ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

নকলের ডেট অব বার্থ ১৯৭২, এবার কোনো ছাড় নয়: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক। ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নকলের ডেট অব বার্থ ১৯৭২ সালে। অতীতে ২০০১-২০০৬ মেয়াদে আমরা নকল বন্ধ করেছিলাম, এবারও কোনোভাবেই পরীক্ষায় নকল করতে দেওয়া হবে না।

শনিবার (৪ এপ্রিল) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডসহ এ অঞ্চলের কারিগরি ও মাদরাসা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে নকল প্রতিরোধে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করতে গিয়ে বলেন, নকলের শুরু যেমন শিক্ষকরা করেছিলেন, এটি বন্ধও করেছিলেন শিক্ষকরাই। নকল মুক্ত করতে কোনো বিদেশি শিক্ষক ইমপোর্ট করার প্রয়োজন নেই। সরকারের লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি স্বচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানান।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আরবান বা শহরাঞ্চলে শিক্ষার নতুন পদ্ধতির ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান শহরাঞ্চলে এখন থেকে অফলাইন ও অনলাইন—উভয় পদ্ধতিতেই ক্লাস চলবে।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামীকাল অভিভাবকদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। শিক্ষাকে আরও সহজ ও আধুনিক করতে সরকার ‘পেনলেস ও পেপারলেস’ (কলম ও কাগজবিহীন) ডিজিটাল পদ্ধতির দিকে এগিয়ে যাচ্ছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৃত্যুর আগে ধর্ষণকারীদের নাম বলে গেলেন সেই স্কুলছাত্রী
ফরিদপুরের মধুখালীতে দলবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী প্রায় দেড় মাস চিকিত্সাধীন থাকার পর মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর আগে এক ভিডিওতে ঘটনার বর্ণনা দিয়ে অভিযুক্তদের নাম বলে গেছেন ওই কিশোরী, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু এ ঘটনায় থানা মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
মৃত্যুর আগে ধর্ষণকারীদের নাম বলে গেলেন সেই স্কুলছাত্রী
গোপালগঞ্জে খেলার সময় লাল কার্ড দেখাতেই তুমুল মারামারি, আহত ১০
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে লাল কার্ড দেখানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। 
গোপালগঞ্জে খেলার সময় লাল কার্ড দেখাতেই তুমুল মারামারি, আহত ১০
স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও পাঠালেন পারভেজ, ‘ফায়দা লুটলেন’ প্রবাসী বন্ধু
স্ত্রীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও তার এক ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় স্বামী মো. পারভেজ ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও পাঠালেন পারভেজ, ‘ফায়দা লুটলেন’ প্রবাসী বন্ধু
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মোবাইলে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী মাইশা মুশফিরাত।
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মোবাইলে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’
পা দিয়ে লিখে এইচএসসি পাস, বিসিএস ক্যাডার হতে চান রংপুরের কলি
রংপুরের কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে তার এই সাফল্যে আনন্দিত কলির পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসী।
পা দিয়ে লিখে এইচএসসি পাস, বিসিএস ক্যাডার হতে চান রংপুরের কলি
আরও পড়ুন
পোশাক কারখানা বন্ধে দিনে ১ বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা
২০ হাজার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
ফ্রান্সে টিভি চ্যানেল বন্ধের দাবিতে ৫ লাখের বেশি মানুষের স্বাক্ষর
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে