ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

আকাশে দুই প্যারাসুট আরোহীর সংঘর্ষ, নিহত দুজন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
প্যারাসুট আরোহী।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আকাশে প্যারাসুট নিয়ে নামার সময় দুই নারীর সংঘর্ষে প্রাণ গেছে দুজনের।

শুক্রবার (৬ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই অভিজ্ঞ ও লাইসেন্সধারী প্যারাসুট আরোহী ছিলেন।

নিহতরা হলেন ২৯ বছর বয়সী লেভি পিমেনটেল ও ৫৬ বছর বয়সী জর্জিয়া জিন। তারা অন্য এলাকা থেকে ক্যালিফোর্নিয়ায় একটি আয়োজিত প্যারাসুট উড্ডয়ন অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন।

আয়োজক প্রতিষ্ঠান স্কাইডাইভ এলসিনোর জানায়, আকাশ থেকে নামার সময় এবং প্যারাসুট খোলার প্রক্রিয়া স্বাভাবিক ছিল। তবে মাটিতে অবতরণের প্রস্তুতির সময় প্রায় ১৫০ ফুট উচ্চতায় দুজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে তাঁদের প্যারাসুট দুটি একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। পরে মাটিতে আছড়ে পড়ে গুরুতর আহত হন তারা।

খবর পেয়ে রিভারসাইড কাউন্টি শেরিফের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, প্রাথমিকভাবে প্যারাসুট বা সরঞ্জামের কোনো ত্রুটির প্রমাণ পাওয়া যায়নি। কী কারণে এই সংঘর্ষ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: সিবিএস নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোকেমন কার্ড কিনতে ৬ বছরের মেয়েকে একা রেখে যাওয়ায় গ্রেপ্তার বাবা
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় নতুন পোকেমন কার্ড কেনার জন্য লাইনে জায়গা ধরে রাখতে ঘুমন্ত ছয় বছরের মেয়েকে একা ফেলে যাওয়ার অভিযোগে এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পোকেমন কার্ড কিনতে ৬ বছরের মেয়েকে একা রেখে যাওয়ায় গ্রেপ্তার বাবা
কোলেস্টেরল কমিয়েও ঠেকানো গেল না হৃদরোগ-স্ট্রোক!
বিপজ্জনক কোলেস্টেরল কমানোর পরীক্ষামূলক ওষুধ নিয়েও মিলল না প্রত্যাশিত সুফল।
কোলেস্টেরল কমিয়েও ঠেকানো গেল না হৃদরোগ-স্ট্রোক!
সাইক্লিস্টদের ওপর গাড়ি চালিয়ে দিলেন ৭৬ বছরের বৃদ্ধ, নিহত ১
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় সাইকেল চালকদের একটি দলের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন।
সাইক্লিস্টদের ওপর গাড়ি চালিয়ে দিলেন ৭৬ বছরের বৃদ্ধ, নিহত ১
দুই বন্দরে ধর্মঘটের শঙ্কা আপাতত কাটল
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ও লং বিচ বন্দরে সম্ভাব্য ধর্মঘটের শঙ্কা আপাতত কেটেছে।
দুই বন্দরে ধর্মঘটের শঙ্কা আপাতত কাটল
চাঁদে ঘাঁটি গড়তে নতুন নভোচারী খুঁজছে নাসা
চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ে তোলার পরিকল্পনা নিয়ে নতুন নভোচারী নিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
চাঁদে ঘাঁটি গড়তে নতুন নভোচারী খুঁজছে নাসা
আরও পড়ুন