ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সকালে ভেজানো বীজ খেলেই মিলবে উপকার

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৬ এএম
ছবি: সংগৃহীত

গরমের সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কী খেলে শরীর ভালো থাকে। এ নিয়ে নানা মত রয়েছে। কেউ বলেন গরম পানি, কেউ আবার কাঠবাদাম। তবে পুষ্টিবিদদের মতে, কিছু ভেজানো বীজ নিয়মিত খেলে শরীর থাকে সুস্থ ও সতেজ।

সকালের খাদ্যাভ্যাস সম্পর্কে পুষ্টিবিদরা বলেছেন, কুমড়োর দানা, তরমুজের বীজ, পোস্ত সিড এবং কালো কিশমিশ ভিজিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন। আগের রাতে এগুলো ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে শরীর বেশি উপকার পায়।

বিশেষজ্ঞদের মতে, এই ভেজানো বীজগুলো সহজপাচ্য, ফাইবারে ভরপুর এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। পাশাপাশি এগুলো শরীরকে সারাদিন এনার্জেটিক রাখতে সহায়তা করে।

কুমড়োর বীজের উপকারিতা

কুমড়োর বীজে রয়েছে প্রোটিন, ম্যাগনেশিয়াম, জিঙ্ক ও আয়রন। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। এছাড়া এটি পেশি মেরামত ও শরীরের প্রদাহ কমাতেও কার্যকর।

তরমুজের বীজের উপকারিতা

তরমুজের বীজে প্রোটিন ও ফাইবার থাকে। যা পেশি গঠন ও শরীরের টিস্যু মেরামতে সহায়তা করে। এতে থাকা উপকারী চর্বি হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।

আরও পড়ুন

পোস্ত সিড বা দানা খাওয়ার উপকারিতা

পোস্ত দানা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এতে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন ও জিঙ্ক রয়েছে। যা হাড় শক্ত রাখতে এবং স্নায়ুর কার্যকারিতা ভালো রাখতে সহায়তা করে।

কালো কিশমিশের উপকারিতা

সকালে ভেজানো কালো কিশমিশ খেলে হজম ভালো হয়। এতে থাকা আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তস্বল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করে এবং শরীরকে শক্তি জোগায়।

বিশেষজ্ঞরা বলছেন, এসব ভেজানো বীজ শরীরে প্রয়োজনীয় পুষ্টি জোগায়। এতে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ফাইবার ও নানা পুষ্টি উপাদান থাকে। যা যেকোনো বয়সের মানুষের জন্য উপকারী হতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
আজ পুলিশের সঙ্গে এক কাপ কফি খাওয়ার দিন
লাভজনক চিয়া সিড চাষ করবেন যেভাবে
সকালে এই ৫ ভুলেই বাড়তে পারে সুগার
সকালের নাশতা কেন এত জরুরি