ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

রাতে ব্রাজিল ও ভারতের ফুটবল ম্যাচ দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

ভারতীয় ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে ফুটবলপ্রেমীরা। শনিবার (৩ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।

প্রীতি ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা রয়েছে।

ম্যাচটি ঘিরে দুই দেশের সমর্থকদের পাশাপাশি বিশ্বজুড়েই ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নিজেদের মাঠে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে খেলার সুযোগকে ভারতের জন্য নিজেদের সামর্থ্য যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে পানামার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়া সফরে টাউনসভিলে ১-১ গোলে ড্র করার পর ব্রিসবেনে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। ফলে দুই দলের এই লড়াই ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে।

ম্যাচের আগে শুক্রবার কলকাতায় পৌঁছে সল্টলেক স্টেডিয়ামে অনুশীলন করেছে ব্রাজিল দল। পরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রাজিলের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি ও ভারতের কোচ খালিদ জামিল।

এই ম্যাচে ব্রাজিলের হয়ে ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ব্রুনো গিমারায়েসের মতো তারকাদের মাঠে নামার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভারতের হয়ে খেলতে পারেন রায়ান উইলিয়ামস, গুরপ্রীত সিং সান্ধু, সাহাল আবদুল সামাদ, আনোয়ার আলী ও বিজয় ভার্গিজের মতো ফুটবলাররা।

ভারত-ব্রাজিলের এই প্রীতি ম্যাচটি টেলিভিশন ও অনলাইন দুই মাধ্যমেই সরাসরি দেখার ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়েছে।

টেলিভিশনে ম্যাচটি সম্প্রচারের জন্য সনি স্পোর্টস নেটওয়ার্কের সনি স্পোর্টস ২, সনি স্পোর্টস ৩, সনি স্পোর্টস ৪ ও সনি আথ চ্যানেলের নাম উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অনলাইনে SonyLIV অ্যাপ ও অফিসিয়াল ওয়েবসাইটে সক্রিয় সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি সরাসরি দেখার সুযোগ থাকতে পারে। তবে বাংলাদেশ থেকে এসব প্ল্যাটফর্মে ম্যাচটি দেখা যাবে কি না, তা স্থানীয় সম্প্রচার-স্বত্ব ও ভৌগোলিক বিধিনিষেধের ওপর নির্ভর করবে।

ঐতিহাসিক এই ম্যাচে দুই দলের পারফরম্যান্স দেখতে এখন অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের বিপক্ষে আজ ব্রাজিলের একাদশে আসতে পারে ৭ পরিবর্তন
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটিকে সামনে রেখে একাদশে সাতটি পরিবর্তন আনতে পারেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
ভারতের বিপক্ষে আজ ব্রাজিলের একাদশে আসতে পারে ৭ পরিবর্তন
ক্লাবের নতুন মালিকানায় প্রথম জয়ের দেখা পেলেন মেসি
মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি মাঠের খেলার পাশাপাশি ব্যবসায়ী ও ক্লাব মালিক হিসেবেও নিজের ক্যারিয়ার এগিয়ে যাচ্ছেন।
ক্লাবের নতুন মালিকানায় প্রথম জয়ের দেখা পেলেন মেসি
ব্যালন ডি’অর নিয়ে কুকুরেয়ার মজার মন্তব্য
স্পেনের সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অর নিয়ে মজার মন্তব্য করে হাসির খোরাক জুগিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া।
ব্যালন ডি’অর নিয়ে কুকুরেয়ার মজার মন্তব্য
চোখের জলে জেকোকে বিদায় জানাল বসনিয়া
বসনিয়া ও হার্জেগোভিনার জার্সিতে ১৫১টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার এডিন জেকো। সুইডেনের বিপক্ষে জেনিকার বিলিনো পোলজে স্টেডিয়ামে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ‘সোয়ান অব সারাজেভো’ খ্যাত এই ফরোয়ার্ড।
চোখের জলে জেকোকে বিদায় জানাল বসনিয়া
নাইটক্লাবের ছবি ভাইরাল / সাদের ‘অনুরোধে’ নতুন করে যে ব্যাখ্যা দিলেন সেই তরুণী
ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের করুণ পরাজয়কে ছাপিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাদ ও সোহলের ভাইরাল হওয়া নাইটক্লাবের ছবি। প্রকাশিত ছবিগুলো নেপালের তোলার কথা জানালেও সাদের অনুরোধে নতুন করে ব্যাখ্যা দিয়েছেন সেই ইন্দোনেশিয়ান তরুণী। শুক্রবার (২ অক্টোবর) দেওয়া নতুন পোস্টে এলেনা লিখেছেন, একটা ব্যাখ্যা দিতে চাই ছবি ও ভিডিও নেপালে দুই মাস আগের। যেখানে পেশাদার ও প্রকৃত বন্ধুদের সাথে দেখা করেছিলাম।’  দুই মাস আগের ছবি গতকাল পোস্ট করার কারণও ব্যাখ্যা দিয়েছেন পরের প্যারায়, আমার পোস্টে কোনো ভুল বোঝাবুঝি হলে দুঃখিত। আমি সাধারণত দেরিতে পোস্ট করি কারণ আমি যখন ভ্রমণ করি তখন উপভোগ করি। সাদ উদ্দিনের ইন্দোনেশিয়ার ‘বন্ধু’ গতকাল সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টটি দেওয়ার পর আজ সাদের অনুরোধে পোস্টে ছবির ব্যাখ্যা দিয়েছেন।  তবে ছবিটি জাকার্তারই কোনো ক্লাবের হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। যদিও এর সত্যতা নিশ্চিত করা যায়নি। এমনকী সাদ উদ্দিনের অনুরোধেই ইন্দোনেশিয়ার ওই নারী পোস্টটি করেছেন। নেপাল কিংবা ইন্দোনেশিয়া ঘটনা যেখানেরই হোক যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গেছে নারীর কাঁধের ওপর সাদের হাত রাখা এবং সামনে পানীয়।  যা জাতীয় দলের ফুটবলারের কাছ থেকে কাম্য নয়। শুধু ক্রীড়াঙ্গন নয়, তরুণ সমাজ তাদের অনুকরণ করে। নাইট ক্লাবে পানশালা কিংবা ডিস্কোতে যাওয়া শৃঙ্খলা পরিপন্থী। সাদ ও সোহেল দুই জনই সিনিয়র ফুটবলার। এই প্রসঙ্গে সাদ উদ্দিন জাকার্তা বিমানবন্দর থেকে বলেন, ছবিটি জাকার্তা নয় নেপালে এবং মাসখানেক আগে বিষয়টি পরিষ্কার করার জন্য তাকে পোস্ট করতে বলেছি। ঐ জায়গায় যাওয়া ঠিক হয়নি কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন ও বন্ধু থাকতে পারে পেশাদার ফুটবলের বাইরে। আরটিভি/এসআর
সাদের ‘অনুরোধে’ নতুন করে যে ব্যাখ্যা দিলেন সেই তরুণী
আরও পড়ুন
ভারতের বিপক্ষে আজ ব্রাজিলের একাদশে আসতে পারে ৭ পরিবর্তন
ব্রাজিল-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ভারতে পৌঁছেছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা
গোল হজমে ব্রাজিলকেও হার মানালেন জামাল-হামজারা