ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ এএম
বেতিসের বিপক্ষে আক্রমণের চেষ্টা ইয়ামালের। ছবি: বার্সেলোনার ওয়েবসাইট থেকে নেওয়া

লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। টানা ৯ জয়ে ৫৮ বছর পর রিয়াল মাদ্রিদের কীর্তি ছুঁয়ে ফেলেছে কাতালান জায়ান্টরা। সবশেষ ম্যাচে রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শনিবার (১৮ অক্টোবর) রাতে ১০ মিনিটেরও কম সময়ে ইয়ামাল চমৎকার নৈপুণ্য দেখিয়ে ২০ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন। বার্সা বল দখলে আধিপত্য দেখালেও ২৭তম মিনিটে বেতিস সমতা ফেরায়।

সফরকারীরা একটি কর্নার বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পাবলো ফোরনালসের ক্রস থেকে হেড করে লক্ষ্যভেদ করেন ভ্যালেন্তিন গোমেজ। ইয়ামাল বল বাড়িয়ে দেন করিম আদেয়েমিকে। কিন্তু আলভারো ভালেসের বলিষ্ঠ হাতে তিনি গোল করতে ব্যর্থ হন।

অন্যদিকে অপর প্রান্তে হেক্টর বেলেরিনের শট দারুণভাবে বাঁচিয়ে দেন জোয়ান গার্সিয়া। বিরতির চার মিনিট আগে কর্নার থেকে বার্সা এগিয়ে যায়। ভালেসের দ্বিধার সুযোগ নিয়ে রদ্রি জাল কাঁপান। দুই মিনিট পর বেতিস সমতা ফেরালেও গোলটি বাতিল হয়।

জিওভানি লু সেলসো বাঁ পায়ের ভলিতে বক্সের বাইরে থেকে জালে বল জড়ান। কিন্তু গোলটি বিল্ডআপের সময় হ্যান্ডবলের জন্য স্কোর বদলায়নি।

বিরতির পর আরও সুযোগ তৈরি হতে থাকে। ইয়ামালের ক্রস থেকে জেসুসের একটি শট সূক্ষ্ম অফসাইডের কারণে গোলে পরিণত হয়নি। অবশ্য দুজনের সম্মিলিত প্রচেষ্টায় বার্সা তৃতীয় গোলের দেখা পায় ৫১ মিনিটে। দুই মিনিট পর অফসাইডের ফাঁদ এগিয়ে এজ্জালজুলি ব্যবধান এক গোলে নামান। কিছুক্ষণ পর ইয়ামালকে গুঁতো দিয়ে লাল কার্ড দেখেন বার্নাল।

এই বুকিংয়ের খেসারত দিতে হয়েছে বেতিসকে। বার্সা ফের দুই গোলের লিড নেয়। ৬২তম মিনিটে পাউ কুবার্সির ক্রস ভালেসকে ফাঁকি দিলে বদলি নামা গার্সিয়া লক্ষ্যভেদ করেন। বদলি নেমে অ্যান্থনি গর্ডন গোলের খুব কাছে ছিলেন।

৮১তম মিনিটে ওলমো পঞ্চম গোলের দেখা পান। ৯ ম্যাচে এটি ছিল বার্সার ৩৯তম গোল। এই জয়ে হান্সি ফ্লিকের দল ১৯৬৮-৬৯ মৌসুমে রিয়ালের গড়া রেকর্ডে ভাগ বসাল।

এতে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের (২২) চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে। ১৯ পয়েন্ট নিয়ে তিনেই আছে বেতিস। বার্সার চেয়ে ৯ পয়েন্ট পেছনে রিয়াল (১৮)।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভ্যালেন্সিয়ার মাঠে জয় পেতে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
চলতি মৌসুমের শুরুটা ভালো করতে না পারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় বার্সেলোনাকে হারানোর পর চ্যাম্পিয়নস লিগে রাজকীয় প্রত্যাবর্তন দেখিয়ে এমবাপ্পে-বেলিংহ্যামদের আত্মবিশ্বাস এখন আকাশে। তাদের সামনে এখন লা লিগায় শীর্ষস্থান দখলের লড়াই। সেই লক্ষ্য শনিবার (৭ নভেম্বর) স্পেনের মেসতালা স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে কোচ হোসে মরিনহো। এই ম্যাচে জয় পেলে দ্বিতীয়স্থান দখল করবে রিয়াল মাদ্রিদ। বর্তমানের ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে ভিনিরা। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানের রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ফলে লা লিগায় শিরোপার লড়াইয়ে টিকিটে থাকতে হলে প্রতিটি ম্যাচই মহাগুরুত্বপূর্ণ লস ব্লাঙ্কোসদের সামনে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনিসিয়ুসকে ছাড়ায় মাঠে নামতে হবে তাদের। লাল কার্ডের কারণে ৪ ম্যাচ নিষিদ্ধ হওয়া ব্রাজিলিয়ানকে ছাড়াই জয় তুলতে হবে তাদের। ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের স্কোয়াড গোলরক্ষক: কোর্তোয়া, লুনিন এবং মেস্ত্রে। ডিফেন্ডার: এদের মিলিতাও, হুইসেন, ট্রেন্ড আলেকজন্ডার, কোনাতে, কুকুরেলা, আ, ক্যারাস, রুডিগার, ডামফ্রিস।  মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, কামাভিঙ্গা, ভেদে ভালভার্দে, চৌয়ামেনি, আর্দা গুলার, বার্নার্ডো সিলভা এবং থিয়াগো। ফরোয়ার্ড: এন্ড্রিক, এমবাপ্পে, সি. এসপি, ব্রাহিম দিয়াজ এবং ইয়ান ডিওমান্ডে। আরটিভি/এসআর  
ভ্যালেন্সিয়ার মাঠে জয় পেতে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা
চলতি মৌসুমের শুরুটা ভালো করতে না পারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় বার্সেলোনাকে হারানোর পর চ্যাম্পিয়নস লিগে রাজকীয় প্রত্যাবর্তন দেখিয়ে এমবাপ্পে-বেলিংহ্যামদের আত্মবিশ্বাস এখন আকাশে। তাদের সামনে এখন লা লিগায় শীর্ষস্থান দখলের লড়াই। সেই লক্ষ্য শনিবার (৭ নভেম্বর) স্পেনের মেসতালা স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে জয় পেলে দ্বিতীয়স্থান দখল করবে রিয়াল মাদ্রিদ। বর্তমানের ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে ভিনিরা। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানের রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। যেখাবে দেখবেন খেলা বাংলাদেশ থেকে দর্শকরা রাত ২টায় ম্যাচটি সরাসরি বিগিন অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। অন্যান্য অনলাইন উপায়: yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক-ইউটিউবে সার্চ অপশনে ‘Real Madrid vs Valencia live match today’ লিখে খোঁজ করলে কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে। আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং বিকল্পসমূহ স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে: FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay, Yeacin Tv। বিশেষ টিপস: আপনার ভৌগোলিক অবস্থান থেকে ম্যাচটি দেখা না গেলে, VPN (Virtual Virtual Private Network) ব্যবহার করে আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে স্ট্রিমিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন। আরটিভি/এসআর  
রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা
একই সুরে বিদায়, মেসি-রোনালদো-নেইমারের শেষ গোলের অদ্ভুত মিল
ফুটবল বিশ্বে তিন মহাতারকা। তিনটি দেশ, তিন রকমের ফুটবলশৈলী। অথচ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোলের গল্পে অদ্ভুত এক মিল খুঁজে পাওয়া যাচ্ছে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের মধ্যে। তিনজনই জাতীয় দলের হয়ে নিজেদের শেষ গোলটি করেছেন পেনাল্টি থেকে।
একই সুরে বিদায়, মেসি-রোনালদো-নেইমারের শেষ গোলের অদ্ভুত মিল
ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর সংঘর্ষ ও অসদাচরণের ঘটনায় আর্জেন্টিনার দুই ফুটবলারের শাস্তি পুনর্বিবেচনা করেছে ফিফা।
ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
স্পেনের দল ঘোষণা, ডাক পেলেন ৫ নতুন মুখ
উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ঘোষিত  দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ফুটবলে এখনো অভিষেক না হওয়া পাঁচ ফুটবলার।
স্পেনের দল ঘোষণা, ডাক পেলেন ৫ নতুন মুখ
আরও পড়ুন
ভ্যালেন্সিয়ার মাঠে জয় পেতে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি রাফিনিয়ার