ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে আত্মঘাতী গোলের নতুন বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আত্মঘাতী গোলের নতুন বিশ্বরেকর্ড গড়েছে ২০২৬ আসর। শেষ ৩২ রাউন্ডের ৮৮টি ম্যাচ শেষে এখন পর্যন্ত মোট ১৪টি আত্মঘাতী গোল হয়েছে, যা বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ। এর আগে ২০১৮ বিশ্বকাপে সর্বোচ্চ ১২টি আত্মঘাতী গোলের রেকর্ড ছিল।

গত রাতে ডালাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আত্মঘাতী গোল করেন মিশরের ডিফেন্ডার মোহামেদ হানি। তার গোলেই ২০১৮ সালের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ে ২০২৬ বিশ্বকাপ।

তবে রেকর্ডটি সেখানেই থেমে থাকেনি। মায়ামিতে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার ম্যাচেও একটি আত্মঘাতী গোল হয়। অতিরিক্ত সময়ের ১১১তম মিনিটে কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোরগেস ভুল করে নিজেদের জালে বল জড়ান। সেই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট। ফলে চলতি আসরে আত্মঘাতী গোলের সংখ্যা দাঁড়ায় ১৪-তে।

বিশ্বকাপের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো এক আসরে আত্মঘাতী গোলের সংখ্যা দুই অঙ্কে পৌঁছেছে। এর আগে ২০১৮ সালে হয়েছিল ১২টি আত্মঘাতী গোল। বাকি ২১টি আসরের কোনোটিতেই এই সংখ্যা ১০ স্পর্শ করেনি।

ইতিহাস বলছে, ১৯৩৪, ১৯৫০, ১৯৫৮, ১৯৬২ ও ১৯৯০ সালের বিশ্বকাপে কোনো আত্মঘাতী গোল হয়নি। আর বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোলের ঘটনা ঘটে ১৯৩০ সালে। সেবার গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ম্যাচের ৫১তম মিনিটে নিজেদের জালে বল জড়িয়েছিলেন মেক্সিকোর ডিফেন্ডার ম্যানুয়েল রোসাস।

এক নজরে বিশ্বকাপে এক আসরে আত্মঘাতী গোলের সংখ্যা:

বিশ্বকাপ আত্মঘাতী গোল
১৯৩০ ১
১৯৩৪ ০
১৯৩৮ ২
১৯৫০ ০
১৯৫৪ ৪
১৯৫৮ ০
১৯৬২ ০
১৯৬৬ ২
১৯৭০ ১
১৯৭৪ ৩
১৯৭৮ ২
১৯৮২ ১
১৯৮৬ ২
১৯৯০ ০
১৯৯৪ ১
১৯৯৮ ৫
২০০২ ২
২০০৬ ৪
২০১০ ২
২০১৪ ৪
২০১৮ ১২
২০২২ ২
২০২৬ ১৪

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
আবুধাবি টেস্টের চতুর্থ দিনের প্রথম শেসনটি টাইগাররা নিজেদের করে নিয়েছে। রোববার (১১ অক্টোবর) শেষ বিকেলে ১১ রানে ৩ উইকেট হারানোর পর আজ দিনের প্রথম সেশনে আফগানিস্তানের বোলারদের হতাশা উপহার দিয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে লিড সাড়ে চারশর কাছাকাছি নিয়ে গেছেন তারা।
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের আগে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন তারা।
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। আর দলকে নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১২টি দেশ। টুর্নামেন্টে বাংলাদেশের ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে এই দুই দলের বিপক্ষে মাঠে নামবে রনির দল। গ্রুপের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে বাংলাদেশের অবস্থান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষে থাকা দলগুলো মূল প্রতিযোগিতার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো খেলবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর জন্য থাকছে বোল প্রতিযোগিতা। হংকং সিক্সেসের জন্য ঘোষিত বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। অভিজ্ঞ সাব্বির রহমানের অন্তর্ভুক্তি দল ঘোষণায় বাড়তি আগ্রহ তৈরি করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য থাকবে গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের মাধ্যমে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়া। হংকং সিক্সেসের জন্য বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। আরটিভি/এসকে
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
মাঠে ছন্দহীনতা, লাল কার্ডের ধাক্কা এরপর ব্যক্তিগত জীবনেও দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমের সম্পর্ক আবারও ভেঙে গেছে।
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল