ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ এএম
এমবোলোর নায়কোচিত গোল। ছবি: এএফপি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে সুইজারল্যান্ড সমতায় ফেরানোর পর অদ্ভুত নিয়মে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ব্রেল এমবোলো। এরপরই সেমিফাইনাল নিশ্চিত হয় আর্জেন্টিনা। এবার সেই এমবোলোই এমএলএসের অভিষেক ম্যাচে মেসির ইন্টার মায়ামিকে রুখে দিয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে নু স্টেডিয়ামে লিওনেল মেসির দুটি চমৎকার অ্যাসিস্ট সত্ত্বেও আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। এমবোলোর নায়কোচিত গোলেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে আটলান্টা।

এমএলএসের নিয়মিত মৌসুমে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিল এসসির সঙ্গে শিরোপার লড়াইয়ে টিকিয়ে রাখতে জয় প্রয়োজন ছিল মায়ামির। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর প্রথমবার ক্লাব ফুটবলে মাঠে নামেন আটবারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসি।

ম্যাচের শুরু থেকেই দুই দলের লড়াই জমে ওঠে। ৩২তম মিনিটে মেসির বাড়ানো বল থেকে গোল করে মায়ামিকে এগিয়ে নেন কাজিমিরো। তবে এই লিড বেশি সময় টেকেনি। ৩৫তম মিনিটে মিগেল আলমিরন গোল করে আটলান্টাকে সমতায় ফেরান।

প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১ মিনিটে) আবারও জাদুকরী ভূমিকা রাখেন মেসি। তাঁর দারুণ পাস থেকে বল পেয়ে ইন্টার মায়ামির পক্ষে দ্বিতীয় গোলটি করেন লুইস সুয়ারেস। ফলে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয় অর্ধে ম্যাচের নাটকীয়তা আরও বাড়ে। আটলান্টার একের পর এক আক্রমণের বিপরীতে মায়ামি লিড ধরে রাখার চেষ্টা করে। তবে ৮৭তম মিনিটে ঘটে মূল ঘটনা। আটলান্টা পেনাল্টি পেলে সুযোগ হাতছাড়া করেননি অভিষিক্ত ফরোয়ার্ড ব্রেল এমবোলো। ঠাণ্ডা মাথায় নিখুঁত শটে গোল করে দলকে ২-২ ব্যবধানের সমতায় ফেরান তিনি।

এই ফলাফলের পরও লিগে ইন্টার মায়ামির অবস্থান বেশ শক্ত। চলতি মৌসুমে ২২ ম্যাচে ১৮ গোল করে এখনও সর্বোচ্চ গোলদাতা হিসেবে শীর্ষেই আছেন লিওনেল মেসি। তাঁর পেছনে ১৬ গোল নিয়ে দ্বিতীয় স্থানে এফসি ডালাসের পিটার মুসা এবং ১৪ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন নিউইয়র্ক সিটি এফসির নিকোলাস ফার্নান্দেস মারকাউ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা-আসিয়ান কাপে চরম ব্যর্থতার প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিংয়ে। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে নেমে গেছে বাংলাদেশ।
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
আরও পড়ুন
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
মেসির বিদায়ে আবেগাপ্লুত পূর্ণিমা-পরীমণি
এবার দেশের বড় দায়িত্বে লিওনেল মেসি