ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে হত্যা!

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম
নিহত শামিউল ইসলাম শুভ। ছবি: সংগৃহীত

বগুড়ায় 'মায়ের আশ্রয়' নামে একটি মাদক নিরাময় কেন্দ্রে শামিউল ইসলাম শুভ নামে এক চিকিৎসাধীন ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শহরের সাপগ্রামস্থ্য এলাকায় অবস্থিত ওই নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত শুভ কাহালু উপজেলার বাসিন্দা। দুপচাচিয়া জনতা ব্যাংকের সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার জানান, গত কিছুদিন আগে হঠাৎ ছিনতাইকারীর কবলে পরে মানসিকভাবে অসুস্থ্য হয়ে পরেন। এরপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হয়। কিন্তু হঠাৎ আজ রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাল থেকে এক পরিচিত নার্স ফোন করে জানায় যে, এখানে একটি বেওয়ারিস লাশ দেখা যাচ্ছে তবে তাকে দেখতে শুভর মতো। খবর পেয়ে পরিবার এসে শুভকে শনাক্ত করে।

আরও পড়ুন

এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মোস্তাফা মনজুর বলেন, হাসপাতালে এসে মরদেহটি দেখা হয়েছে এবং মাদক নিরাময় কেন্দ্রের হুমাউন কবির নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া কীভাবে মৃত্যু হলো তা ময়না তদন্ত রিপোর্ট পেলেই জানা যাবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
যুবককে পিটিয়ে হত্যার মামলা নিতে নারাজ দুই থানার পুলিশ
বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চুল কেটে নির্যাতন ও পিটিয়ে হত্যা