ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

রাতে মাঠে গড়াচ্ছে ম্যানচেস্টার ডার্বি, খেলা দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম
ম্যানচেস্টার ডার্বি। ছবি: আরটিভি কোলাজ

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে রেড ডেভিলসদের হারিয়ে সিংহাসন দখল করতে চায় সিটিজেনরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বি অনুষ্ঠিত হবে ওল্ড ট্র্যাফোর্ডে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

সম্প্রতি সময়টা খারাপ গেলেও ম্যানসিটির বিপক্ষে সবশেষ ৪টি ম্যাচের মধ্যে ৩টি জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর পেনাল্টিতে একটি ম্যাচ হেরেছে তারা।

তবে প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে সিটিজেনরা। ৩ ম্যাচে শতভাগ জয়ে ৯ পয়েন্ট নিয়ে আর্সেনালের পরেই রয়েছে তারা। ম্যানচেস্টার ডার্বিতে জয় পেলেই সিংহাসনে উঠবে হাল্যান্ডরা।

এদিকে ২ বছর পর চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইপিএলের ১৩তম স্থানে থাকলেও চ্যাম্পিয়নস লিগের জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে বাজিমাত করতে চান কুনহা-ব্রুনোরা।

যেভাবে দেখবেন খেলা

বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ম্যাচটি সরাসারি সম্প্রচার না করলেও ঘরে বসেই দেখা যাবে এই হাইভোল্টেজ ম্যাচ। ভারতীয় খেলাধুলা বিষয়ক চ্যানেল স্টার স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

এ ছাড়াও টফি, ইয়াসিন টিভি অ্যাপ, Sportzfy, BEGIN, hdstreamz সহ বিভিন্ন অনলাইন স্ট্রিম ব্যবহার করে ম্যাচটি উপভোগ করবেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
লিওনেল মেসি ছিলেন না। প্রতিপক্ষ বুরকিনা ফাসোর দলও ছিল না পূর্ণ শক্তির। তবু বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে রোববার গোলের বন্যা বইয়ে দিয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের আভাস
প্রীতি ম্যাচের সংখ্যা কমিয়ে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের লক্ষ্যে এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের আভাস
মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের
লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যখন উৎসবের আবহ, তখন ভিন্ন চিত্র অতিথি দল বেনিনের শিবিরে।
মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের
সার্বিয়াকে হারিয়ে নেশনস লিগের শীর্ষে নেদারল্যান্ডস
উয়েফা নেশনস লিগে অপরাজিত থাকার পাশাপাশি পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করেছে নেদারল্যান্ডস।
সার্বিয়াকে হারিয়ে নেশনস লিগের শীর্ষে নেদারল্যান্ডস
রোনালদোবিহীন পর্তুগালের টানা চার জয়
ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই দুর্দান্ত ছন্দে ছুটছে পর্তুগাল। নেশনস লিগে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে হোর্হে জেসুসের দল। এই জয়ে ‘গ্রুপ এ৪’-এ শতভাগ জয়ের ধারা ধরে রাখার পাশাপাশি নকআউট পর্বের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার রাতে এস্তাদিও দো দ্রাগাওয়ে অবশ্য সহজে জয় পায়নি পর্তুগাল। ৩৬তম মিনিটে দুর্দান্ত এক গোলে নরওয়েকে এগিয়ে দেন ক্রিস্টোফার আজের। বক্সের বাইরে থেকে তার বাঁকানো শট সরাসরি জালে জড়িয়ে যায়। তবে দুই মিনিট পরই ম্যাচে ফেরে স্বাগতিকরা। নুনো মেন্দেসের থ্রো-ইন থেকে বল পেয়ে বক্সের প্রান্ত থেকে দারুণ শটে গোল করেন জোয়াও কানসেলো। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ম্যাচে ফের এগিয়ে যাওয়ার সুযোগ পায় দুই দলই। কানসেলো নিজের দ্বিতীয় গোলের কাছাকাছি চলে গেলেও সফল হননি। অন্যদিকে নরওয়ের বড় তারকা আর্লিং হালান্ডও পান একটি ভালো সুযোগ। তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই হালান্ডকে মাঠ থেকে তুলে নেন নরওয়ের কোচ। অবশেষে ৭৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পর্তুগাল। জোয়াও ফেলিক্সের নিখুঁত পাস ধরে চতুর ফিনিশিংয়ে বল জালে পাঠান গনসালো রামোস। তার গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা এবং শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে। ম্যাচের শেষ দিকে অবশ্য নাটক জমে ওঠে। পর্তুগালের ফ্রান্সিসকো কনসেইসাও দ্রুত দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ড পান। ফলে শেষ মুহূর্তে ১০ জনের দল হয়ে যায় পর্তুগাল। তবুও নরওয়েকে আর সমতায় ফিরতে দেয়নি জেসুসের দল। রোনালদোর অনুপস্থিতিতে আক্রমণভাগে নিজেকে মেলে ধরার সুযোগটি দারুণভাবেই কাজে লাগাচ্ছেন রামোস। আন্তর্জাতিক বিরতিতে এটি তার তৃতীয় গোল। তার ধারাবাহিক পারফরম্যান্সই পর্তুগালের আক্রমণভাগকে নতুন মাত্রা দিচ্ছে। অন্যদিকে নরওয়ের বিপক্ষে পর্তুগালের রক্ষণও প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে হালান্ডকে পুরো ম্যাচে কার্যত নিষ্ক্রিয় করে রাখে তারা। তিনটি শট নিলেও নরওয়ের এই তারকা ফরোয়ার্ড সত্যিকারের বড় সুযোগ পান মাত্র একটি, সেটিও কাজে লাগাতে পারেননি। নরওয়েকে টানা দুই ম্যাচে হারিয়ে নেশনস লিগে নিজেদের আধিপত্য ধরে রেখেছে পর্তুগাল। কোচ হিসেবে হোর্হে জেসুসের প্রথম চার ম্যাচেই চার জয় রোনালদোকে ঘিরে আলোচনার মধ্যেও যা তার শুরুটাকে করে তুলেছে দুর্দান্ত। আরটিভি/এসকে
রোনালদোবিহীন পর্তুগালের টানা চার জয়
আরও পড়ুন
আর্সেনালকে বড় ধাক্কা দিলো ব্রাইটন
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ম্যানচেস্টার ডার্বিতে বড় ভুল, কঠোর শাস্তি পেতে যাচ্ছেন রেফারি
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা