগুলো আইআরজিসির হামলার শিকার হওয়ার ‘১০০ শতাংশ ঝুঁকিতে’ রয়েছে বলেও মন্তব্য করেন ফাদাভি।

অবরোধ অব্যাহত রাখার দাবি যুক্তরাষ্ট্রের

ফাদাভির এই দাবি এমন সময়ে সামনে এলো, যখন মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ অব্যাহত রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড গত সপ্তাহে জানিয়েছে, ‘কঠোরভাবে নিয়ম মেনে চলা নিশ্চিত করতে’ জুলাই থেকে তারা ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে।

তবে ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী এক হাজার কিলোমিটার দূরে সরে যাওয়ার বিষয়ে প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য উল্লেখ করা হয়নি।

সূত্র: আল-জাজিরা

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাড়ে ৩ হাজার টাকায় কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৬ কোটি টাকায়
মাত্র ৩০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৮০ টাকায় কেনা একটি পুরোনো চিত্রকর্ম বিক্রি হয়েছে ১৩ লাখ ৫০ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য সাড়ে ১৬ কোটি টাকার বেশি। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি এস্টেট সেল থেকে চিত্রকর্মটি কিনেছিলেন এক ‘ট্রেজার হান্টার’।
সাড়ে ৩ হাজার টাকায় কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৬ কোটি টাকায়
জলবায়ু-অভিবাসন-অস্ত্র আইন নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নতুন অধিবেশন
জলবায়ু পরিবর্তন, অভিবাসন, অস্ত্রের অধিকার ও ধর্মীয় স্বাধীনতাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা নিয়ে নতুন অধিবেশন শুরু করছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
জলবায়ু-অভিবাসন-অস্ত্র আইন নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নতুন অধিবেশন
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ল ১ হাজার একর বনাঞ্চল
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল।
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ল ১ হাজার একর বনাঞ্চল
কৃষ্ণাঙ্গ ভোটার টানতে মরিয়া ফ্লোরিডার রিপাবলিকান প্রার্থী
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী বায়রন ডোনাল্ডস এবার কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন পেতে জোর প্রচার চালাচ্ছেন।
কৃষ্ণাঙ্গ ভোটার টানতে মরিয়া ফ্লোরিডার রিপাবলিকান প্রার্থী
ব্যর্থ মৃত্যুদণ্ডের চার দিন পরও জ্ঞান ফেরেনি ক্রিস্টা পাইকের
যুক্তরাষ্ট্রের টেনেসিতে ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের চার দিন পরও ক্রিস্টা পাইকের জ্ঞান ফেরেনি। তিনি হাসপাতালে অচেতন অবস্থায় কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় আছেন।
ব্যর্থ মৃত্যুদণ্ডের চার দিন পরও জ্ঞান ফেরেনি ক্রিস্টা পাইকের
আরও পড়ুন
হঠাৎ আইআরজিসিসহ ইরানের সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 
আইআরজিসি নৌবাহিনীর মুখপাত্র আকবার জাদেহ নিহত
ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব আইআরজিসির
মার্কিন সামরিক বিমানকে ধাওয়া দিলো অস্ট্রিয়ার যুদ্ধবিমান