ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

আমেরিকান ফুটবলের অভিজাত ক্লাবে মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পিএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির সময়টা ভালো যাচ্ছে না। টানা চতুর্থ ম্যাচে ড্র করেছে ফ্লোরিডার দলটি। তবে দলের হতাশার মাঝেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়াচ্ছেন লিওনেল মেসি। সান ডিয়েগোর বিপক্ষে গোল করে আর্জেন্টাইন তারকা জায়গা করে নিয়েছেন এমএলএসের এক বিশেষ অভিজাত ক্লাবে।

নু স্টেডিয়ামে ম্যাচের ১২তম মিনিটে সান ডিয়েগোকে এগিয়ে দেন ড্রেয়ার। পিছিয়ে পড়ার পর বল দখল ও আক্রমণের ধার বাড়ায় মায়ামি। ২৪তম মিনিটে ফ্রি কিক থেকে দলকে সমতায় ফেরান মেসি। বক্সের ডানপ্রান্ত থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে গোললাইন বরাবর গিয়ে দূরের পোস্টে লেগে জালে জড়ায়।

এটি চলতি এমএলএস মৌসুমে মেসির ২০তম গোল। এর মাধ্যমে লিগের ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে ২০ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর আগে এই কীর্তি গড়েছেন লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বোয়াঙ্গা, ২০২৩ থেকে ২০২৫ মৌসুমে।

২০ গোলের পাশাপাশি মেসির অ্যাসিস্ট ১৩টি। ফলে চলতি মৌসুমে সরাসরি ৩৩ গোলে অবদান রেখেছেন তিনি। গোল্ডেন বুটের দৌড়েও নিজের অবস্থান আরও শক্ত করেছেন আর্জেন্টাইন তারকা। মৌসুমের এখনও আট ম্যাচ বাকি।

সান ডিয়েগোর বিপক্ষে গোলটি ছিল মায়ামির জার্সিতে মেসির ১০১তম গোল এবং পেশাদার ক্যারিয়ারে ৯৩০তম। ফ্রি কিক থেকে এটি তার ৭৫তম গোল।

দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজের গোলে আবারও এগিয়ে যায় মায়ামি। কিন্তু ম্যাচের শেষ দিকে গোল হজম করে জয় হাতছাড়া করে তারা। ফলে শেষ নয় ম্যাচে মাত্র এক জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসিদের।

এই ড্রয়ে এমএলএসের পয়েন্ট টেবিলেও পিছিয়েছে মায়ামি। ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে তৃতীয় স্থানে। সমান ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউ ইংল্যান্ড রেভল্যুশন। আর ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল।

দলীয় ফলাফল হতাশাজনক হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে মেসির ধারাবাহিকতা অব্যাহত। এমএলএসে টানা তিন মৌসুমে ২০ গোলের মাইলফলক স্পর্শ করে এবার রেকর্ডের পাতায় আরও একটি জায়গা করে নিলেন ফুটবলের এই আইকনিক নাম্বার টেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
আরও পড়ুন
যে কারণে পাঁচ হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না মেসিকে
জোড়া গোল ও অ্যাসিস্টে মেসির ইতিহাস
ক্লাবের নতুন মালিকানায় প্রথম জয়ের দেখা পেলেন মেসি
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে বরখাস্ত হিগুয়েইন