ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্বে এখন পর্যন্ত ধরা পড়া ৫টি দানবীয় মাছ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১২:০০ পিএম
বিশ্বে এখন পর্যন্ত ধরা পড়া ৫টি দানবীয় মাছ।ছবি: সংগৃহীত

পৃথিবীর সাগর ও নদীতে লুকিয়ে আছে বহু বিস্ময়কর আকারের মাছ, যেগুলোর কিছু ধরা পড়ার পরই বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। বড়শি বা জালে ধরা এমন কিছু মাছ আকার ও ওজনে প্রায় ‘দানবীয়’ বলে মনে হয়।

১৯৩৯ সাল থেকে এমন রেকর্ড সংরক্ষণ করে আসছে ইন্টারন্যাশনাল গেম ফিশ অ্যাসোসিয়েশন (আইজিএফএ)। কখনো মাছের দৈর্ঘ্য মেপে আবার পানিতে ছেড়ে দেওয়া হয়, আবার কখনো ওজন রেকর্ড করতে গিয়ে মাছটি মারা যায়।

বিশ্বজুড়ে গিনেস ও আইজিএফএ এর তথ্য ঘেঁটে সবচেয়ে বড় পাঁচটি মাছের রেকর্ড এভাবে উঠে এসেছে-

১. সবচেয়ে বড় স্টারজন

১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ধরা পড়ে ইতিহাসের সবচেয়ে বড় সাদা স্টারজন। মাছটির ওজন ছিল প্রায় ২১২ কেজি। ডাইনোসর যুগ থেকে টিকে থাকা এই প্রজাতি ক্যাভিয়ার উৎপাদনের কারণে এখন বিপদাপন্ন।

Screenshot

২. বিশাল অ্যালিগেটর গার

২০১১ সালে যুক্তরাষ্ট্রের মিসিসিপির লেক চোটার্ডে ধরা পড়ে ৮ ফুট ৫ ইঞ্চি লম্বা এক অ্যালিগেটর গার। ওজন ছিল ৩২৭ পাউন্ড। ধারণা করা হয়, মাছটির বয়স ছিল প্রায় ৭০-৯৫ বছর।

৩. সবচেয়ে বড় কিং স্যামন

আলাস্কার কেনাই নদীতে ধরা এই বিশাল কিং স্যামনের ওজন ছিল প্রায় ৪৪ কেজি। বিশেষ কৃত্রিম টোপ ব্যবহার করে এটি ধরেন মৎস্যশিকারি লেস অ্যান্ডারসন, যা বিশ্বরেকর্ড হিসেবে স্বীকৃতি পায়।

৪. রেকর্ড ওয়েলস ক্যাটফিশ

২০২৩ সালে ইতালির পো নদীতে ধরা পড়ে ৯.৪ ফুট লম্বা এক বিশাল ওয়েলস ক্যাটফিশ। আলেসান্দ্রো বিয়ানকার্ডি নামের এক মৎস্যশিকারি এটি ধরেন, যা আগের সব রেকর্ড ভেঙে দেয়।

৫. সবচেয়ে বড় লেক ট্রাউট

কানাডার নর্থওয়েস্ট টেরিটরিতে ধরা এই লেক ট্রাউটের ওজন ছিল প্রায় ৩২.৬ কেজি। আইজিএফএ এর ইতিহাসে এটিই সবচেয়ে ভারী রেকর্ডকৃত লেক ট্রাউট।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত শিকার ও পরিবেশগত পরিবর্তনের কারণে এসব বিশাল মাছের অনেক প্রজাতিই এখন হুমকির মুখে রয়েছে।

সূত্র: আউট ডোর লাইফ, ফিশিং বুকার

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
নানা সংকটে হুমকিতে ঠাকুরগাঁও মৎস্য অভয়াশ্রমের হাজারো মা মাছ
নিষেধাজ্ঞা ঘিরে দুশ্চিন্তায় হাতিয়ার জেলেরা
শুরু হচ্ছে নিষেধাজ্ঞা, হতাশা নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা
মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা