ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবিতে পিটিশনে ২ কোটির বেশি সই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম
আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে শিরোপা জিততে না পারলেও পুরো টুর্নামেন্টজুড়ে নানা বিতর্কে ছিল লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। রেফারিং নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ, খেলোয়াড়দের আচরণ এবং একাধিক বিতর্কের জেরে দলটিকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবিতে করা একটি অনলাইন পিটিশনে ২ কোটিরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে দাবি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘Argentina Out’ শিরোনামের ওই পিটিশনে বিশ্বের প্রায় ১৭০টি দেশের ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮ জন ডিজিটাল স্বাক্ষর করেছেন। শুরুতে পিটিশনের লক্ষ্য ছিল ৫০ লাখ স্বাক্ষর সংগ্রহ, তবে তা কয়েক গুণ ছাড়িয়ে যায়।

পিটিশনের বিবৃতিতে অভিযোগ করা হয়, বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনা রেফারিংয়ে বিশেষ সুবিধা পেয়েছে। সেখানে বলা হয়, যদি আগেই বিজয়ী নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলো কেন খেলবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিন এবং সবাইকে সমান সুযোগ দিন।

ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর পিটিশনের আয়োজকেরা এক বার্তায় লেখেন, ফিফা আমাদের কথা শোনেনি, কিন্তু স্পেন তাদের প্রতিশ্রুতি রেখেছে... ধন্যবাদ, স্পেন। ফাইনালের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে পিটিশনে স্বাক্ষরের সংখ্যা আরও দ্রুত বাড়ে বলে দাবি করা হয়।

ফাইনাল ম্যাচেও আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের আচরণ নিয়ে সমালোচনা ওঠে। লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়াকে ঘুষি মারা এবং গাভিকে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। এছাড়া স্পেনের তরুণ ডিফেন্ডার পাও কুবার্সির ওপর কঠোর ট্যাকলের জন্য এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করা হয়।

সব মিলিয়ে বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনা ছিল অন্যতম আলোচিত ও বিতর্কিত দল। তবে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে এত বিপুল সংখ্যক স্বাক্ষর সংগ্রহ হলেও এ ধরনের অনলাইন পিটিশনের ভিত্তিতে ফিফা কোনো সিদ্ধান্ত নিয়েছে এমন তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি স্বাক্ষরসংবলিত অনলাইন পিটিশনের রেকর্ড এখনও ‘জুবিলি ২০০০’ আন্দোলনের দখলে। সেই পিটিশনে ২ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ১৮১ জন স্বাক্ষর করেছিলেন। ফলে ‘Argentina Out’ পিটিশনটি অল্পের জন্য সেই রেকর্ড ভাঙতে পারেনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল স্পেন
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই জয়ের ধারায় ফিরেছে স্পেন। নেশন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে লা রোহা।
৫ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল স্পেন
ক্রিকেটারদের জন্য মসজিদ নির্মাণ করছে বিসিবি
ক্রিকেটারদের নামাজ আদায়ের সুবিধার্থে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন বিসিবি প্রাঙ্গণে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেটারদের জন্য মসজিদ নির্মাণ করছে বিসিবি
নাতনির সঙ্গে ৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক
বয়স যে কেবলই একটি সংখ্যা, সেটিই যেন নতুন করে প্রমাণ করলেন চিলির ইভোনে ভিলদোসোলা। ৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই প্রবীণ ব্যাটার।
নাতনির সঙ্গে ৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক
নরওয়ে-পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
নরওয়ে-পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ইতোফুসার সাক্ষাৎকার / ‘আমি বাংলা জানি না, সতীর্থরা আমাকে বোঝাতে ইশারা-ইঙ্গিত ব্যবহার করে’
বাংলাদেশের হয়ে মাঠে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হয়ে খেলেছেন এই উইঙ্গার। লাল-সবুজ জার্সি তে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলায় কথা না বলতে পারলেও ইংরেজী ও ইশারার মাধ্যমের সতীর্থদের থেকে বিভিন্ন পরামর্শ নেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অজানা অনেক কিছু জানিয়েছেন ২২ বছর বয়সী ফুটবলার। প্রশ্ন: গতকাল জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছে, নিজেকে কিভাবে মূল্যায়ন করবেন? শুকি ইতোফুসা: ছোটবেলা থেকেই জাতীয় দলের জার্সি পরা এবং সেই জার্সিতে মাঠে খেলা আমার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবে পরিণত করতে পেরে আমি খুবই আনন্দিত। গতকালের ম্যাচের পারফরম্যান্স নিয়ে বললে, এখনও কিছু জায়গায় আমার উন্নতি করার প্রয়োজন আছে।  আমি আমার ফিটনেস ও কন্ডিশন আরও উন্নত করতে কঠোর পরিশ্রম করতে চাই। পাশাপাশি গোল করা বা অ্যাসিস্ট করার মাধ্যমে দলের জন্য আরও বেশি অবদান রাখতে চাই। প্রশ্ন: ভেবেছিলেন প্রথম ম্যাচেই লাল সবুজ জার্সি পড়ে মাঠে নামা হবে? শুকি ইতোফুসা: আমি আসলে কখনও এভাবে ভাবিনি, যে আমার অভিষেক হয়ে যাবে গতকাল, তবে আমি প্রস্তুত ছিলাম দেশের জন্য লড়তে। লাল-সবুজ জার্সিতে খেলে উচ্ছ্বসিত শুকি, চান গোল করতে প্রশ্ন: আপনার সতীর্থরা জাপানিজ বলতে পারে না, তাদের সঙ্গে কীভাবে কমিউনিকেশন করেন? শুকি ইতোফুসা: আমি জানি যে তারা জাপানিজ বলতে পারে না। তবে আমার সতীর্থরা ইংরেজি বা সহজ কিছু ইশারা-ইঙ্গিত ব্যবহার করে, যতটুকু আমি বুঝতে পারি। এছাড়াও, কিছু সতীর্থ সবসময় আমার খেয়াল রাখে এবং আমার সঙ্গে কথা বলে। তাই এখন আমি মোটামুটি একটা পর্যায় পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি। সময়টা খুব উপভোগও করছি, কোনও সমস্যা হচ্ছে না। প্রশ্ন: দীর্ঘ সময় পরিবার থেকে দূরে আছেন, তাদের মিস করেন? এবার তো মনে হয় সবচেয়ে বেশি সময় পরিবার থেকে দূরে? শুকি ইতোফুসা: বাংলাদেশের হয়ে খেলা, একজন ফুটবলার হিসেবে আমার স্বপ্ন, আবার এটা আমার পরিবারেরও স্বপ্ন। পরিবার থেকে দূরে থেকে আমি যদি সফল হতে পারি, তাহলে সেটা আমার পরিবার এবং আরও অনেক মানুষের জন্য আনন্দ বয়ে আনে। তাই আমি মনে করি, পরিবার থেকে দূরে থাকাটা কোনও সমস্যা নয়। প্রশ্ন: বাসায় কেউ বাংলায় কথা বলে? শুকি ইতোফুসা: শুধু আমার বাবা বাসায় বাংলায় কথা ভলে। বাসায় বাকী সদস্যরা, মানে আমরা জাপানিজ ভাষাতেই কথা বলি। আরটিভি/এসআর
‘আমি বাংলা জানি না, সতীর্থরা আমাকে বোঝাতে ইশারা-ইঙ্গিত ব্যবহার করে’
আরও পড়ুন
বিশেষ জার্সিতে মেসির বিদায়
প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে আর্জেন্টিনার সোনা হাতছাড়া
ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?
স্কালোনিকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে আর্জেন্টিনা