ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে হঠাৎ টিকিটের দামে বড় ধস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম
ছবি: এএফপি

ফুটবল বিশ্বকাপের মাঝের দিকে এসে বড় ধস নেমেছে টিকিটের বাজারে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচের টিকিটের দাম কমেছে সবচেয়ে বেশি। মাত্র কয়েক দিনের ব্যবধানে এই ম্যাচের টিকিটের দাম ৩০ শতাংশেরও বেশি কমেছে। যদিও শেষ মুহূর্তে চাহিদা বাড়ায় দাম কিছুটা ক্ষতি সামলাতে পেরেছে ফিফা।

টিকিটের মূল্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টিকিটডাটা ডটকমের তথ্য অনুযায়ী, সিয়াটলে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য গত ১ জুন প্রায় ৪ হাজার ডলারে উঠেছিল।

তবে কয়েকদিনের ব্যবধানে তা নেমে আসে ১ হাজার ৫৪৯ ডলারে। এরপর বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র শেষ ষোলো নিশ্চিত করলে টিকিটির দাম কিছুটা বেড়েছে।

আরও পড়ুন

গত শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ২ হাজার ৮৩৬ ডলার। তবে সেই ঊর্ধ্বগতি স্থায়ী হয়নি।

শনিবার বিকেলে টিকিটের দাম নেমে আসে ১ হাজার ৪২৩ ডলারে, যা আগের তিন দিনের তুলনায় প্রায় ৩২ শতাংশ কম। যদিও সন্ধ্যায় কিছুটা বেড়ে ১ হাজার ৬৩৫ ডলারে পৌঁছায়।

দাম কমলেও শেষ ষোলোর আটটি ম্যাচের মধ্যে টিকিটের দামের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। সবচেয়ে বেশি দাম মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের, যেখানে সর্বনিম্ন টিকিটের মূল্য ৩ হাজার ৫৭৪ ডলার।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের টিকিটের দামে এত বড় পতন কিছুটা অপ্রত্যাশিত। কারণ বেলজিয়াম দলের বেস ক্যাম্প সিয়াটলের খুব কাছেই অবস্থিত। তাছাড়া এটি সিয়াটলে দলটির তৃতীয় ম্যাচ, ফলে দর্শক উপস্থিতি বেশি হবে বলেই ধারণা করা হচ্ছিল।

এদিকে আর্জেন্টিনা-মিশর ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ১ হাজার ৫৯৯ ডলার। ব্রাজিল-নরওয়ে ম্যাচের টিকিট ১ হাজার ৫৩৭ ডলার এবং পর্তুগাল-স্পেন ম্যাচের ১ হাজার ৩৬৭ ডলার থেকে শুরু হচ্ছে। অর্থাৎ গ্রুপ পর্বের মতো শেষ ষোলোতে দর্শকদের আগ্রহ না থাকায় টিকিটের চড়া দাম পাচ্ছে না ফিফা।

অন্যদিকে, শনিবার মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কানাডা। সেই ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্যও শেষ ৭২ ঘণ্টায় ১৪ শতাংশ কমেছিল।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিলো বাংলাদেশ
ইনিংস ব্যবধানের হার এড়াতে পারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় লিড নিতে পারেনি বাংলাদেশ। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয়েছে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিলো বাংলাদেশ
কিভাবে বল টেম্পারিং করতো পাকিস্তান জানালেন শোয়েব আখতার
ক্রিকেটে বল টেম্পারিংয়ের প্রসঙ্গ উঠলেই সামনে আসে ২০১৮ সালের আলোচিত ‘স্যান্ডপেপার-কাণ্ড’। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ঘটনায় নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা।
কিভাবে বল টেম্পারিং করতো পাকিস্তান জানালেন শোয়েব আখতার
রেফারির দিকে পাথর ছুড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার
ফুটবল মাঠে রেফারির দিকে পাথর ছুড়ে মারার ঘটনায় ইকুয়েডরের ফুটবলার জন পারলাজাকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফইএফ)। ওই হামলায় গুরুতর আহত সহকারী রেফারির অস্ত্রোপচার করতে হয়। সুস্থ হতে সময় লাগে প্রায় দুই মাস।
রেফারির দিকে পাথর ছুড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার
মেসি-রোনালদোর সামনে আবারও পুরস্কার জয়ের সুযোগ
ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে আবারও পুরস্কার জয়ের হাতছানি। তাদের সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও।
মেসি-রোনালদোর সামনে আবারও পুরস্কার জয়ের সুযোগ
মেসির উত্তরসূরি হিসেবে যাকে বেছে নিলেন মা কুচ্চিত্তিনি
লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা দীর্ঘদিনের। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় থেকে শুরু করে ক্লাব ফুটবলে অসংখ্য রেকর্ড সব মিলিয়ে মেসির শূন্যস্থান পূরণ করা যে কারও জন্যই কঠিন। 
মেসির উত্তরসূরি হিসেবে যাকে বেছে নিলেন মা কুচ্চিত্তিনি
আরও পড়ুন
ট্রাফিক টিকিট পেলে কী করবেন, জরিমানা কমানোর উপায়
যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!