ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ডিআরইউতে এআই প্রশিক্ষণ

প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে ব্যস্ত গণমাধ্যমকর্মীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১০:৩৮ পিএম
প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে ব্যস্ত গণমাধ্যমকর্মীরা। ছবি: সংগৃহীত

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার ও দক্ষতা বাড়াতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চলছে সাত দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।

সোমবার (৪ মে) সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘AI-Powered Journalism: Opportunities, Risks and Digital Security’ শীর্ষক এই আয়োজন শুরু হয়।

এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাই—এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালা চলবে আগামী ৮ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। সাত দিনে মোট সাতটি ব্যাচে ডিআরইউর সদস্যরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

সাংবাদিকদের জন্য গুগল ট্রেন্ডস একটি শক্তিশালী টুল। তৃতীয় দিনের প্রশিক্ষণে বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। প্রতিনিয়ত ট্রেন্ডিং সার্চ থেকে দারুণ সব কনটেন্ট আইডিয়া পাওয়া যায় এবং দর্শক কী খুঁজছে সে সম্পর্কে স্পষ্ট ধারণা মেলে এই প্ল্যাটফর্ম থেকে। গুগল সার্চ ব্যবহারকারী ও কনটেন্ট নির্মাতাদের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করে এই টুল। প্রশিক্ষণের তৃতীয় দিনের সেশনে এ বিষয়ে প্রাণবন্ত ও কার্যকর আলোচনা অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।

আয়োজক গেমপ্লিফাই জানায়, দিনব্যাপী এই প্রশিক্ষণে সাংবাদিকতায় এআই-এর মৌলিক ধারণা থেকে শুরু করে বাস্তব প্রয়োগ হাতে-কলমে শেখানো হচ্ছে। অংশগ্রহণকারীরা এআই টুল ব্যবহার করে দ্রুত ও নির্ভুলভাবে তথ্য সংগ্রহ, রিপোর্ট লিখন, সম্পাদনা ও আকর্ষণীয় শিরোনাম তৈরির কৌশল শিখছেন।

আরও পড়ুন

এ ছাড়া ভুয়া তথ্য, অপতথ্য ও ডিপফেইক শনাক্ত করার পদ্ধতি এবং ফ্যাক্ট-চেকিং টুল ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এআই ব্যবহারের নৈতিকতা ও ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়টিও প্রশিক্ষণের মূল আলোচ্য বিষয়।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বর্তমান সাংবাদিকতায় এআই শুধু একটি প্রযুক্তি নয়, বরং এটি কাজের গতি, নির্ভুলতা ও বিশ্লেষণক্ষমতা বাড়ানোর একটি শক্তিশালী মাধ্যম। সংবাদ সংগ্রহ থেকে শুরু করে যাচাই ও উপস্থাপনায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই সাংবাদিকদের জন্য এআই বিষয়ে দক্ষতা অর্জন এখন অত্যন্ত জরুরি, যাতে তারা পরিবর্তিত এই বাস্তবতায় আরও কার্যকরভাবে কাজ করতে পারেন।

এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বলেন, এআই এখন সাংবাদিকতার কর্মপ্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করে তুলছে। তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও উপস্থাপনায় এআই ব্যবহারের দক্ষতা না থাকলে ভবিষ্যতে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।

দিনের প্রথম সেশনে ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া আরিফুল ইসলাম আরমান জেমিনি, চ্যাটজিপিটি ও গুগল এআই স্টুডিওসহ বিভিন্ন টুলের ব্যবহার তুলে ধরেন। দ্বিতীয় সেশনে ডেটা সাংবাদিকতা ও তথ্য বিশ্লেষণের কৌশল নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম।

দিনের শেষ সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এমডি সাইফুল আলম চৌধুরী। তিনি ডিজিটাল রিপোর্টিং, সোশ্যাল মিডিয়া স্টোরিটেলিং এবং গুগল ট্রেন্ডস ব্যবহারের মাধ্যমে অপতথ্য মোকাবিলার কৌশলগুলো বিস্তারিত ব্যাখ্যা করেন।

ডিআরইউ’র তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা ব্যাপক আগ্রহ নিয়ে এআই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন এবং হাতে-কলমে শেখার মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াচ্ছেন। গত তিন দিনে প্রায় দুইশ সদস্য এই প্রশিক্ষণ নিয়েছেন এবং সবাই মনোযোগসহকারে নতুন বিষয়গুলো আয়ত্ত করার চেষ্টা করছেন।

তিনি বলেন, কনটেন্ট কীভাবে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, সে বিষয়েও এখানে বিস্তারিত শেখানো হচ্ছে। এআই সম্পর্কে ধারণা না থাকলে ভবিষ্যতে সাংবাদিকরা পিছিয়ে পড়ার ঝুঁকিতে থাকবেন। তাই এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। ভবিষ্যতেও সদস্যদের দক্ষতা উন্নয়নে এমন প্রশিক্ষণ আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাংগঠনিক সম্পাদক এমএম জসিম, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রথম দিনে প্রায় ৫০ জন সংবাদকর্মী এই নিবিড় প্রশিক্ষণে অংশ নিয়েছেন। গত শনিবার থেকে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। চলবে শুক্রবার পর্যন্ত।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে।
বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার
ইতিহাসে আজকের এই দিনে
সোমবার (১২ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
রোববার (১১ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আরটিভির ‘আলোকিত কোরআন ২০২৬-এর কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হীরা। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও একবার সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। হাফেজ ইহতেশামুল হক হীরা ‘আলোকিত কোরআন ২০২৬’-এর একজন শিক্ষার্থী। তার এই আন্তর্জাতিক সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; বরং আরটিভির দীর্ঘদিনের কোরআনভিত্তিক প্রতিভা বিকাশের ধারাবাহিক উদ্যোগ ‘আলোকিত কোরআন’-এর সাফল্যেরও এক উজ্জ্বল স্বীকৃতি। এ উপলক্ষে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এই অর্জন বাংলাদেশের সব কুরআনের খাদেম, শিক্ষক, অভিভাবক ও দেশবাসীর জন্য গর্বের। তিনি হাফেজ ইহতেশামুল হক হীরার উজ্জ্বল ভবিষ্যৎ, কুরআনের খেদমতে আরও সাফল্য এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। আরটিভি/এমএইচজে
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
আরও পড়ুন
প্রশিক্ষণ নিতে জাপানে যাচ্ছেন দেশের ১৭ বিচারক ও ৬ আইনজীবী
বাংলাদেশি চিকিৎসকদেরকে লিভার প্রতিস্থাপনের প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তান
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত