ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ফ্যাসিস্ট আমলেও জনগণের পাশে ছিল ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’: রিজভী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের তীব্র দুঃশাসন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সামাজিক দায়িত্ব পালন থেকে পিছপা হয়নি জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। তার মতে, দেশের প্রতিটি রাজনৈতিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশেই ছিল এই স্বেচ্ছাসেবী সংগঠন ।

শনিবার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন কেবল একটি রাজনৈতিক ভাবধারার সংগঠন নয়, এটি মূলত সুবিধাবঞ্চিত ও সাধারণ জনগণের কল্যাণে গঠিত একটি মানবিক প্রতিষ্ঠান। ফ্যাসিবাদের চরম দমন-পীড়নের সময়েও জেডআরএফ চিকিৎসা সহায়তা, ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের মতো জনকল্যাণমূলক কাজ অব্যাহত রেখেছে। সাম্প্রতিক সময়ের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে যারা আহত ও নিহত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সামাজিক প্রতিশ্রুতি রক্ষা করেছে সংগঠনটি।

একই সময়ে দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি ও রোগব্যাধি নিয়ে কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি জানান, ডেঙ্গু ও হাম প্রতিরোধে সরকারের দিক থেকে আন্তরিকতার কোনো কমতি নেই। খোদ প্রধানমন্ত্রী নিজেই পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন।

রিজভী আরও বলেন, প্রাদুর্ভাব ঠেকাতে মাঠপর্যায়ে সরকারের নেয়া গৃহীত পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা খতিয়ে দেখার মূল দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাদের। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে অতি দ্রুতই দেশের এসব স্বাস্থ্য সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

শ্রদ্ধা নিবেদনকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, সদস্যবৃন্দ, চিকিৎসক ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নিলেন মাহবুবের রহমান শামীম
নোয়াখালী হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নিলেন মাহবুবের রহমান শামীম
৭ নভেম্বর ছিল স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক দিন: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা স্বাধীনতা রক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের দৃঢ় অঙ্গীকার নিয়ে রাজপথে নেমে এসেছিল। জাতীয় জীবনের এই ঐতিহাসিক দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
৭ নভেম্বর ছিল স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক দিন: রিজভী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস / বিএনপির শোভাযাত্রা শুরু, নেতৃত্বে তারেক রহমান
নয়াপল্টনে ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। নেতাকর্মীদের ভিড়ের মধ্যে ব্যতিক্রমী এ আয়োজন শোভাযাত্রায় বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
বিএনপির শোভাযাত্রা শুরু, নেতৃত্বে তারেক রহমান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  / শোভাযাত্রার জন্য নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে।
শোভাযাত্রার জন্য নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
প্রধানমন্ত্রীর শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
প্রধানমন্ত্রীর শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা
আরও পড়ুন
হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নিলেন মাহবুবের রহমান শামীম
বিএনপির শোভাযাত্রা শুরু, নেতৃত্বে তারেক রহমান
প্রধানমন্ত্রীর শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা
৭ নভেম্বরেই প্রকৃত স্বাধীনতা ফিরে পায় জাতি: রিজভী