ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৮ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের নতুন মুখপাত্র বা প্রেস সচিব কেটি জাকারিয়া।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নতুন মুখপাত্র বা প্রেস সচিব হিসেবে রক্ষণশীল ধারার ভাষ্যকার কেটি জাকারিয়ার নাম ঘোষণা করেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প কেটির প্রতি নিজের আস্থার কথা জানিয়ে তার সমর্থন ও আনুগত্যের প্রশংসা করেন।

ট্রাম্প লিখেছেন, শুরু থেকেই কেটি তার একজন বিশ্বস্ত ও মেধাবী সমর্থক। তার সমর্থনের রেকর্ডও প্রশ্নাতীত। কেটি ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনেরও নিবেদিত সমর্থক। নতুন মুখপাত্র হিসেবে তিনি দেশের জন্য ভালো ফল বয়ে আনবেন বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। তার ভাষ্য, সংবাদমাধ্যম, মার্কিন জনগণ ও প্রশাসনের সঙ্গে কেটির ভালো সম্পর্ক রয়েছে এবং তিনি সবার সঙ্গে চমৎকারভাবে কাজ করতে পারবেন।

ট্রাম্প কেটিকে শুভকামনাও জানিয়েছেন। এর আগে নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, তাকে এ পদে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

গত আগস্টের শেষ দিকে ক্যারোলিন লিভিট দায়িত্ব ছাড়ার পর থেকে হোয়াইট হাউসের মুখপাত্রের পদটি শূন্য ছিল। গত ৩ সেপ্টেম্বরের পর হোয়াইট হাউসের জেমস এস ব্র্যাডি সংবাদ সম্মেলনকক্ষেও সাংবাদিকদের জন্য আর কোনো নিয়মিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। সেদিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন।

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেটি লিখেছেন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তির গুরুত্বপূর্ণ সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনগণের সেবা করার সুযোগ তার জীবনের অন্যতম বড় সম্মান।

তিনি আরও বলেন, প্রশাসনের প্রতিদিনের অর্জনগুলো মার্কিন জনগণের সামনে তুলে ধরা এবং দেশের জন্য ভালো ফল নিশ্চিত করার কাজ এগিয়ে নেওয়াই হবে তার লক্ষ্য। হোয়াইট হাউসের সাংবাদিকদের পাশাপাশি সারা দেশের সংবাদকর্মীদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

সাবেক মুখপাত্র ক্যারোলিন লিভিটের প্রশংসা করে কেটি বলেন, তার উত্তরসূরি হওয়া বড় একটি মানদণ্ড পূরণের মতো বিষয়। তবে সেই মানদণ্ড অর্জন করার মতো কাজ করতে তিনি প্রস্তুত।

ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী কেটি জাকারিয়া পেপারডাইন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও আইনে ডিগ্রি অর্জন করেছেন। চলতি বছরের শুরুর দিকে তিনি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগে অল্প সময়ের জন্য মুখপাত্র হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর জ্যেষ্ঠ যোগাযোগ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া নির্বাচনী প্রচারণার সময়ও ট্রাম্পকে সহায়তা করেছিলেন তিনি।

ট্রাম্পের প্রতি নিজের সমর্থনের কথা আগেও প্রকাশ্যে জানিয়েছেন কেটি। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি স্থানীয় একটি ব্যায়ামাগারে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা টুপি পরা নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

কেটির ভাষ্য অনুযায়ী, ব্যায়ামাগারটির মালিক শেষ পর্যন্ত তাকে ওই টুপি না পরার অনুরোধ জানান। জবাবে কেটি লিখেছিলেন, বামপন্থীদের সন্তুষ্ট করতে তিনি কখনোই ট্রাম্পের টুপি খুলবেন না। তার মতে, এটি প্রকাশ্য অসহিষ্ণুতার উদাহরণ এবং ব্যায়ামাগারের দরজায় এসে বাকস্বাধীনতার অধিকার শেষ হয়ে যায় না।

তিনি আরও লিখেছিলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে অস্বস্তির কারণে বাকস্বাধীনতা সীমিত করার কোনো বিধান নেই। তবে সংবিধানের এই সংশোধনী মূলত সরকারের পক্ষ থেকে মতপ্রকাশে বাধা দেওয়ার বিরুদ্ধে সুরক্ষা দেয়; বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে একই সুরক্ষা সরাসরি প্রযোজ্য নয়।

সূত্র: সিবিএস নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৪৯ দিন হেঁটে নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়ায়, পৌঁছাতেই চুরির শিকার যুবক
নিউ ইয়র্কের ব্রঙ্কস থেকে প্রায় ২ হাজার ৫০০ মাইল পথ পায়ে হেঁটে ক্যালিফোর্নিয়ায় পৌঁছেছিলেন চান্টজ রিভেরা। দীর্ঘ ১৪৯ দিনের এই যাত্রায় নিজের সব জিনিসপত্র একটি শপিং কার্টে করে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ২৯ বছর বয়সী এই তরুণ।  কিন্তু গন্তব্যে পৌঁছানোর পরপরই চুরির শিকার হন তিনি। সান ফ্রান্সিসকোর একটি ম্যাকডোনাল্ডস থেকে তাঁর ব্যাগসহ কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যায়।ইতিহাস পড়ুন সান ফ্রান্সিসকো স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, গত ৩১ মে ব্রঙ্কস থেকে যাত্রা শুরু করেন রিভেরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য পেরিয়ে ২৬ অক্টোবর তিনি ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় পৌঁছান। পুরো পথ পাড়ি দিতে তার সময় লাগে ১৪৯ দিন।  যাত্রাপথে কখনো সড়কের পাশে তাঁবু খাটিয়ে রাত কাটিয়েছেন, কখনো অপরিচিত মানুষের আতিথেয়তা পেয়েছেন। প্রতিদিনের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে প্রকাশ করায় তাঁর অনুসারীর সংখ্যাও বাড়তে থাকে। ক্যালিফোর্নিয়ায় পৌঁছানোর পরদিন তিনি ফিলমোর স্ট্রিট ও গোল্ডেন গেট অ্যাভিনিউয়ের কাছের একটি ম্যাকডোনাল্ডসে যান। সেখানে তার একটি ব্যাগ চুরি হয়। ব্যাগটিতে বহনযোগ্য চার্জারের পাশাপাশি মেমোরি কার্ড ও ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ছিল। প্রথমে বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত হননি রিভেরা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অসুস্থ ও ক্লান্ত থাকায় জিনিসপত্র হারানোর বিষয়টি তখন তাঁর কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে হয়নি। পরে বুঝতে পারেন, মেমোরি কার্ড ও ফ্ল্যাশ ড্রাইভে পুরো যাত্রার অনেক ছবি ও ভিডিও সংরক্ষিত ছিল। সান ফ্রান্সিসকো স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, ওই ভিডিওগুলো আর নতুন করে কেনা সম্ভব নয়। যাত্রাপথের অনেক অপ্রকাশিত দৃশ্যও সেখানে ছিল। তাই চার্জারের চেয়ে স্মৃতিগুলো হারানোই তাঁকে বেশি কষ্ট দিয়েছে। এ ছাড়া ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে থাকাকালে উপহার পাওয়া এক জোড়া জুতাও হারান তিনি। শপিং কার্টটি কিছু সময়ের জন্য অরক্ষিত রেখে ফিরে এসে দেখেন, জুতাসহ কার্টটি আর সেখানে নেই। এ ঘটনায় নিজের অসতর্কতাকেও দায়ী করেছেন রিভেরা।  একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তি তাঁর জন্য হোটেল বুক করার কথা জানালেও সেখানে গিয়ে তিনি জানতে পারেন, কক্ষের জন্য অর্থ পরিশোধ করা হয়নি। তবে ক্যালিফোর্নিয়ায় সব অভিজ্ঞতাই তার জন্য খারাপ ছিল না। সান ফ্রান্সিসকোর টিমব্রি হোটেলের একজন ব্যবস্থাপক তাঁকে বিনা মূল্যে দুই রাত থাকার ব্যবস্থা করে দেন। আরেক ব্যক্তি তাঁকে পিৎজা খাওয়ানোর পাশাপাশি শহরের জনপ্রিয় পর্যটন এলাকা টুইন পিকস ঘুরিয়ে দেখান। দীর্ঘ যাত্রার পর কিছুটা বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন রিভেরা। যুক্তরাষ্ট্রজুড়ে এই পদযাত্রার সময় রিভেরা ১১টি অঙ্গরাজ্য পাড়ি দেন। যাত্রা শুরুর আগে তিনি মাত্র ২৫০ ডলার সঙ্গে নিয়েছিলেন। পরে মানুষের সহযোগিতায় তাঁর তহবিলে ১৩ হাজার ডলারের বেশি জমা পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর যাত্রার ভিডিওও ব্যাপক সাড়া পায়।  সান ফ্রান্সিসকোতে কয়েক দিন কাটিয়ে লস অ্যাঞ্জেলেস যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এরপর বিমানে করে নিউ ইয়র্কের ব্রঙ্কসে ফিরে যাওয়ার কথা। সূত্র: সান ফ্রান্সিসকো স্ট্যান্ডার্ড, এনবিসি বে এরিয়া। আরটিভি/এসআর
১৪৯ দিন হেঁটে নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়ায়, পৌঁছাতেই চুরির শিকার যুবক
আইসক্রিম খেয়ে ফেলায় দুই ভাড়াটিয়াকে হত্যা করলেন বৃদ্ধ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আইসক্রিম খাওয়া নিয়ে বিরোধের জেরে দুই ভাড়াটিয়াকে গুলি করে হত্যার অভিযোগে মার্ক লিন রবিনসন (৬৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইসক্রিম খেয়ে ফেলায় দুই ভাড়াটিয়াকে হত্যা করলেন বৃদ্ধ
জন্ম কারাগারে, সংগ্রাম ও মেধায় মাত্র ১৮ বছর বয়সেই হার্ভার্ড জয় তরুণীর
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি কারাগারে জন্ম নেওয়া অরোরা স্কাই কাস্টনার মাত্র ১৮ বছর বয়সেই সংগ্রাম, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পান।
জন্ম কারাগারে, সংগ্রাম ও মেধায় মাত্র ১৮ বছর বয়সেই হার্ভার্ড জয় তরুণীর
ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র!
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরদিনই অর্থাৎ আগামী ৪ নভেম্বরের মধ্যে ইরানে নতুন করে হামলা চালাতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ জন্য উপসাগরীয় মিত্র দেশগুলোকে প্রস্তুতি নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তিনজন জ্যেষ্ঠ উপসাগরীয় আরব কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম এমএস নাও।  এ বিষয়ে আলোচনার সঙ্গে অবগত কর্মকর্তাদের ধারণা, সম্ভাব্য হামলা হবে স্বল্পস্থায়ী, তবে তীব্র। এদিকে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে। এক কর্মকর্তা বলেছেন, কিছু উপসাগরীয় দেশ তাদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর বিরোধিতা করলেও তিনি অবাক হবেন না। গত ১ সেপ্টেম্বরের পর থেকে ইরানে আর কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রতিশ্রুতি দিয়েছেন, মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার আগে ইরানে নতুন করে হামলা চালানো হবে না। তবে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এমএস নাওকে বলেন, ‘যেসব সংবেদনশীল সামরিক পরিকল্পনা থাকতে পারে বা নাও থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা মন্তব্য করি না।’ ওই কর্মকর্তা আরও বলেন, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে ট্রাম্প সব ধরনের বিকল্প খোলা রেখেছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল আরটিভি/এসআর
ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র!
শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে নিউইয়র্ক ম্যারাথনে নামছেন প্রুইট
ফ্লোরিডার জ্যাকসনভিলের ১৯ বছর বয়সী ক্যালেব প্রুইট আগামী ১ নভেম্বর নিউইয়র্ক নগরীর ৫৫তম ম্যারাথনে অংশ নিতে যাচ্ছেন। তার লক্ষ্য, ডাউন সিনড্রোম নিয়ে এই দৌড় শেষ করা সবচেয়ে কম বয়সী ব্যক্তি হিসেবে পরিচিতি অর্জন করা।
শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে নিউইয়র্ক ম্যারাথনে নামছেন প্রুইট
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতে পরিণতি হবে ভয়াবহ ধ্বংসাত্মক, বলছে মিশর
আইসক্রিম খেয়ে ফেলায় দুই ভাড়াটিয়াকে হত্যা করলেন বৃদ্ধ
ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র!
ইতিহাসে প্রথম পোপ হিসেবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিলেন চতুর্দশ লিও