ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

চাঁদে ঘাঁটি গড়তে নতুন নভোচারী খুঁজছে নাসা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
চাঁদে মানুষের স্থায়ী ঘাঁটি নির্মাণের পরিকল্পনায় নতুন নভোচারী নিয়োগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ছবি: সংগৃহীত

চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ে তোলার পরিকল্পনা নিয়ে নতুন নভোচারী নিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির আর্টেমিস কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে নতুন একটি নভোচারী দল গঠন করা হবে।

শনিবার (৭ নভেম্বর) কেনেডি মহাকাশ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ২০২৭ সালের শেষ নাগাদ চূড়ান্ত প্রার্থী নির্বাচন এবং ২০২৮ সালের শুরুর দিকে তাদের প্রশিক্ষণ শুরু করার পরিকল্পনা রয়েছে।

নাসার বর্তমানে সক্রিয় নভোচারীর সংখ্যা মাত্র ৩২ জন। অথচ পৃথিবীর কক্ষপথের বাইরে মহাকাশ গবেষণা ও চাঁদে মানুষের উপস্থিতি বাড়াতে সংস্থাটির বড় পরিসরে নভোচারী প্রয়োজন। দুই বছর আগে সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে ৮ হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরে মাত্র ১০ জনকে নির্বাচিত করা হয়।

নাসার পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালে অর্ধশতাব্দীরও বেশি সময় পর আবারও চাঁদের পৃষ্ঠে নভোচারী পাঠানো হবে। ভবিষ্যতে সেখানে স্থায়ী ঘাঁটি নির্মাণের জন্য রোবট, চন্দ্রযান, বিভিন্ন অবকাঠামো ও বিদ্যুৎব্যবস্থা পাঠানো হবে।

নভোচারী হওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও পেশাগত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের দুই বছর বাধ্যতামূলক প্রশিক্ষণ নিতে হবে। এরপরও মহাকাশে যাওয়ার সুযোগ পেতে কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে।

এটি হবে ১৯৫৯ সালে শুরু হওয়া নাসার নভোচারী নিয়োগ কার্যক্রমের ২৫তম দল। সংস্থাটির লক্ষ্য, নতুন নভোচারীদের নিয়ে চাঁদে মানুষের দীর্ঘমেয়াদি উপস্থিতি নিশ্চিত করা এবং ভবিষ্যতের মহাকাশ অভিযান আরও বিস্তৃত করা।

সূত্র: এবিসি নিউজ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটি প্রতিষ্ঠান। এ জন্য একজন কর্মী নিয়োগ দিতে যাচ্ছে তারা, যার প্রধান কাজ হবে সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখা, কোন কনটেন্ট ভাইরাল হচ্ছে তা শনাক্ত করা এবং সংশ্লিষ্ট তথ্য প্রতিষ্ঠানকে জানানো।
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’
দেশের প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে এগিয়ে নিতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) আয়োজিত এ সামিটে দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪২টি প্রদর্শনী স্টল থাকবে।
ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির পরামর্শে মৃগীরোগের ওষুধের মাত্রা কমিয়ে খিঁচুনিতে প্রাণ হারিয়েছেন ৩১ বছর বয়সী এক তরুণী।
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর ও বাণিজ্য এবং অর্থনীতি বিভাগের প্রধান মো. মাসুদ রুমী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিত রায়।
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
ভারত, নেপাল ও বাংলাদেশিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বাংলা উইকিসম্মেলন
বাংলা ভাষায় মুক্ত জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করা, উইকিপিডিয়া সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্য নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো বাংলা উইকিসম্মেলন ২০২৬।
ভারত, নেপাল ও বাংলাদেশিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বাংলা উইকিসম্মেলন
আরও পড়ুন
পোকেমন কার্ড কিনতে ৬ বছরের মেয়েকে একা রেখে যাওয়ায় গ্রেপ্তার বাবা
কোলেস্টেরল কমিয়েও ঠেকানো গেল না হৃদরোগ-স্ট্রোক!
সাইক্লিস্টদের ওপর গাড়ি চালিয়ে দিলেন ৭৬ বছরের বৃদ্ধ, নিহত ১
দুই বন্দরে ধর্মঘটের শঙ্কা আপাতত কাটল