ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মিরপুর টেস্টের প্রথম দিনে যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৮:৩৯ এএম
নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৩০১ রান তুলেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সঙ্গে অনেকগুলো রেকর্ড গড়েছে টাইগাররা। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

মিরপুর টেস্টের প্রথমদিনে ৬টি রেকর্ড গড়েছে টাইগাররা। আসুন এক নজরে দেখে নেওয়া যাক—

১.মিরপুর টেস্টে সেঞ্চুরিটি শান্তর ৯ম টেস্ট সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৫ সেঞ্চুরির রেকর্ড গড়লেন শান্ত। ৪ সেঞ্চুরি নিয়ে দুইয়ে আছেন মুশফিকুর রহিম। অধিনায়ক হিসেবে আগে ব্যাট করে সেঞ্চুরি করাতেও সবচেয়ে এগিয়ে শান্ত। এখানে শান্তর ৪ সেঞ্চুরির পর ২ সেঞ্চুরি নিয়ে শান্তর পেছনে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুমিনুল হক।

আরও পড়ুন

২. শান্তর ফিফটিকে সেঞ্চুরি বানানোর হারও দুর্দান্ত। ১৪ বার ৫০ ছাড়িয়ে ৯ বারই ১০০ করেছেন শান্ত। ৬৪.২৮% সময়ে ফিফটিকে বানিয়েছেন সেঞ্চুরি। টেস্টে অন্তত ২০০০ রান করা ব্যাটারদের মধ্যে শান্তর চেয়ে ভালো কনভার্শন রেট আছে কেবল ডন ব্র্যাডম্যান (৬৯.০৫%) এবং জর্জ হেডলির (৬৬.৬৭%)।

৩. তৃতীয় উইকেটে পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ জুটি এখন মিরপুর টেস্টে মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্তর গড়া ১৭০ রানের জুটি। এর আগে ২০০৩ সালে পেশোয়ারে জাভেদ ওমর বেলিম এবং মোহাম্মদ আশরাফুলের ১৩০ রানের জুটিই ছিল সেরা।

৪. প্রথম দিনে পাকিস্তানের নোমান আলী ৬টি নো বল করেছেন। ২০০০ সালের পর পাকিস্তানি স্পিনারদের মধ্যে এক দিন সর্বোচ্চ নো বলের রেকর্ড গড়েছেন যৌথভাবে।

৫. টেস্ট ইতিহাসে প্রথমবারের মত ৭ বাঁহাতি ব্যাটার নিয়ে টেস্ট ম্যাচের একাদশ সাজিয়েছে পাকিস্তান। ৪৬৮তম টেস্টে এসে এই রেকর্ড গড়লো পাকিস্তান। ইমাম-উল-হক, আজান আওয়াইস, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, এবং নোমান আলী-৭ বাঁহাতি ব্যাটার।

৬. টেস্ট ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমের ক্যারিয়ার। এশিয়ার মধ্যে মুশফিকের চেয়ে এগিয়ে আছেন কেবল ভারতের শচীন টেন্ডুলকার, ২৪ বছর ১ দিন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
‘আন্তর্জাতিক অপরাধের’ ভুক্তভোগীদের নোবেল উৎসর্গ নাভি পিল্লাইয়ের
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
এবার ভারতীয় বংশোদ্ভূত নারীর হাতে উঠলো নোবেল শান্তি পুরস্কার