ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

চেয়ার বাঁচাতে ট্রাম্পের সহায়তা চাইছেন ইনফান্তিনো, ফোন ধরছেন না ট্রাম্প

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১০:১৬ এএম
জিয়ান্নি ইনফান্তিনো ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চতুর্থ মেয়াদে দায়িত্ব ধরে রাখতে ক্রমেই চাপে পড়ছেন। এমন পরিস্থিতিতে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চাওয়ার চেষ্টা করছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দৈনিক নিউইয়র্ক পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও এখন পর্যন্ত সফল হননি ইনফান্তিনো। এমনকি ফিফা সভাপতির ফোনও ধরছেন না মার্কিন প্রেসিডেন্ট বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

তবে বিকল্প উদ্যোগ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনার চেষ্টা করছেন ইনফান্তিনো। নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় মঙ্গলবার সকাল ৯টার পর রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলার পরিকল্পনা ছিল তার।

তবে এই তথ্য অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইনফান্তিনোর সঙ্গে কথা বলার কোনো পরিকল্পনাই নেই রুবিওর। সূত্রের তথ্যের সত্যতা যাচাই করা উচিত ছিল, অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারত।

সম্প্রতি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিশ্বকাপের স্বত্ব বিক্রির একটি উদ্যোগ নিয়েছিলেন ইনফান্তিনো। সেই পরিকল্পনার খবর প্রকাশ্যে আসার পর তীব্র বিরোধিতা করে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, এএফসি, কনক্যাকাফ।

বিশেষ করে উয়েফা হুঁশিয়ারি দেয়, বিশ্বকাপের স্বত্ব বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত হলে তারা প্রতিযোগিতা বয়কটের পথেও হাঁটতে পারে। চারদিকের সমালোচনার মুখে শেষ পর্যন্ত ওই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা।

তবে সিদ্ধান্ত প্রত্যাহার করেও সদস্য দেশগুলোর আস্থা ফিরে পাচ্ছেন না ইনফান্তিনো। বিভিন্ন ফুটবল ফেডারেশন তার প্রতি সমর্থন প্রত্যাহারের ইঙ্গিত দিচ্ছে। ইতোমধ্যে ওয়েলস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী মার্চে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে সভাপতি নির্বাচনে তারা ইনফান্তিনোকে সমর্থন করবে না। একই ধরনের অবস্থানের ইঙ্গিত দিয়েছে ইংল্যান্ডও।

আরও পড়ুন

এ অবস্থায় চতুর্থ মেয়াদে ইনফান্তিনোর পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা কমে এসেছে বলে মনে করা হচ্ছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন আলেক্সান্ডার সেফেরিন এবং ফরাসি ক্লাব পিএসজির সভাপতি নাসের-আল খেলাইফিও।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জেমস রদ্রিগেজ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন কলম্বিয়ার তারকা ফুটবলার জেমস রদ্রিগেজ। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে মঙ্গলবার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জেমস রদ্রিগেজ
ব্রুকের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশ অধিনায়কের ঝোড়ো সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিকরা।
ব্রুকের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ নিশ্চিত
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রাখল স্বাগতিকরা। এবারও ৭ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে শ্রেয়াস আইয়ারের দল।
এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ নিশ্চিত
মেসির শেষ ম্যাচ কবে, জানা গেল প্রতিপক্ষ
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটতে যাচ্ছে। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবি, আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে পারেন মেসি।
মেসির শেষ ম্যাচ কবে, জানা গেল প্রতিপক্ষ
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
এবার চাঁদের মালিকানা দাবি ট্রাম্পের
সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলা, ইরানকে দায়ী করলেন ট্রাম্প
নিউইয়র্কে ট্রাম্পের শৈশবকালের বাড়ি সংস্কার করে ১৯ লাখ ডলারে বিক্রি
নির্বাচনে জয়ী হলে প্রত্যেকে পাবে ৫ হাজার ডলার: ট্রাম্প