ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

স্ট্রিট চাইল্ড বিশ্বকাপ

ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১২:৫৪ পিএম
ব্রাজিল দলের শিরোপা উদযাপন। ছবি: রয়টার্স

মেক্সিকোতে অনুষ্ঠিত ‘স্ট্রিট চাইল্ড বিশ্বকাপ ২০২৬’ টুর্নামেন্টে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। অন্যদিকে মেয়েদের কাপ বিভাগে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক মেক্সিকো।

শনিবার (১৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানায় রয়টার্স।

টুর্নামেন্টটি উপলক্ষে ফুটবল, সংগীত ও উৎসবের আমেজে মুখর ছিল মেক্সিকো। এবারের আসরে ব্রাজিলের ছেলেদের দল বাসে নেচে উদযাপন করেছে শিরোপা জয়, আর স্বাগতিক মেক্সিকোর মেয়েরা ঘরের মাঠে ট্রফি উঁচিয়ে উল্লাসে মাতেন।

আরও পড়ুন

ব্রাজিল দলের অধিনায়ক জোয়াও জেভি বলেন, এটি আমাদের দীর্ঘ যাত্রার সফল সমাপ্তি। দুই বছর ধরে আমরা কঠোর অনুশীলন করেছি। ব্রাজিলের প্রতিনিধিত্ব করে দেশের বাইরে খেলতে পারা ভাষায় প্রকাশ করার মতো নয়।

বিশ্বের ২০টিরও বেশি দেশের ২৮টি দল নিয়ে আয়োজিত স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপের পঞ্চম আসর শুরু হয় ৬ মে। বৃহস্পতিবার মেক্সিকো সিটির বাইরে টেক্সকোকোতে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল। ফাইনালে বাড়তি আকর্ষণ যোগ করে আইরিশ রক ব্যান্ড ইউ২।

ব্যান্ডটির ড্রামার ল্যারি মুলেন জুনিয়র ছেলেদের শিল্ড ফাইনালের আগে কয়েন টস করেন। এ ছাড়া বোনো, দ্য এজ এবং অ্যাডাম ক্লাইটন মাঠের পাশে দাঁড়িয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন।

স্ট্রিট চাইল্ড ইউনাইটেডের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা জন রো বলেন, এটি স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপের পঞ্চম আসর। পরিচয়, শিক্ষা, সহিংসতা থেকে সুরক্ষা এবং লিঙ্গসমতার মতো বিষয়ে তরুণদের কণ্ঠ বিশ্বব্যাপী তুলে ধরাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, যেখানে বিশ্বকাপ আয়োজন হয়, সেখানেই আমরা এই টুর্নামেন্ট আয়োজন করি। উদ্দেশ্য হলো বিশ্বের গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা, যাতে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের কণ্ঠ আরও জোরালোভাবে পৌঁছে যায়।

মাঠের বাইরেও খেলোয়াড়রা বিভিন্ন কর্মশালায় অংশ নেয়, যেখানে পথশিশু ও ঝুঁকিপূর্ণ তরুণদের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে শেষ হয়। সেখানে পরিবেশন করেন মার্কিন র‍্যাপার ও গায়ক পল রাসেল। খেলোয়াড়দের উচ্ছ্বাসের মধ্যেই শেষ হয় এবারের আয়োজন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু