ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শীতের জ্বালানি বিলে মিলবে ১ হাজার ৮৬ ডলার, আবেদন শুরু 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম
শীতের জ্বালানি খরচ কমাতে নিউইয়র্কে সরকারি সহায়তার আবেদন শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

শীত মৌসুমে বাড়ি গরম রাখার খরচ কমাতে নিউইয়র্কের নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার আবেদন শুরু হয়েছে। যোগ্য পরিবারগুলো হোম এনার্জি অ্যাসিস্ট্যান্স কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১ হাজার ৮৬ ডলার পর্যন্ত সহায়তা পেতে পারে।

গত ২ নভেম্বর ২০২৬ তারিখে অঙ্গরাজ্যটির গভর্নর ক্যাথি হোকুল ২০২৬-২৭ শীত মৌসুমের এ কর্মসূচির আবেদন শুরুর ঘোষণা দেন। বিদ্যুৎ, গ্যাস, তেল, কেরোসিন ও প্রোপেনসহ বিভিন্ন জ্বালানির খরচ কমাতে এ সহায়তা দেওয়া হবে।

পরিবারের সদস্যসংখ্যা, আয়, জ্বালানির ধরন এবং শিশু, প্রবীণ বা প্রতিবন্ধী সদস্যের উপস্থিতির ওপর সহায়তার পরিমাণ নির্ভর করবে। তেল, কেরোসিন ও প্রোপেন ব্যবহারকারী যোগ্য পরিবার সর্বোচ্চ ৯৯০ ডলার এবং কাঠ বা কয়লা ব্যবহারকারী পরিবার সর্বোচ্চ ৭০০ ডলার পেতে পারে।

বাড়ির মালিকের পাশাপাশি যোগ্য ভাড়াটিয়ারাও আবেদন করতে পারবেন। অনুমোদিত সহায়তার অর্থ সাধারণত সরাসরি বিদ্যুৎ, গ্যাস বা জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে পাঠানো হবে।

নিউইয়র্ক নগরীর বাসিন্দারা অ্যাকসেস এইচআরএ ওয়েবসাইট বা মুঠোফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া ৭১৮-৫৫৭-১৩৯৯ নম্বরে ফোন করে আবেদনসংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়া যাবে। বরাদ্দ সীমিত থাকায় যোগ্য পরিবারগুলোকে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রমোদতরীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, গলা টিপে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ছেড়ে যাওয়া একটি প্রমোদতরীতে স্ত্রীকে হত্যার অভিযোগে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রমোদতরীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, গলা টিপে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এবার ওষুধ পরীক্ষায় বাধা কর্তৃপক্ষের
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ব্যবহৃত ওষুধ পরীক্ষা করতে আসামিপক্ষের আইনজীবীদের বাধা দিচ্ছে রাজ্য কর্তৃপক্ষ।
মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এবার ওষুধ পরীক্ষায় বাধা কর্তৃপক্ষের
লস অ্যাঞ্জেলেসে পথচারীদের ওপর গাড়ির ধাক্কা, নিহত ৩
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউড এলাকায় পথচারীদের ওপর একটি দ্রুতগতির গাড়ি উঠে গেলে অন্তত তিনজন নিহত হয়েছেন।
লস অ্যাঞ্জেলেসে পথচারীদের ওপর গাড়ির ধাক্কা, নিহত ৩
২৪ ঘণ্টা মাটিচাপা থাকার পরও জীবিত উদ্ধার ১১ মাসের শিশু!
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় প্রায় ২৪ ঘণ্টা মাটির নিচে চাপা থাকার পরও জীবিত উদ্ধার করা হয়েছে ১১ মাস বয়সী এক শিশুকে। 
২৪ ঘণ্টা মাটিচাপা থাকার পরও জীবিত উদ্ধার ১১ মাসের শিশু!
ইরানের ভয়ে বাড়ি ছেড়ে ঘাঁটিতে গিয়ে লুকালেন মার্কিন অর্থমন্ত্রী!
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর দেশটির বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে কাজ করছেন বেসেন্ট। তেহরানকে ‘অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ’ করে দেওয়ার কথাও বলেছিলেন তিনি।
ইরানের ভয়ে বাড়ি ছেড়ে ঘাঁটিতে গিয়ে লুকালেন মার্কিন অর্থমন্ত্রী!
আরও পড়ুন
নিউইয়র্কে বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৬
নিউইয়র্কের আইনসভায় নির্বাচিত হলেন প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী
নিউইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণী, হামলাকারীর খোঁজে পুলিশ 
৩০ বছর পর হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি নিউইয়র্কে