ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সকালে খালি পেটে খেজুর খেলে কী হয় 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৮:৫২ এএম
ছবি: সংগৃহীত

শরীর ভালো রাখতে প্রতিদিনের খাবারে পুষ্টিকর কিছু রাখা খুব জরুরি। আর সেই তালিকায় অন্যতম একটি ফল হলো খেজুর। ছোট এই ফলটিতে লুকিয়ে আছে দারুণ সব উপকার। বিশেষজ্ঞরা বলছেন, সারা রাত পানিতে ভিজিয়ে সকালে খালি পেটে খেজুর খেলে শরীর পায় বাড়তি শক্তি ও পুষ্টি। তাই অনেকেই এখন নিয়ম করে দিনের শুরু করছেন খেজুর দিয়ে।

খেজুরে রয়েছে প্রচুর আঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। হজমশক্তিও ভালো রাখে। সকালে খালি পেটে খেজুর খেলে পেট পরিষ্কার থাকে এবং বদহজমের সমস্যাও কমে।

শুধু তাই নয়, খেজুর মস্তিষ্ক সতেজ রাখতেও বেশ কার্যকর। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। নিয়মিত খেলে ভুলে যাওয়ার ঝুঁকিও কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রক্তচাপ নিয়ন্ত্রণেও খেজুরের ভূমিকা রয়েছে। এতে থাকা পটাশিয়াম হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে। পাশাপাশি স্ট্রোক ও কোলেস্টেরলের ঝুঁকিও কমাতে সহায়তা করে এই ফল।

আরও পড়ুন

হাড় শক্ত রাখতে খেজুর বেশ উপকারী। এতে ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ রয়েছে। ফলে হাঁটুর ব্যথা কমাতে এবং হাড় মজবুত রাখতে নিয়মিত খেজুর খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

চোখ ভালো রাখতেও সাহায্য করে খেজুর। এতে থাকা ভিটামিন এ চোখের সুরক্ষায় কাজ করে। পাশাপাশি ত্বকের যত্নেও এর ভূমিকা রয়েছে। খেজুরে থাকা নানা পুষ্টিগুণ ব্রণ কমাতে সাহায্য করে এবং ত্বককে সতেজ রাখে।

গর্ভবতী নারীদের জন্যও খেজুর খুব উপকারী। এতে থাকা আয়রন শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে। মা ও শিশুর সুস্থতার জন্যও এটি ভালো বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

শরীরে পুষ্টির ঘাটতি থাকলে প্রতিদিন কয়েকটি খেজুর খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ এতে রয়েছে প্রাকৃতিক মিষ্টি, ভিটামিন ও নানা খনিজ, যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
জেনে নিন সকালে খালি পেটে খেজুর খাওয়ার উপকারীতা
স্বাস্থ্যকরভাবে খেজুর খাওয়ার উপায়
ইফতারে কেন প্রথমেই খেজুর খাবেন?
শীতে টাটকা খেজুরের রস থেকে হতে পারে ভয়াবহ বিপদ, সতর্ক থাকবেন যেভাবে