ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনার খেলোয়াড়দের নিষেধাজ্ঞা শিথিল করল ফিফা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হওয়া আর্জেন্টিনার তিন ফুটবলার ও কোচিং স্টাফের এক সদস্যের শাস্তির ক্ষেত্রে পরিবর্তন এনেছে ফিফা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিশেষ অনুরোধের পর ফিফা জানিয়েছে, এখন থেকে সংশ্লিষ্ট খেলোয়াড়দের নিষেধাজ্ঞা শুধু প্রতিযোগিতামূলক ম্যাচেই নয়, ‘এ’ শ্রেণির আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও কার্যকর হবে। ফলে নিষেধাজ্ঞা কাটাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না তাদের।

সংঘর্ষের ঘটনায় লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রীতি ও আনুষ্ঠানিক দুই ধরনের আন্তর্জাতিক ম্যাচেই তাদের নিষেধাজ্ঞার ম্যাচ সংখ্যা গণনা করা হবে।

এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, নিয়ম মেনেই ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাদের এই অনুরোধ অনুমোদন করেছে। ফলে চলতি বছরের শেষ ভাগ এবং ২০২৭ সালের শুরুর দিকের আন্তর্জাতিক উইন্ডোগুলোতে তিন খেলোয়াড়ের নিষেধাজ্ঞার মেয়াদ দ্রুত শেষ হওয়ার সুযোগ তৈরি হয়েছে। জানা গেছে, চলতি বছরের বাকি সময়ে ছয়টি ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা।

তবে শাস্তির বিরুদ্ধে লড়াই এখানেই শেষ করছে না এএফএ। ফেডারেশন জানিয়েছে, যথাযথ আপিল প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞার মেয়াদ আরও কমিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবে তারা। প্রয়োজনীয় নথিপত্র হাতে পাওয়ার পর ফিফার আপিল কমিটির কাছে আবেদন করবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন

এএফএ-র আইনি উপদেষ্টা আন্দ্রেস পাতন ইতোমধ্যে শাস্তির মাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, ফেডারেশন এই নিষেধাজ্ঞাকে মাত্রাতিরিক্ত মনে করছে। ফিফার আপিল প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত ফল না পেলে শেষ পর্যন্ত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) দ্বারস্থ হওয়ার সুযোগও থাকছে আর্জেন্টিনার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা-আসিয়ান কাপে চরম ব্যর্থতার প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিংয়ে। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে নেমে গেছে বাংলাদেশ।
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
আরও পড়ুন
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি
বিদায়ী ম্যাচে মেসিকে যেসব উপহার দিল বেনিন
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি