ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম

ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশে ব্রাজিলের কাছে হেরে বিদায় নেওয়া জাপান এবার প্রতিশোধের সুযোগ পাচ্ছে। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া চারজাতি টুর্নামেন্ট ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জে’ মুখোমুখি হবে দুই দল।

ফিফার নভেম্বর উইন্ডোতে ১৩ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। ব্রাজিল ও জাপানের সঙ্গে অংশ নেবে স্বাগতিক সিঙ্গাপুর এবং আরেক লাতিন দেশ প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন টুর্নামেন্টের আয়োজকেরা।

সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর উদ্বোধনী ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিক সিঙ্গাপুর। পরদিন ১৪ নভেম্বর মাঠে নামবে জাপান ও ব্রাজিল। ১৭ নভেম্বর দুটি ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।

শেষ দিনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে জাপান ও প্যারাগুয়ে।

এদিকে, এর আগেও এশিয়ার মাটিতে খেলবে ব্রাজিল। কার্লো আনচেলত্তির দল আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেকে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারতের।

‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আয়োজন করছে ‘দ্য কাল্লাং গ্রুপ’ ও ‘ডেন্টসু স্পোর্টস ইন্টারন্যাশনাল’। সিঙ্গাপুর ও জাপানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ উদযাপনের অংশ হিসেবে টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে।

আয়োজক প্রতিষ্ঠানের সিওও ও সিইও ড্যারিল ইও জানিয়েছেন, বিশেষ বা ‘সিগনেচার’ ইভেন্টের পরিসর বাড়ানোর অংশ হিসেবে এই উদ্বোধনী টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। সিঙ্গাপুরে শীর্ষস্থানীয় ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে আসা এবং ভক্ত ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করার প্রতিশ্রুতির প্রতিফলন এই আয়োজন।

খেলার সময়সূচি
তারিখ ম্যাচ
১৩ নভেম্বর সিঙ্গাপুর বনাম প্যারাগুয়ে
১৪ নভেম্বর জাপান বনাম ব্রাজিল
১৭ নভেম্বর ব্রাজিল বনাম সিঙ্গাপুর
১৭ নভেম্বর জাপান বনাম প্যারাগুয়ে


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
জাতীয় স্টেডিয়ামের মিডিয়া বক্সের পাশের ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামের ঝটিকা পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি। আমিনুল হক বলেন, ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যে কোনও ফুটবল আসরেই মিডিয়া বক্সের পাশাপাশি ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকরা ব্যবহার করতে পারবেন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ দিয়েই তা কার্যকর হবে। এমনিতে প্রেস বক্সে মাঝে পিলারের কারণে ৫০-৬০ জন বসে কাভার করতে পারে না।  তিনি বলেন, ওভারফ্লো জোনে বসে বাকি সাংবাদিকরা এখন থেকে ম্যাচ কাভার করবেন। ক্রীড়া সাংবাদিকরা হলো খেলার প্রাণ। তারা ম্যাচ কাভার করতে না পারলে কেমনে হবে? এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে এ বিষয়ে একটি চিঠি জারি করার নির্দেশও দেন তিনি। তার সিদ্ধান্ত ভবিষ্যতে বদলে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপাতত নীতিগত সিদ্ধান্ত এটা। তবে আমি কথা দিচ্ছি, আমার এই সিদ্ধান্ত বদলে যাবে না। ক্রীড়া সাংবাদিকরা দুই জায়গাতে বসে খেলা কাভার করতে পারবেন। আরটিভি/এসআর  
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
রোমার বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও রোমা। এই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে রিয়াল কোচ হোসে মরিনহো। বুধবার (১৪ অক্টোবর) রোমার হোম গ্রাউন্ড ঐতিহাসিক অলিম্পিকো স্টেডিয়ামে রাত ১টায় ম্যাচটি শুরু হবে।  এই ম্যাচে আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও এনদ্রিকের উপস্থিতি রোমার ডিফেন্সের জন্য বড় পরীক্ষার কারণ হবে।  অন্যদিকে মধ্যমাঠে বেলিংহাম, ভালভার্দে ও কামাভিঙ্গাদের সমন্বয়ে দল তাদের শক্ত অবস্থান বজায় রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। এক নজরে রিয়াল মাদ্রিদ স্কোয়াড গোলরক্ষক: থিবো কোর্তোয়া, আন্দ্রি লুনিন ও সার্জিও মেস্ত্রে। ডিফেন্ডার: দিন হুইসেন, ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড, ইব্রাহিমা কোনাতে, মার্ক কুকুরেয়া, আলভারো কারেরাস, আন্তোনিও রুডিগার ও দেনজেল ডামফ্রিস। মিডফিল্ডার: জুড বেলিংহাম, এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদেরিকো ভালভার্দে, অউরেলিয়েন চুয়ামেনি, আরদা গুলের, বার্নার্দো সিলভা ও থিয়াগো। ফরওয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, কিলিয়ান এমবাপ্পে, সি. এসপি, ব্রাহিম দিয়াজ ও ইয়ান দিওমান্দে। আরটিভি/এসআর
রোমার বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
লাল কার্ড পাওয়ায় অলিসেকে জরিমানা করতে যাচ্ছে বায়ার্ন!
চ্যাম্পিয়নস লিগে ভাইকিংয়ের বিপক্ষে ম্যাচে লাল কার্ড পেয়ে বায়ার্ন মিউনিখকে বিপাকে ফেলেছিলেন মাইকেল অলিসে। আর এই অপরাধে ফরাসি তারকাকে শাস্তি হিসেবে বড় ধরনের আর্থিক জরিমানা করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে জার্মান ক্লাবটি। মঙ্গলবার (১৩ অক্টোবর) চ্যাম্পিয়নস লিগে নরওয়ের ক্লাব ভাইকিংয়ের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচের ৭৪তম মিনিটে প্রতিপক্ষ অধিনায়ক জ্লাতকো ত্রিপিচের মুখে বল ছুড়ে মারেন অলিসে।  এর কয়েক মুহূর্ত আগেই হলুদ কার্ড দেখেছিলেন তিনি। নতুন করে হলুদ কার্ড দেখানো হলে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচে একপর্যায়ে ০-২ গোলে পিছিয়ে পড়েছিল বায়ার্ন। হ্যারি কেইনের জোড়া গোল এবং লুইস দিয়াজের গোলে ৩-২ ব্যবধানে এগিয়েও যায় দলটি।  কিন্তু অলিসের লাল কার্ডের পর ১০ জনের বায়ার্ন শেষ মুহূর্তে গোল হজম করে বসে। ৯০তম মিনিটে সমতাসূচক গোল করে ভাইকিং। ফলে জয় হাতছাড়া হয় জার্মান জায়ান্টদের। অলিসের আচরণে বিরক্ত কোম্পানি ম্যাচ শেষে তার আচরণকে ‘ভীষণ বোকামি’ বলে উল্লেখ করেন। কোচের মতে, প্রতিপক্ষের খেলোয়াড় তার চেয়ে বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কেইনও বলেছেন, নিজের ভুলের দায় অলিসেকেই নিতে হবে এবং এ ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। ফরাসি উইঙ্গারের এই আচরণ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও সমালোচনা হয়েছে। স্পেনের মার্কা লিখেছে, সাধারণত শান্ত স্বভাবের অলিসে নরওয়েতে মেজাজ হারিয়ে ফেলেন। আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম আস শিরোনাম করেছে, ‘অলিসে ঝামেলা তৈরি করছেন।’ বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবারল অবশ্য অলিসের বিরুদ্ধে অভ্যন্তরীণ শাস্তির বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তবে পরে এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। জরিমানা করা হতে পারে কি না, সে সম্ভাবনাও উড়িয়ে দেননি এবারল। আরটিভি/এসআর
লাল কার্ড পাওয়ায় অলিসেকে জরিমানা করতে যাচ্ছে বায়ার্ন!
রাতে পিএসজি-ম্যানসিটির মহাযুদ্ধ, একাধিক রেকর্ডের সামনে হাল্যান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে গোল করতে পারলেই সার্জিও অ্যাগুয়েরোকে ছাড়িয়ে যাবেন আলিং হাল্যান্ড। চ্যাম্পিয়ন্স লিগে ৫৯ ম্যাচে মাঠে নেমে ৫৯টি গোল করেছেন ম্যানসিটির এই গোলমেশিন। যার মধ্যে সিটির আকাশী-নীল জার্সিতে ৪০ ম্যাচে তার গোল সংখ্যা ৩৬। আর একটি গোল করলেই অ্যাগুয়েরোকে (৬৪ ম্যাচে ৩৬ গোল) ছাড়িয়ে এককভাবে ম্যানচেস্টার সিটির ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন এই ২৬ বছর বয়সী তারকা।  বিশেষ করে টুর্নামেন্টের গ্রুপ ও লিগ পর্বে হালান্ড বেশ ভয়ংকর; ২০১৯-২০ মৌসুমে অভিষেকের পর থেকে এই পর্বে ৩৯ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি, যা এই সময়ে আর কেউ করতে পারেননি। আজকের ম্যাচে আরও একটি বড় মাইলফলক হাতছানি দিচ্ছে হাল্যান্ডকে। আর ১টি গোল করলেই তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রুদ ফান নিস্তেলরয়ের ৬০ গোলের মাইলফলক স্পর্শ করবেন। আর জোড়া গোল করতে পারলে চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এককভাবে সাত নম্বরে উঠে আসবেন।  তার সামনে থাকবেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো (১৪১), লিওনেল মেসি (১২৯), রবার্ট লেভানডোফস্কি (১০৯), করিম বেনজেমা (৯০), কিলিয়ান এমবাপ্পে (৭১) ও রাউল গঞ্জালেস (৭১)। যদিও সাম্প্রতিক দেখায় সিটির চেয়ে পিএসজির পাল্লাই ভারী। শেষ তিন সাক্ষাৎকারে দুটিতেই জিতেছে ফরাসি ক্লাবটি, তবে দল হারলেও তিন গোল আদায় করে নিয়েছিলেন হালান্ড। তাছাড়া আজকের ম্যাচটি ঘরের মাঠ ইতিহাদে, যেখানে সিটির হয়ে নিজের ৩৬টি চ্যাম্পিয়ন্স লিগ গোলের ২৩টিই (প্রায় ৬৪ শতাংশ) করেছেন এই নরওয়েজিয়ান তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড গড়ার ধারা অব্যাহত রেখেছেন হাল্যান্ড। গত মাসে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে পোর্তোর বিপক্ষে ২-০ গোলের জয়ে জোড়া গোল করে সিটির তৃতীয় সর্বোচ্চ গোলদাতা টমি জনসনকে টপকে যান তিনি।  ২০২২ সালে যোগ দেওয়ার পর ২০৬ ম্যাচে তার গোল এখন ১৭০টি। সামনে আছেন ১৭৭ গোল করা এরিক ব্রুক, আর ২৬০ গোল নিয়ে সবার ওপরে সার্জিও অ্যাগুয়েরো। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্স (৩৮ গোল) এই মৌসুমেও বজায় রেখেছেন হাল্যান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৮ ম্যাচে ইতিমধ্যেই ৮টি গোল করে ফেলেছেন তিনি।  আরটিভি/এসআর
রাতে পিএসজি-ম্যানসিটির মহাযুদ্ধ, একাধিক রেকর্ডের সামনে হাল্যান্ড
আর্থিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ডের ৯৪ শতাংশ ক্লাব, দেখে নিন তালিকা
গত মৌসুমে ইংলিশ ফুটবলের মোট আয় ছিল ৯০০ কোটি পাউন্ড। মূলত প্রিমিয়ার লিগের বিশ্বজোড়া জনপ্রিয়তার কারণেই এত বিপুল আয়। কিন্তু আয়ের এই পাহাড়ের আড়ালে লুকিয়ে আছে আর্থিক সংকটের গভীর খাদ। অধিকাংশ পেশাদার ফুটবল ক্লাব দাঁড়িয়ে আছে আর্থিক বিপর্যয়ের কিনারায়! মালিকেরা অর্থের জোগান বন্ধ করে দিলে প্রায় এক-তৃতীয়াংশ ক্লাব এক মাসও টিকতে পারবে না। ইংল্যান্ডের নতুন স্বাধীন ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (আইএফআর) ‘স্টেট অব দ্য গেম’ নামে প্রতিবেদনে উঠে এসেছে এমনই উদ্বেগজনক চিত্র।  প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ পাঁচ স্তরের ৯৪ শতাংশ ক্লাবই লোকসান করেছে। অথচ গত মৌসুমে ইংলিশ ফুটবলের মোট আয় ছিল ৯০০ কোটি পাউন্ড।  ইংলিশ ফুটবলে যে মাত্রার আর্থিক ঝুঁকি স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে, তা মোকাবিলায় আর সময় নষ্ট করার সুযোগ নেই। প্রতিবেদন অনুযায়ী, প্রায় সব ক্লাবই টিকে থাকতে মালিকদের অর্থের ওপর নির্ভরশীল। প্রায় দুই-তৃতীয়াংশ ক্লাব জানিয়েছে, মালিকেরা হঠাৎ অর্থ দেওয়া বন্ধ করলে ৯০ দিনের বেশি টিকতে পারবে না তারা। প্রায় এক-তৃতীয়াংশ ক্লাবের অবস্থা আরও ভয়াবহ। তাদের হাতে সময় থাকবে সর্বোচ্চ এক মাস। নিয়ন্ত্রক সংস্থার মতে, ইংলিশ ফুটবল এখন ‘ঝুঁকিতে ঠাসা এক খেলা’। বিশেষ করে চ্যাম্পিয়নশিপ, লিগ ওয়ান ও লিগ টুর ক্লাবগুলো প্রিমিয়ার লিগের বিপুল অর্থের নাগাল পেতে সামর্থ্যের বাইরে খরচ করছে। তাতে বাড়ছে ঋণের বোঝা, তৈরি হচ্ছে অস্তিত্বের সংকট। সাম্প্রতিক বছরগুলোয় শেফিল্ড ওয়েনসডে, ডার্বি কাউন্টি, রিডিং ও উইগানের মতো ক্লাব আর্থিক সংকটে পড়েছে। ঋণের চাপে ২০১৯ সালে বিলুপ্ত হয়েছে বুরি, পরের বছর ম্যাকলসফিল্ড টাউন। আইএফআরের চেয়ারম্যান ডেভিড কোগান ও প্রধান নির্বাহী রিচার্ড মঙ্কস প্রতিবেদনে লিখেছেন, ‘ইংলিশ ফুটবলে যে মাত্রার আর্থিক ঝুঁকি স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে, তা মোকাবিলায় আর সময় নষ্ট করার সুযোগ নেই।’ ২০২৭ সালের শুরুতে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের কথা। এর আগে প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগকে (ইএফএল) রাজস্ব বণ্টনের নতুন চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি। সমঝোতা না হলে নিজেদের ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারিও দিয়েছে। প্রিমিয়ার লিগ অবশ্য আগামী ১০ বছরে নিম্নস্তরের ক্লাবগুলোকে দেওয়া আর্থিক সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে। আলোচনা এখনো চলছে। ফুটবল সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান টম গ্রেটরেক্স এই প্রতিবেদনকে ইংলিশ ফুটবলের জন্য ‘বিপৎসংকেত’বলেছেন।  ব্রিটেনের সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডির বক্তব্য আরও তাৎপর্যপূর্ণ, ‘এই ক্লাবগুলো সমর্থকদের। সমর্থকদের ছাড়া এগুলোর কোনো অস্তিত্ব নেই।’ আরটিভি/এসআর
আর্থিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ডের ৯৪ শতাংশ ক্লাব, দেখে নিন তালিকা
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?