ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১১:০১ এএম
ছবি: সংগৃহীত

অ্যাপলের দীর্ঘদিনের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক সিইও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সোমবার (২০ এপ্রিল) অ্যাপল জানায়, আগামী ১ সেপ্টেম্বর থেকে কোম্পানির নতুন সিইও হিসেবে দায়িত্ব নেবেন প্রতিষ্ঠানটির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস।

টিম কুকের স্থলাভিষিক্ত হতে যাওয়া টার্নাস ২৫ বছর ধরে অ্যাপলে কাজ করছেন। আর এতদিন প্রধান নির্বাহীর দায়িত্ব সামলে আসা টিম কুক হবেন কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান। ১৫ বছর ধরে কোম্পানির নেতৃত্ব দেওয়ার পর তিনি ওই পদ থেকে সরে যাচ্ছেন।

অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস মৃত্যুর কিছুদিন আগে স্বাস্থ্যগত কারণে সিইওর দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। সেই ২০১১ সাল থেকে কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কুক।

টার্নাসের সঙ্গে পালাবদলের কাজ গুছিয়ে নিতে কুক গ্রীষ্মজুড়ে প্রধান নির্বাহী হিসেবে থাকবেন। এরপর তিনি ‘কোম্পানির নির্দিষ্ট কিছু বিষয়ে সহায়তা করবেন, যার মধ্যে বিশ্বজুড়ে নীতিনির্ধারকদের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয় রয়েছে।

অ্যাপল একজন উত্তরসূরি খুঁজছে—এমন গুঞ্জন কয়েক মাস ধরে চলার পর কুকের প্রধান নির্বাহীর দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত এল।

তিনি এ দায়িত্বকে ‘জীবনের সর্বশ্রেষ্ঠ সুযোগ’ হিসেবে বর্ণনা করেছেন। নিজের কার্যকালে অ্যাপলকে বিশ্বের অন্যতম দামি কোম্পানিতে পরিণত করেছেন কুক।

২০১৮ সালে অ্যাপল প্রথম পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ১ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করে। বর্তমানে এর বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলার।

আরও পড়ুন

কুক নতুন সিইও টার্নাসকে একজন ‘স্বপ্নচারী’ নির্বাহী হিসেবে বর্ণনা করেছেন, যার রয়েছে একজন প্রকৌশলীর মন, একজন উদ্ভাবকের আত্মা এবং সততা ও সম্মানের সঙ্গে নেতৃত্ব দেওয়ার হৃদয়। অ্যাপলকে ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি নিঃসন্দেহে সঠিক ব্যক্তি।

দীর্ঘদিনের আরেক নির্বাহী জেফ উইলিয়ামস গত বছর কোম্পানি ছেড়ে চলে যাওয়ার পর কুকের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে টার্নাস এগিয়ে যান।

অ্যাপলে সিকি শতাব্দীর ক্যারিয়ারে টার্নাস কোম্পানির প্রতিটি বড় প্রডাক্টে কাজ করেছেন, যার মধ্যে আইপ্যাডের প্রতিটি জেনারেশন, আইফোনের অনেক জেনারেশন এবং নতুন এয়ারপডস ও অ্যাপল ওয়াচ রয়েছে।

ম্যাক কম্পিউটার প্রসেসরগুলোকে অ্যাপলের নিজস্ব সিলিকনে রূপান্তরের বিষয়টিও তত্ত্বাবধান করেছেন তিনি।

অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের অধীনেও কাজ করেছেন টার্নাস। তিনি সোমবার এক বিবৃতিতে কুককে তার ‘পথপ্রদর্শক’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আগামী বছরগুলোতে আমরা কী অর্জন করতে পারি, সে সম্পর্কে আমি আশাবাদী। সূত্র: বাসস

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
নিরাপত্তা জোরদার করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এ ফিচার চালু হলে পুরোনো অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে অ্যাপটিতে লগইন করতে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন আরও মজার করে তুলতে ব্যবহার করা যায় নিজের ছবি দিয়ে তৈরি স্টিকার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় সহজেই পছন্দের ছবি থেকে স্টিকার তৈরি করে তা হোয়াটসঅ্যাপে যুক্ত করা সম্ভব।
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন ফিচার। এর মধ্যে রয়েছে কম্পিউটারে আলাদা অ্যাপ ডাউনলোড ছাড়াই ওয়েব ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল করার সুবিধা।
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
আরও পড়ুন
আজ নতুন আইফোন আনছে অ্যাপল, অনুষ্ঠানটি দেখবেন যেভাবে
অ্যাপলকে ট্রাম্পের নতুন নির্দেশ 
৫৭ মুসলিম দেশের জোটে নতুন নেতৃত্ব
আইফোন ও ম্যাক ভাড়া দিচ্ছে অ্যাপল, পাবেন যারা