ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামের আকাশে রহস্যময় উজ্জ্বল বস্তু, আতঙ্ক ও কৌতূহল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৮:২৪ এএম
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্তবর্তী এলাকায় আকাশে মিসাইলের মতো উজ্জ্বল একটি আলোক বস্তু দেখা যাওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার সন্তোষপুর ইউনিয়ন সীমান্ত এলাকায় হঠাৎ করে উত্তর দিক থেকে দক্ষিণমুখী দ্রুতগতিতে ছুটে যেতে দেখা যায় একটি উজ্জ্বল আলোকবিন্দু। প্রত্যক্ষদর্শীদের দাবি, বস্তুটির পেছনে আগুন বা ধোঁয়ার মতো লম্বা আলোর রেখা ছিল, যা দেখে অনেকেই এটিকে মিসাইল বলে মনে করছেন।

প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ দেখি আকাশে আগুনের মতো একটি জিনিস খুব দ্রুত চলে গেলো। পেছনে ধোঁয়ার মতো লম্বা লেজ ছিল। আমরা ভয় পেয়ে গেছি, মনে হচ্ছিল এটা মিসাইল।

আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, দুই দিন ধরে একই ধরনের জিনিস দেখছি। আগে কখনও এমন দেখিনি। সীমান্ত এলাকা হওয়ায় সবাই কিছুটা ভয়ে আছি।

এর আগে, গত পরশু সন্ধ্যাতেও একই ধরনের দৃশ্য দেখার কথা জানিয়েছেন এলাকাবাসী। ফলে ঘটনাটি নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতেও দেখা গেছে, অত্যন্ত উচ্চতায় একটি উজ্জ্বল বস্তু দ্রুত আকাশ অতিক্রম করছে এবং পেছনে দীর্ঘ আলোর রেখা তৈরি করছে।

তবে এখন পর্যন্ত এই উজ্জ্বল আলোক বস্তুটির প্রকৃতি সম্পর্কে কোনো সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন বা নিরাপত্তা সংস্থার বক্তব্যও এখনও জানা যায়নি।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের দৃশ্য অনেক সময় মহাকাশে প্রবেশ করা উল্কাপিণ্ড, স্যাটেলাইটের ধ্বংসাবশেষ বা উচ্চগতির বিমান থেকেও সৃষ্টি হতে পারে। তবে সঠিক তথ্য নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘটনাটি রহস্যই থেকে যাচ্ছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় জনমনে উদ্বেগ বিরাজ করছে এবং অনেকেই বিষয়টির দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরকারি হালট দখল করে পার্ক নির্মাণের অভিযোগ
মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি হালট ও অর্পিত সম্পত্তি (ভিপি সম্পত্তি) দখল করে গেট ও পার্ক নির্মাণের অভিযোগ উঠেছে পুস্পধারা হাউজিং কোম্পানির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, গেট নির্মাণের সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার বাধা দেওয়া হলেও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিবর্তনের সুযোগে আবারও নির্মাণকাজ শুরু করে প্রতিষ্ঠানটি।
সরকারি হালট দখল করে পার্ক নির্মাণের অভিযোগ
একা পেয়ে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন বৃদ্ধ, অতঃপর...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৪ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মিরাজুল ইসলাম ভূঁইয়া (৬৪)। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটিকে একা পেয়ে একটি নির্জন স্থানে অবস্থিত নতুন নির্মাণাধীন ভবনে ধর্ষণের চেষ্টা চালান অভিযুক্ত ব্যক্তি। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আরটিভি/টিআর
একা পেয়ে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন বৃদ্ধ, অতঃপর...
মাদক ও জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাদক ও জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
২৫ কেজি ধানের শীষে ব্যতিক্রমী সোনালি দুর্গাপ্রতিমা
কৃষকের মাঠজুড়ে দোল খাওয়া সোনালি ধানের শিষ এবার শোভা পাচ্ছে দুর্গাপ্রতিমার অবয়বে। প্রায় ২৫ কেজি ধানের শিষ দিয়ে সাজানো হয়েছে ছয়টি প্রতিমা। ব্যতিক্রমী এই শিল্পকর্ম তৈরির প্রস্তুতি নিতে হয়েছে ছয় মাস ধরে। কুমিল্লার লালমাইয়ে ধর্মীয় উৎসবের সঙ্গে কৃষি ও গ্রামীণ ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে এমন আয়োজন করেছে স্থানীয় যুব সংগঠন ত্রিনয়নী যুব সংঘ। লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর গৌর নিতাই সেবাশ্রম পূজামণ্ডপে দেখা মিলেছে ব্যতিক্রমী এই দুর্গাপ্রতিমার। মাটির তৈরি প্রতিমার শরীরজুড়ে নিপুণভাবে বসানো হয়েছে পাকা ধানের শিষ। সোনালি ধানের আবরণে প্রতিমাগুলো পেয়েছে ভিন্নধর্মী রূপ, যা সহজেই নজর কাড়ছে দর্শনার্থীদের। প্রথমে মাটি দিয়ে প্রতিমার অবয়ব তৈরি করা হয়। এরপর কয়েক ধাপে শরীরের বিভিন্ন অংশে বসানো হয় ধানের শিষ। ছয়টি প্রতিমা সাজাতে ব্যবহার করা হয়েছে প্রায় ২৫ কেজি ধানের শিষ। দীর্ঘ প্রস্তুতি, ধৈর্য আর শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে এই ব্যতিক্রমী শিল্পকর্ম। প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন শিল্পী সঞ্জয় পাল ও তার দল। তাদের সঙ্গে সহযোগিতা করেছেন সংগঠনের সদস্যরাও। আয়োজকেরা জানান, লালমাইয়ের মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে কৃষি গভীরভাবে জড়িয়ে আছে। কৃষকের পরিশ্রমে উৎপাদিত সোনালি ফসলের প্রতি সম্মান জানানো এবং গ্রামীণ ঐতিহ্যকে ধর্মীয় উৎসবের আয়োজনে তুলে ধরতেই তাঁদের এই উদ্যোগ। আয়োজকদের দাবি, চট্টগ্রাম বিভাগে প্রথমবারের মতো ধানের শিষ দিয়ে দুর্গাপ্রতিমা সাজানোর উদ্যোগ নিয়েছেন তারা। তাদের প্রত্যাশা, ব্যতিক্রমী এই প্রতিমা দেখতে পূজার দিনগুলোতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ভিড় করবেন। আরটিভি/টিআর
২৫ কেজি ধানের শীষে ব্যতিক্রমী সোনালী দুর্গাপ্রতিমা
খুলনায় ১৫১ পূজামণ্ডপে প্রায় ১২ লাখ টাকার অনুদান
খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৫১টি পূজামণ্ডপে ১১ লাখ ৯২ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে খুলনা জেলা পরিষদ ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হকের পক্ষ থেকে এসব চেক বিতরণ করা হয়। খুলনা জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পি। প্রধান অতিথির বক্তব্যে ফাহমিদা হক বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাদের ভোট দিয়ে বিজয়ী করেছেন। এ জন্য আমরা আপনাদের কাছে চিরঋণী। সেই দায়বদ্ধতা থেকে আমরা আপনাদের পাশে আছি। প্রধানমন্ত্রীও সব সময় আপনাদের পাশে আছেন। প্রধান বক্তা এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন, আমাদের কাছে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। এ ধারণা মুছে ফেলতে হবে। আমরা একে অপরের ভাই, বোন ও বন্ধু। আমরা সবাই বাংলাদেশি। ঐক্যবদ্ধভাবে যার যার ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে হবে। এ ক্ষেত্রে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সার্বিক সহযোগিতা করবেন। অনুষ্ঠানে জানানো হয়, খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে ১৫১টি পূজামণ্ডপে প্রতিটিতে সাত হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়েছে। এ ছাড়া সংসদ সদস্য ফাহমিদা হকের পক্ষ থেকে ২৭টি পূজামণ্ডপে প্রতিটিতে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। সব মিলিয়ে অনুদানের পরিমাণ ১১ লাখ ৯২ হাজার টাকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির নেতা ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং পুলিশের ওসি (অপারেশন) জুলফিকার আলী। এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি প্রাণকৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর দে এবং পৌরসভা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডলসহ স্থানীয় নেতারা। আরটিভি/টিআর
খুলনায় ১৫১ পূজামণ্ডপে প্রায় ১২ লাখ টাকার অনুদান
আরও পড়ুন
দেশের একমাত্র রেলপথ, চলন্ত ট্রেনে ওঠা-নামা যেখানে ‘দুধভাত’
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না