ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবার মেসি-ডি পলদের দায়িত্বে নতুন কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি: সংগৃহীত

একটির পর একটি হারে বিপর্যস্ত ইন্টার মায়ামি। সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরে কঠিন সময় পার করছে লিওনেল মেসি-রদ্রিগো ডি পলদের দল। এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নতুন প্রধান কোচ নিয়োগ দিয়েছে আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ইন্টার মায়ামির নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার ক্রিস্তিয়ান আলবার্তো ‘কিলি’ গঞ্জালেজ।

তবে এখনো যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট পাওয়ার অপেক্ষায় রয়েছেন আর্জেন্টিনার সাবেক এই উইঙ্গার। অনুমতি না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ গুইলার্মো হোয়োসই দলের দায়িত্ব পালন করবেন। যদিও গঞ্জালেজকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি ইতোমধ্যেই নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।

গত এপ্রিল মাসে মায়ামির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান হাভিয়ের মাশ্চেরানো। এরপর ক্লাবের পেশাদার উন্নয়ন কাঠামোর দায়িত্বে থাকা হোয়োস সাময়িকভাবে দলের দায়িত্ব নেন। তবে তার অধীনে আশানুরূপ ফল পায়নি দলটি।

গত মাসে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোকে দলে ভিড়িয়ে শক্তি বাড়িয়েছিল ইন্টার মায়ামি। কিন্তু মেসি, ডি পলসহ একাধিক প্রতিষ্ঠিত তারকা ফুটবলার থাকা সত্ত্বেও ফলাফলের হতাশা কাটেনি। সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতে হেরে বেশ চাপের মধ্যেই রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বর্তমানে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে ইন্টার মায়ামির অবস্থান দ্বিতীয়। তবে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তাদের ব্যবধান ১০ পয়েন্ট।

নতুন কোচ ক্রিস্তিয়ান গঞ্জালেজ খেলোয়াড়ি জীবনে ছিলেন আর্জেন্টিনার পরিচিত মুখ। ১৯৯৫ থেকে ২০০৫ সালের মধ্যে জাতীয় দলের হয়ে ৫৬ ম্যাচ খেলেছেন এই উইঙ্গার, করেছেন ৯ গোল। ইউরোপের বিভিন্ন শীর্ষ ক্লাবেও রয়েছে তার দীর্ঘ খেলার অভিজ্ঞতা।

আরও পড়ুন

কোচিং ক্যারিয়ারেও অভিজ্ঞতা রয়েছে গঞ্জালেজের। আর্জেন্টিনার রোজারিও সেন্ট্রালসহ তিনটি ক্লাবের দায়িত্ব পালন করেছেন তিনি।

এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইন্টার মায়ামির দুর্দশা কাটানোর চ্যালেঞ্জে নামছেন ‘কিলি’ গঞ্জালেজ। নতুন কোচের অধীনে মেসি-ডি পলরা কতটা দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন, এখন সেটিই দেখার অপেক্ষা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা-আসিয়ান কাপে চরম ব্যর্থতার প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিংয়ে। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে নেমে গেছে বাংলাদেশ।
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
আরও পড়ুন
ক্লাবের নতুন মালিকানায় প্রথম জয়ের দেখা পেলেন মেসি
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
মেসির ফ্রি-কিকে নতুন ইতিহাস, তবুও হতাশ মায়ামি
বার্সায় যা পারেননি, মায়ামিতে তাই করে দেখালেন মেসি