ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিসিবির যেসব শর্ত মেনে নিলো আইসিসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ পিএম
ছবি: সংগৃহীত

নিরাপত্তা সমস্যার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাদ পড়া বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দীর্ঘ বিতর্কের পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিসিবির সকল শর্ত মেনে নিয়েছে।

আইসিসি স্পষ্টভাবে জানিয়েছে, এই ঘটনায় বাংলাদেশের বিরুদ্ধে কোনো আর্থিক বা প্রশাসনিক শাস্তি দেয়া হবে না। পাশাপাশি ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে বাংলাদেশের জন্য একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ নিশ্চিত করেছে।

পেছনের ঘটনা হলো, নির্ধারিত ভেন্যুতে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণে অনীহা প্রকাশ করেছিল এবং ভেন্যু পরিবর্তনের আবেদন করেছিল। কিন্তু আইসিসি তাদের আবেদন না মেনে বাংলাদেশকে টুর্নামেন্টের বাইরে রেখে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশকে সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বর্জনের ঘোষণা দিলে আইসিসির বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দেয়। প্রায় ৬ হাজার কোটি টাকার লোকসানের সম্ভাবনা মাথায় রেখে আইসিসি বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করে।

বৈঠকের পর আইসিসি, বিসিবি ও পিসিবির মধ্যে গঠনমূলক আলোচনা হয়, যেখানে বাংলাদেশ শাস্তি এড়িয়ে যাওয়া এবং ভবিষ্যতে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ চেয়েছিল। আইসিসি সব দাবি মেনে নিলে বাংলাদেশ ক্রিকেটের গর্বের ইতিহাস, বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ অবস্থান ও ২০ কোটি আবেগী ক্রিকেটভক্তদের কথা স্বীকার করে।

আরও পড়ুন

আইসিসি নিশ্চিত করেছে, বাংলাদেশের এই অনুপস্থিতি ‘দুর্ভাগ্যজনক’ হলেও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে না এবং বিসিবিকে প্রয়োজন হলে ডিসপিউট রেজোলিউশন কমিটিতে যেতে দেয়া হবে। এই সমঝোতার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের ভবিষ্যত এবং আন্তর্জাতিক ক্রিকেটের উন্নয়নেও গুরুত্ব আরোপ করা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি