সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

আরটিভি নিউজ

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ১০:১৪ এএম


সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন
ছবি: সংগৃহীত

সিলেটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনে পুড়ে ছাই সার্ভার রুম। রোববার (৫ এপ্রিল) রাত ১২টার দিকে বিমানবন্দরটির সার্ভার রুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২ ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আহত হয়েছেন সাতজন আনসার সদস্য।

বিজ্ঞাপন

এ সময় রুমের কাচ ভেঙে বিমানবন্দরের ফায়ার সার্ভিস, আনসার ও এপিবিএনের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। আগুনে অন্তত ৭ জন আনসার সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন

ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে, এ ঘটনায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ও ইমিগ্রেশন কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে দাবি বিমানবন্দরের পরিচালক এ আর এম আলিফের। 

বিজ্ঞাপন

আরটিভি/এমআই

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission