ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

খাটের নিচ থেকে মিলল প্রায় দুই মণ গাঁজা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীয় র‌্যাবের অভিযানে প্রায় দুই মণ (৭৬ কেজি) গাঁজাসহ মো. আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১৩।

র‌্যাব সূত্রে জানা গেছে, সারা দেশে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১৩-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মো. আতিকুর রহমান নয়নের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার ঘরের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি নয়ন পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ও জব্দ আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩, রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুড়িগ্রামে ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩
কুড়িগ্রামের রৌমারীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চাচি সোনা বানুকে (৪৫) হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ফারুক হোসেনের (৩২) বিরুদ্ধে। 
কুড়িগ্রামে ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩
৪৮ বছর ইমামতি শেষে পেলেন রাজকীয় বিদায়
দীর্ঘ ৪৮ বছর ধরে নামাজ পড়িয়েছেন, দিয়েছেন ধর্মীয় শিক্ষা ও উপদেশ। সুখে-দুঃখে থেকেছেন এলাকাবাসীর পাশে। প্রজন্মের পর প্রজন্ম তার পেছনে দাঁড়িয়ে আদায় করেছেন নামাজ।
৪৮ বছর ইমামতি শেষে পেলেন রাজকীয় বিদায়
আজ যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৪ অক্টোবর) দেশের নাটোর ও সুনামগঞ্জের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩
সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের প্রাণহানি, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 
সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের প্রাণহানি, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
আরও পড়ুন
কুড়িগ্রামে ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩
দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও
লালনচর্চার নতুন ঠিকানা ধরলা-ব্রহ্মপুত্র-তিস্তার পাড়
কুড়িগ্রামের ৫৬৬ মন্দির-মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়ানো হয়েছে: এসআরবি-১৩