ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

১৬ দিনের ফিফা উইন্ডো শুরু আজ, থাকছে নানা আন্তর্জাতিক লড়াই

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ এএম
ছবি: এআই দ্বারা তৈরিকৃত ছবি

ফিফার ভাষায় ‘আন্তর্জাতিক ম্যাচ উইন্ডো’, আর ক্লাব ফুটবলের পরিচিতিতে ‘আন্তর্জাতিক বিরতি’। জাতীয় দলের ম্যাচের জন্য ক্লাব ফুটবলের ব্যস্ত সূচিতে সাময়িক বিরতি। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে এমনই দীর্ঘ ১৬ দিনের ফিফা উইন্ডো, যা চলবে ৬ অক্টোবর পর্যন্ত।

এই সময়ে বিশ্বজুড়ে থেমে থাকবে লিগ ফুটবলের ব্যস্ততা। মাঠে নামবে জাতীয় দলগুলো। কেউ খেলবে প্রতিযোগিতামূলক ম্যাচ, আবার কেউ প্রস্তুতি নেবে প্রীতি ম্যাচ দিয়ে।

সাধারণত বছরে চারটি ফিফা উইন্ডো থাকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও মার্চে। প্রতিটি উইন্ডো সাধারণত নয় দিনের হয়ে থাকে এবং দলগুলো খেলে দুটি করে ম্যাচ। তবে এবারের চিত্র ভিন্ন। সেপ্টেম্বর ও অক্টোবরের দুটি উইন্ডোকে একত্র করে এবার করা হয়েছে ১৬ দিনের দীর্ঘ উইন্ডো। ফলে জাতীয় দলগুলো চারটি পর্যন্ত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে।

২০২৩ সালে খেলোয়াড়দের কল্যাণের কথা বিবেচনায় নিয়ে ফিফা কাউন্সিল আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোর কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়। টানা কয়েক মাসে আলাদা আলাদা উইন্ডো থাকায় ফুটবলারদের বারবার ক্লাব ছেড়ে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হতো। এক মহাদেশ থেকে আরেক মহাদেশে ভ্রমণের কারণে বাড়ত শারীরিক ও সময়ের চাপ। একটি উইন্ডো কমিয়ে দেওয়ার ফলে খেলোয়াড়দের ভ্রমণঝক্কি কমার পাশাপাশি জাতীয় দলগুলোর সূচি পরিকল্পনাও সহজ হবে।

ইউরোপে নেশনস লিগ

এবারের উইন্ডোতে উয়েফার সদস্যদেশগুলো ব্যস্ত থাকবে উয়েফা নেশনস লিগে। প্রতিটি দল খেলবে চারটি করে ম্যাচ। ফলে ইউরোপের শীর্ষ দলগুলোর মাঠের লড়াইয়ে থাকছে বাড়তি উত্তেজনা।

আফ্রিকায় আফ্রিকা কাপের বাছাই

আফ্রিকার দলগুলোর সামনে রয়েছে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্ব। এই উইন্ডোতে অধিকাংশ দল খেলবে দুটি করে ম্যাচ। এর সঙ্গে কিছু দল প্রীতি ম্যাচও খেলবে।

কনক্যাকাফ অঞ্চলেও ব্যস্ততা

উত্তর ও মধ্য আমেরিকার দেশগুলো খেলবে কনক্যাকাফ নেশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচ। পাশাপাশি থাকছে বেশ কিছু প্রীতি ম্যাচ। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মতো দলগুলো অবশ্য আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় এই সময়ে মূলত প্রীতি ম্যাচেই মাঠে নামবে।

এশিয়ায় প্রীতি ম্যাচের ব্যস্ততা

এশিয়ার দলগুলোর বেশির ভাগই এই উইন্ডো কাজে লাগাবে প্রীতি ম্যাচ খেলে। বিশেষ করে ২০২৭ এশিয়ান কাপ সামনে রেখে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রস্তুতি যাচাইয়ে গুরুত্ব দিচ্ছে দলগুলো।

এশিয়ার ফুটবলে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ফিফা আসিয়ান কাপ। ইন্দোনেশিয়া ও হংকংয়ে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশসহ এশিয়ার ১৪টি দল অংশ নিচ্ছে। এটিই টুর্নামেন্টটির প্রথম আসর।

দক্ষিণ আমেরিকায়ও প্রীতি ম্যাচ

এশিয়ার মতো দক্ষিণ আমেরিকার দলগুলোরও এবারের সূচিতে রয়েছে প্রীতি ম্যাচ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল অবশ্য আন্তর্জাতিক বিরতিকে কাজে লাগাচ্ছে মহাদেশের বাইরে গিয়ে ম্যাচ খেলার মাধ্যমে।

সব মিলিয়ে ১৬ দিনের এই দীর্ঘ ফিফা উইন্ডোতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে জাতীয় দলগুলোর ব্যস্ততা থাকবে চোখে পড়ার মতো। ক্লাব ফুটবল সাময়িক বিরতিতে গেলেও জাতীয় দলের লড়াইয়ে সরগরম থাকবে আন্তর্জাতিক ফুটবলের মাঠ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সাফ চ্যাম্পিয়নশিপ মাতাতে দলের সঙ্গে যোগ দিলেন জায়ান আহমেদ
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে গত ২৫ অক্টোবর থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। একে একে দলে যোগ দিতে শুরু করেছে প্রবাসী ফুটবলারাও। সবশেষ জাতীয় দলে যোগ দিয়েছেন আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। সাফের রেগুলেশন্স অনুযায়ী ১৮ অক্টোবর ২৮ জন ফুটবলারের নাম জমা দেয়ার কথা ছিল। বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর তথ্য বাংলাদেশ এখনো তালিকা জমা দেয়নি।  কোচ ডুলির ২৮ জনের বাইরে আব্দুল্লাহ ওমর সজীব ও তাজ উদ্দিন যোগ দিয়েছেন। বাংলাদেশ দলে ইনজুরি ও অসুস্থতার মধ্যে রয়েছেন কাজেম শাহ, মোরসালিন, বিশ্বনাথ, সোহেল রানা। এদের অনেকেই দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারছেন না। ব্যক্তিগতভাবে রানিং করছেন।  ৫ নভেম্বর ম্যাচের আগে বাফুফে কর্তারা বলেছিলেন জাতীয় দল না হোক অন্তত ক্লাব এনে প্রস্তুতি ম্যাচ খেলানোর। ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় বাফুফে কোনো জাতীয় দল পায়নি। পার্শ্ববর্তী দেশগুলোতে চলছে ঘরোয়া ফুটবল লিগ। ফলে ক্লাব দলও জোগাড় করতে পারেনি। বিগত সময়ে এ রকম ক্ষেত্রে বাংলাদেশে খেলা বিদেশি ফুটবলারদের দিয়ে একটি একাদশ গড়ে জাতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলত। সেটাও এবার হচ্ছে না। ডুলি আজ জাতীয় দলকে দুই ভাগ করে একটি ম্যাচ খেলানোর পরিকল্পনা করেছিলেন। সেটা স্থগিত করে অনুশীলনই বাদ দিয়েছেন। বাংলাদেশের দু'টি ম্যাচই রাত আটটায়। আগামীকাল সকাল সাড়ে নয়টায় অনুশীলন করবে বাংলাদেশ। বিকেলে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন ও ২০১০ সালে এসএ গেমসের চ্যাম্পিয়ন দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। আরটিভি/এসআর
সাফ চ্যাম্পিয়নশিপ মাতাতে দলের সঙ্গে যোগ দিলেন জায়ান আহমেদ
আরও পড়ুন
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে পৌঁছেছে বাংলাদেশ
ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ