ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিপিসির পাইপলাইনের ওপর ঘর নির্মাণ, ছিদ্র করে তেল চুরি

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম
বিপিসির পাইপলাইনের ওপর ঘর নির্মাণ, ছিদ্র করে তেল চুরি।

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল পরিবহনের পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার হাদি ফকিরহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। পাইপলাইন থেকে তেল উপচে সড়কে পড়লে বিষয়টি জানাজানি হয়।

পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, এক মাস আগে পাইপলাইনটির ওপর টিনশেড ঘর নির্মাণ করেন স্থানীয় বাসিন্দা মো. আফসার। পরে তিনি এটি খুলনা সিটি করপোরেশনের সোনাডাঙ্গা এলাকার নাসির উদ্দিনের ছেলে আমিরুল ইসলামের কাছে ভাড়া দেন। ঘর ভাড়া নিয়ে আমিরুল মাটি খুঁড়ে তেলের পাইপলাইন ফুটো করে তেল চুরির চেষ্টা শুরু করেন। তবে ফুটো করা ছিদ্র দিয়ে আজ সকালে অনিয়ন্ত্রিতভাবে তেল বের হওয়া শুরু হলে আমিরুল সরে পড়েন।

এদিকে ওই ঘর থেকে তেল বের হয়ে আশপাশে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। এরপর কেউ বালতি, মগসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে আসেন। এরপর বিপিসির কর্মকর্তারা এসে তেল সরবরাহ বন্ধ করে পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণে আনেন।

জানতে চাইলে ঘটনাস্থলে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের বলেন, হাদি ফকিরহাট এলাকায় মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা বিপিসির তেল সরবরাহের পাইপলাইন ফুটো করে তেল চুরির চেষ্টা করছিল একটি চক্র। ঘটনাস্থল থেকে কয়েক ড্রাম তেল একটি ড্রিল মেশিন ও অন্যান্য কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে আসা বিপিসির এক কর্মকর্তা বলেন, এ ঘটনায় পাইপলাইনের ক্ষয়ক্ষতি ও কী পরিমাণ তেল চুরি হয়েছে, তা নিরূপণে তদন্ত চলছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শন করা মিরসরাই থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় বিপিসির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ঘরের মালিক মো. আফসারের স্ত্রী নুরজাহান বেগমকে হেফাজতে নেওয়া হয়েছে।

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
সোনা চুরির অপবাদে ভেঙেছিল সংসার, ১২ বছর পর সামনে এলো চরম সত্য