ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ম্যাচের আগে আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, আটক ৩

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের আটলান্টায় স্টেডিয়ামের বাইরে দুই আর্জেন্টাইন ক্লাবের উগ্র সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সান লরেঞ্জো ও হুরাকানের সমর্থক গোষ্ঠীর সদস্যরা হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি ও মারামারিতে জড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে।

বিশ্বকাপজুড়ে আয়োজকদের মূল উদ্বেগ ছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সমর্থকদের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ। সে কারণে দুই দলের সমর্থকদের জন্য আলাদা টিকিট ও নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে ঝামেলা বাধে আর্জেন্টিনার সমর্থকদের নিজেদের মধ্যেই।

আরও পড়ুন

আটলান্টায় আর্জেন্টিনা সমর্থকদের ঐতিহ্যবাহী জমায়েত ‘বান্দেরাজো’তে সান লরেঞ্জো ও হুরাকানের উগ্র সমর্থক গোষ্ঠী মুখোমুখি হয়। দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয় গণমাধ্যমের দাবি, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সময়কার সংঘর্ষের পুনরাবৃত্তিই ঘটাতে চেয়েছিল তারা। কয়েক সপ্তাহ ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি উসকানিমূলক বার্তা চলছিল। সান লরেঞ্জোর সমর্থক গোষ্ঠী ‘লা বুটেলেরা’ ২৪ সদস্যের একটি দল নিয়ে বিশ্বকাপে এসেছে। তাদের মধ্যে এমন কয়েকজনও রয়েছেন, যারা ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের সংঘর্ষে জড়িত ছিলেন।

অন্যদিকে, হুরাকানের সমর্থক গোষ্ঠীর সদস্যরাও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন। যদিও তাদের থাকার জায়গা এবং স্টেডিয়ামে বসার স্থান আলাদা থাকায় এত দিন বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Screenshot_2026-07-15_194627

মঙ্গলবার বিকেলে আটলান্টার উন্মুক্ত সমর্থক সমাবেশে বিভিন্ন ক্লাবের সমর্থকদের পাশাপাশি উগ্র সমর্থকরাও উপস্থিত হন। শুরুতে পরিবেশ স্বাভাবিক থাকলেও হঠাৎ হুরাকানের ‘পাগোলা’ গ্রুপের কয়েকজন সদস্য সান লরেঞ্জোর সমর্থকদের উদ্দেশে উসকানিমূলক স্লোগান দিতে শুরু করেন।

এর কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে পরিস্থিতি দ্রুত হাতাহাতিতে গড়ায়। একপর্যায়ে তারা পাশের একটি বারের চেয়ার ছুড়ে মারতে থাকে। পরে কাঠের তক্তা ও লাঠিসোঁটা নিয়েও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হঠাৎ এমন ঘটনায় সাধারণ সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়ে সরে যান। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যেই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতির পরও তিনজন উগ্র সমর্থক সংঘর্ষ চালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।

যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনকারী আর্জেন্টিনার নিরাপত্তা কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, যেসব উগ্র সমর্থকের পরিচয় নিশ্চিত করা যাবে, তাদের বিরুদ্ধে আর্জেন্টিনার স্টেডিয়ামে আজীবন প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হবে।

উল্লেখ্য, হুরাকান ও সান লরেঞ্জোর কয়েকজন উগ্র সমর্থকের বিরুদ্ধে আগেই স্টেডিয়ামে প্রবেশ নিষেধাজ্ঞা ছিল। তবে বিশ্বকাপের আগে তারা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে সক্ষম হন। আটক ব্যক্তিদের মধ্যে হুরাকানের ‘পাগোলা’ গ্রুপের নেতা সেবাস্তিয়ান পেরোনেও ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

গত বছর সান লরেঞ্জোর বিপক্ষে ডার্বি ম্যাচে গ্যালারিতে সংঘর্ষে জড়ানোর কারণে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল। এই ঘটনার পর নিরাপত্তা বাহিনী শুধু আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সমর্থকদের নয়, আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবের উগ্র সমর্থকদের কর্মকাণ্ডের ওপরও বাড়তি নজরদারি শুরু করেছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি