ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চিতাবাঘের সঙ্গে জেতার লড়াইয়ে তরুণ, সোশ্যাল মিডিয়ায় ঝড়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩০ পিএম
ফাইল ছবি

স্থলভাগের দ্রুততম প্রাণী চিতাবাঘের সঙ্গে দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জে নামলেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার ও স্ট্রিমার ড্যারেন ওয়াটকিন্স। ইউটিউবে ‘স্পিড’ বা ‘আইশোস্পিড’ নামে পরিচিত ২০ বছর বয়সী এই তরুণ স্ট্রিমার।

শনিবার (৩ জানুয়ারি) নিজের ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে চিতাবাঘের সঙ্গে সেই দৌড় প্রতিযোগিতার একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। এরপর থেকেই তাকে নিয়ে ঝড় উঠে গেছে সোশ্যাল মিডিয়ায়। খবর এনডিটিভির।

ভিডিওতে দেখা যায়, দৌড়ের মাঠে ওয়াটকিন্সের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আছে একটি পূর্ণবয়স্ক চিতা। ওয়াটকিন্স উৎসাহভরে ঘোষণা করেন, আজ আমি চিতার সঙ্গে দৌড়াবো।

এদিকে, দৌড় শুরুর আগেই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। চিতাটি হঠাৎ করে আঁচড় দিয়ে বসে ওয়াটকিন্সের পায়ে, যার ফলে তার পা থেকে রক্তও বের হতে দেখা যায়। তবে, আঘাত পেলেও প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ওয়াটকিন্স।

আরও পড়ুন

দুই প্রতিযোগী স্টার্টিং লাইনে দাঁড়ান, আর খাঁচার মুখ খোলার সঙ্গে সঙ্গে চিতাটি অত্যন্ত দ্রুত গতিতে এগোতে শুরু করে। ওয়াটকিন্সও নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চিতার সঙ্গে পাল্লা দিতে চেষ্টা করেন।

প্রতিযোগিতার প্রাথমিক অংশে ওয়াটকিন্স চিতার সমান্তরালে থাকলেও শেষ পর্যন্ত চিতা সহজেই এগিয়ে গিয়ে ফিনিশ লাইনে পৌঁছে যায়। তবে, দর্শকরা তার সাহসিকতা ও প্রাণপণ প্রচেষ্টাকে প্রশংসা করেছেন।

Capture

উল্লেখ্য, চিতাবাঘের গতি পৃথিবীর যে কোনো স্থলচর প্রাণীর চেয়ে অনেক বেশি। ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম এই প্রাণী। সে তুলনায় মানুষের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪৪ দশমিক ৭২ কিলোমিটার। জ্যামাইকার কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ২০০৯ সালে এই গতিতে ১০০ মিটার দৌড় সম্পন্ন করে বিশ্বরেকর্ড করেছিলেন।

ওয়াটকিন্সের ইউটিউব চ্যানেলে বর্তমানে ৪ কোটি ৭৩ লাখের বেশি অনুসারী রয়েছেন, যারা তার দুঃসাহসী ও অদ্ভুত চ্যালেঞ্জগুলো দেখার জন্য অপেক্ষা করেন। এ ধরনের ভিডিওর মাধ্যমে তিনি কেবল মনরঞ্জন করেন না, বরং বিপদ ও সাহসের নতুন মাত্রা দর্শকদের সামনে তুলে ধরেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ সালমানের বক্তব্য নিয়ে মুখ খুললেন নাছির
‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’- কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের এমন মন্তব্যের জবাবে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, সালমান মুক্তাদিরের একটি বক্তব্য আমার গোচরীভূত হয়েছে। তিনি বলেছেন, ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই।
‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ সালমানের বক্তব্য নিয়ে মুখ খুললেন নাছির
‘হকার ও অটোরিকশা চালকদের আন্দোলনে উসকানি দেয় জামায়াত-এনসিপি’
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ অভিযোগ করেছেন হকার ও অটোরিকশা চালকদের আন্দোলনে পেছন থেকে উসকানি দেয় জামায়াত ও এনসিপি।
‘হকার ও অটোরিকশা চালকদের আন্দোলনে উসকানি দেয় জামায়াত-এনসিপি’
পণ্যের দাম নিয়ে নাহিদের স্ট্যাটাস, দায়ী করলেন সিন্ডিকেটকে
মাল্টা, পোলাওয়ের চাল, ডিমসহ বিভিন্ন পণ্যের দাম বাড়া নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
পণ্যের দাম নিয়ে নাহিদের স্ট্যাটাস, দায়ী করলেন সিন্ডিকেটকে
জনস্বার্থে সতর্কীকরণ বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আরটিভির নোয়াখালী জেলার সাবেক প্রতিনিধি মনির হোসেন বাবু (পিতা- আব্দুর রব মিয়া, জাতীয় পরিচয়পত্র নম্বর- ৭৫২০৭০৪৪৮৩২৫৭, ঠিকানা- সোহেল স্টোর, দক্ষিণ হাজীপুর, ব্যাংক রোড, চৌমুহনী, নোয়াখালী)-কে গত ৮ মার্চ ২০২৬ তারিখ থেকে চাকরিচ্যুত করা হয়েছে।
জনস্বার্থে সতর্কীকরণ বিজ্ঞপ্তি
‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
প্রকাশ্যে ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করে হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনের করা মন্তব্যের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
আরও পড়ুন
ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
গাজর-সবজির স্যুপের পাত্রে মিলল মডেলের খুলি, আদালতে হত্যার রোমহর্ষক বর্ণনা
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস