ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ক্রীড়া কূটনীতিতে বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক চুক্তি

বাসস

প্রকাশ : ১২ মে ২০২৬, ১১:৩১ পিএম
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রীড়া কূটনীতির ক্ষেত্রে এক অভূতপূর্ব পদক্ষেপ হিসেবে তুরস্ক প্রজাতন্ত্র এবং বাংলাদেশ সরকারের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি বিস্তৃত সমঝোতা স্মারক (এওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে যুব উন্নয়ন, পেশাদার অ্যাথলেটদের অভিজ্ঞতা বিনিময় এবং ক্রীড়া ব্যবস্থাপনার আধুনিকীকরণের এক নতুন যুগের সূচনা হলো।

বাংলাদেশের পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং তুরস্কের পক্ষে দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রী ওসমান আসকিন বাক এই ঐতিহাসিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই অংশীদারিত্বের ফলে দুই দেশের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। চুক্তি অনুযায়ী উভয় দেশ ক্রীড়া ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা বিনিময়ের একটি বহুমুখী কাঠামো তৈরি করবে।

আরও পড়ুন

এর আওতায় প্রধান ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও অর্থায়নের পদ্ধতি নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের জন্য উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা পারস্পরিক সফর করবেন। একইসঙ্গে বিশ্বমানের ক্রীড়া অবকাঠামো ব্যবস্থাপনা এবং এর অর্থায়নের ক্ষেত্রে উভয় দেশ কারিগরি তথ্য ও শিক্ষা উপকরণ ভাগ করে নেবে।

সামাজিক অন্তর্ভুক্তির বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই সমঝোতা স্মারকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ক্রীড়া সুবিধা নিশ্চিতকরণ এবং বিশেষ সহায়তা কর্মসূচি নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে উভয় দেশের ক্রীড়াঙ্গনে সততা ও নৈতিকতার সর্বোচ্চ মান বজায় রাখার বিষয়েও একমত হয়েছেন দুই মন্ত্রী।

এই যুগান্তকারী চুক্তির ফলে বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশ ও তুরস্কের অ্যাথলেটদের পারফরম্যান্সের মান উন্নত হওয়ার পাশাপাশি ক্রীড়ার মাধ্যমে দুই দেশের মধ্যে গভীর সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
স্পেনের ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল।
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
এশিয়া কাপ রাইজিং স্টার্সকে সামনে রেখে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে আন্তর্জাতিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র।
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর এএফসি এশিয়ান কাপ। টুর্নামেন্টটির ২০২৭ সালের আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল সৌদি আরব।
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ এরই মধ্যে টুর্নামেন্টের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
আরও পড়ুন
চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ পেলেন বুটেক্সের পাঁচ শিক্ষার্থী
বাংলাদেশে হাইব্রিড গাড়ি কারখানা করতে আগ্রহী টয়োটা
চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ
বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের অঙ্গীকার