ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এইডস ঠেকিয়ে দিচ্ছে যে ট্যাবলেট!

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৬:৩৩ পিএম
এইচআইভি-১ ভাইরাস। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে কোটি মানুষের প্রাণ কেড়ে নেওয়া এক মরণব্যাধি এইডস। কার্যকর প্রতিষেধকের অভাবে এইচআইভি ভাইরাসজনিত এ রোগ প্রতিরোধের তেমন কোনো উপায় ছিল না এতদিন। এবার এইচআইভি-১ ভাইরাসের বংশবৃদ্ধি থামিয়ে দিতে সক্ষম নতুন ওষুধ তৈরি করেছেন গবেষকরা। ট্যাবলেট আকারের ‘ভিএইচ ৪৯৯’ নামের ওষুধটি প্রথম মানব পরীক্ষায় সফলও হয়েছে।

গবেষকদের তথ্যমতে, ওষুধটি মানুষের শরীরে থাকা এইচআইভি ভাইরাসকে ঘিরে রাখা ক্যাপসিড প্রোটিনকে লক্ষ্য করে কাজ করে। এর ফলে এইচআইভি-১ ভাইরাসের বংশবৃদ্ধি থামিয়ে দিতে পারে ওষুধটি। এইচআইভি ভাইরাসটির টিকে থাকা ও ছড়িয়ে পড়ার জন্য ক্যাপসিড প্রোটিন অত্যন্ত প্রয়োজনীয়।

সম্প্রতি ২৩ জন এইচআইভি-১ আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীর ওপর ওষুধটির ফেস-২এ ট্রায়াল সম্পন্ন হয়েছে। এ সময় ২০ জন রোগীকে ভিএইচ-৪৯৯ ওষুধের বিভিন্ন ডোজ দেওয়া হয়েছে। ৩ জন রোগীকে দেওয়া হয়েছে প্লাসিবো। চিকিৎসার আগে সব রোগীর রক্তে এইচআইভি ভাইরাসের পরিমাণ বেশি থাকলেও মাত্র ১১ দিনের মধ্যে প্রত্যেক রোগীর রক্তের ভাইরাল লোড উল্লেখযোগ্যভাবে কমে যায়।

আরও পড়ুন

উচ্চমাত্রার ডোজ নেওয়া রোগীদের রক্তে ভাইরাসের মাত্রা সবচেয়ে বেশি কমেছে। প্লাসিবো নেওয়া রোগীদের অবস্থায় কোনো পরিবর্তন দেখা যায়নি। ক্লিনিক্যাল ইনফেকশাস ডিজিজেস সাময়িকীতে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

পরীক্ষায় দেখা গেছে, ভিএইচ-৪৯৯ ওষুধটি শরীরে বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করেনি, ফলে সহজেই সহ্য করা যায়। ওষুধটি নিয়ে আগ্রহের বড় কারণ এতে সিওয়াইপি৩এ৪ এনজাইমের সঙ্গে প্রতিক্রিয়া খুব কম হয়। এই এনজাইম মানবদেহে বিভিন্ন ওষুধ প্রক্রিয়াজাত করতে কাজ করে। অনেক ধরনের অসুখের ওষুধ একসঙ্গে খেলে জটিলতা তৈরি হয়। নতুন এই ওষুধ সেই ঝুঁকি অনেক কমিয়ে আনবে।

লেনাকাপ্যাভির নামের আরেকটি ওষুধের সঙ্গে নতুন ওষুধটির তুলনা করা হচ্ছে। লেনাকাপ্যাভির হলো ক্যাপসিড প্রতিরোধক অন্য একটি ওষুধ। লেনাকাপ্যাভির ইনজেকশন ছয় মাস পর্যন্ত সুরক্ষা দেয়। তবে অন্য ওষুধের সঙ্গে এটি কিছুটা প্রতিক্রিয়া দেখায়। জটিল চিকিৎসার প্রয়োজন হওয়া রোগীদের জন্য ভিএইচ-৪৯৯ একটি ভালো বিকল্প হবে।

প্রথম ধাপে দারুণ সাফল্য মিললেও ব্যাপক ব্যবহারের আগে আরও অনেক পথ বাকি। সাধারণ রোগীদের কাছে পৌঁছানোর আগে বড় পরিসরে ফেজ ৩ ট্রায়াল সম্পন্ন করতে হবে।

চিকিৎসকদের মতে, দীর্ঘমেয়াদি এইচআইভি চিকিৎসার সুযোগ বাড়াতে এই ওষুধ বড় ভূমিকা রাখবে। বিশ্বব্যাপী এইচআইভি সংক্রমণ কমানোর লড়াইয়ে নতুন সংযোজন হবে এই ট্যাবলেট।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়ে সন্তান হলেই কি আয়ু বাড়ে বাবার? গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য
সন্তান জন্মের পর বদলে যায় জীবনের অনেক হিসাব। বাড়ে দায়িত্ব, তৈরি হয় নতুন স্বপ্ন। তবে ছেলে না মেয়ে— সন্তানের লিঙ্গের সঙ্গে বাবার আয়ুর কোনো সম্পর্ক আছে কি? বিশেষ করে, কন্যাসন্তান হলে বাবার আয়ু বাড়ে— এমন ধারণার পেছনে কতটা বৈজ্ঞানিক সত্য রয়েছে?
মেয়ে সন্তান হলেই কি আয়ু বাড়ে বাবার? গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের এক আদি মানুষের মুখচ্ছবি পুনর্গঠন করেছেন গবেষকরা। তাদের মতে, আধুনিক পোশাক পরিয়ে ওই মানুষকে আজকের মানুষের ভিড়ে দাঁড় করালে প্রথম দেখায় আলাদা করে চেনা কঠিন হতো।
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রথমবার সৌরজগতের বাইরের গ্রহ থেকে সরাসরি রেডিও সংকেত শনাক্ত
পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের এখনো কোনো প্রমাণ মেলেনি। তবে মহাবিশ্বে আমরা একা কিনা, তা জানতে বিজ্ঞানীদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। এবার সেই অনুসন্ধানে গুরুত্বপূর্ণ এক সাফল্য পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। প্রথমবারের মতো সৌরজগতের বাইরের একটি গ্রহ থেকে সরাসরি আসা রেডিও সংকেত শনাক্ত করেছেন তারা।
প্রথমবার সৌরজগতের বাইরের গ্রহ থেকে সরাসরি রেডিও সংকেত শনাক্ত
ভয়াবহ বিপর্যয়ের মুখে বিশ্ব
প্রচণ্ড তাপপ্রবাহের কারণে পৃথিবীর তাপমাত্রা নিয়মিত নতুন রেকর্ড গড়ছে। চলতি বছরের প্রথম আট মাসে বৈশ্বিক গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ২২ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড করা হয়েছে।  আবহাওয়াবিদদের মতে, এই ধারা অব্যাহত থাকলে চলতি বছরকে ইতিহাসের অন্যতম উষ্ণতম বছর হিসেবে রেকর্ড করা হতে পারে। শুধু তা–ই নয়, আসন্ন সুপার এল নিনো পরিস্থিতির কারণে আগামী বছরগুলোয় এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও সতর্ক করেছেন তারা। একিউওয়েদারের বিশেষজ্ঞরা জানিয়েছেন, আসন্ন সুপার এল নিনোর কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তাপমাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে।  কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টকে ইতিহাসের উষ্ণতম আগস্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণত জুলাই বছরের উষ্ণতম মাস হলেও এ বছর আগস্ট জুলাইকে ছাড়িয়ে গেছে।  একিউওয়েদারের আবহাওয়াবিদ টাইলার রয়স জানান, বায়ুমণ্ডল ও মহাসাগরের সর্বত্র এই তাপমাত্রার ব্যাপক বিস্তার লক্ষ করা যাচ্ছে। এল নিনো দ্রুত শক্তিশালী হয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া ও বৃষ্টির ধরন সম্পূর্ণ বদলে দিতে পারে। এল নিনো হলো একটি প্রাকৃতিক জলবায়ু চক্র, যা প্রতি দুই থেকে সাত বছর পরপর ঠান্ডা ও উষ্ণ দশার মধ্যে পরিবর্তিত হয়। এই উষ্ণ দশার সময় বিষুবীয় প্রশান্ত মহাসাগরের ভূপৃষ্ঠের উষ্ণতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। মহাসাগরের এই বর্ধিত তাপশক্তি ধীরে ধীরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং চরম আবহাওয়ার সৃষ্টি করে।  যুক্তরাষ্ট্রের মেট অফিসের পূর্বাভাস অনুযায়ী, ভবিষ্যতে প্রশান্ত মহাসাগরের উষ্ণতা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি এবং প্রচণ্ড তাপপ্রবাহের ঝুঁকিও বহুগুণ বেড়ে গেছে।  বিজ্ঞানীদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই জলবায়ুসংকট মানবসভ্যতার জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। সূত্র: ডেইলি মেইল আরটিভি/এসএস
ভয়াবহ বিপর্যয়ের মুখে বিশ্ব
নাসার নতুন গ্যালারিতে মহাকাশের ১৬ ‘গ্যালাকটিক রত্ন’
মহাকাশের বৈচিত্র্যময় সৌন্দর্য তুলে ধরে নতুন একটি গ্যালারি প্রকাশ করেছে নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরি। এতে বিভিন্ন টেলিস্কোপের তথ্য মিলিয়ে তৈরি ১৬টি গ্যালাক্সির ছবি রয়েছে।
নাসার নতুন গ্যালারিতে মহাকাশের ১৬ ‘গ্যালাকটিক রত্ন’
আরও পড়ুন
মাভাবিপ্রবির দুই হলে নতুন প্রভোস্ট নিয়োগ
যবিপ্রবিতে উচ্চশিক্ষায় দুই মাসব্যাপী সেমিনার সিরিজ উদ্বোধন 
যবিপ্রবিতে সিগারেট ধরানো নিয়ে জুনিয়রের হাতে সিনিয়র মারধরের শিকার
হাবিপ্রবিতে তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’