ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রমোদতরীতে রহস্যজনক রোগ, অসুস্থ ১৪৮ যাত্রী-কর্মী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৯:১০ এএম
রহস্যজনক পেটের অসুখ ছড়িয়ে পড়ার পর জীবাণুনাশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে ‘ক্যারিবিয়ান প্রিন্সেস’ প্রমোদতরীতে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ছেড়ে যাওয়া একটি প্রমোদতরীতে (cruise ship) রহস্যজনক পেটের অসুখে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন যাত্রী ও কর্মী। আক্রান্তদের মধ্যে ১৩৪ জন যাত্রী এবং ১৪ জন জাহাজের কর্মী রয়েছেন। তাদের মধ্যে বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ‘ক্যারিবিয়ান প্রিন্সেস’ নামের জাহাজটি গত ১১ নভেম্বর ফোর্ট লডারডেলের পোর্ট এভারগ্লেডস থেকে ১২ দিনের যাত্রা শুরু করে। ১৫ নভেম্বর জাহাজটিতে অসুস্থতার খবর জানানো হয়।

তবে কী কারণে এই অসুস্থতা ছড়িয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত এ ধরনের রোগের জন্য নরোভাইরাস দায়ী হলেও পরীক্ষা ছাড়া সেটি নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অসুস্থ যাত্রী ও কর্মীদের আলাদা রাখা হয়েছে। পাশাপাশি জাহাজজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জীবাণুনাশের কার্যক্রম বাড়ানো হয়েছে। পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করা হয়েছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, জাহাজটি বন্দরে ফেরার আগেই আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। আগামী ২৩ নভেম্বর ফোর্ট লডারডেলে ফেরার কথা রয়েছে জাহাজটির। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।

সূত্র: সিবিএস নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় চলন্ত ট্রাকের ধাক্কা খেয়েও অলৌকিকভাবে বেঁচে গেছে একটি শিংওয়ালা পেঁচা।
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্ত্রী ও তিন শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
খেলতে গিয়ে রগ ছিঁড়ল নিউইয়র্ক সিটির মেয়র মামদানির
সাংবাদিকদের বিপক্ষে একটি অনানুষ্ঠানিক ফুটবল ম্যাচ খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এ চোটের কারণে আগামী ছয় থেকে আট সপ্তাহ তাকে মেডিকেল বুট পরে থাকতে হবে।
খেলতে গিয়ে রগ ছিঁড়ল নিউইয়র্ক সিটির মেয়র মামদানির
ওয়াশিংটন ডিসিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কার্যালয়ে ছারপোকা, বন্ধ ভবন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থার (ফেমা) প্রধান কার্যালয়ের একটি কক্ষে ছারপোকা পাওয়ার পর শুক্রবার (২০ নভেম্বর) কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ওয়াশিংটন ডিসিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কার্যালয়ে ছারপোকা, বন্ধ ভবন
এফবিআইয়ের অপরাধ তথ্যভান্ডার ফের হ্যাক
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের দেশজুড়ে ব্যবহৃত অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারে (এনসিআইসি) আবারও সাইবার হামলার ঘটনা ঘটেছে।
এফবিআইয়ের অপরাধ তথ্যভান্ডার ফের হ্যাক
আরও পড়ুন
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
ওয়াশিংটন ডিসিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কার্যালয়ে ছারপোকা, বন্ধ ভবন
লস অ্যাঞ্জেলেসে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল সৃষ্টির দায়ে দোষী সাব্যস্ত এক যুবক