ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মান্দায় ভূমি সেবা সংক্রান্ত গণশুনানী অনুষ্ঠিত, খাজনার প্রস্তাব ইউএনওর

মান্দা (নওগাঁ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম
গণশুনানিতে বক্তব্যা রাখছেন ইউএনও আখতার জাহান সাথী : ছবি আরটিভি

নওগাঁর মান্দা উপজেলায় ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং সেবায় স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে এক বিশেষ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার কাশব-বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

কাশব-বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোছা. মাসুদা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

গণশুনানিতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা সেবাগ্রহীতারা তাদের জমি সংক্রান্ত সমস্যাগুলো সরাসরি কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। এ সময় মিউটেশন (নামজারি), ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান সংশোধন (DLRMS), খাস জমি বন্দোবস্ত এবং ভিপি কেসের লিজ নবায়ন সংক্রান্ত আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন

সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নামজারি সংক্রান্ত কাজে দৌড়ঝাঁপ করতে হলেও এ ধরনের গণশুনানিতে সরাসরি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে, যা সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমাচ্ছে।

মান্দা উপজেলা সহকারী ভূমি কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, উপজেলায় প্রতি মাসে এক হাজারের বেশি নামজারি আবেদন জমা পড়ে। তবে সঠিক কাগজপত্রের অভাব এবং সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে অনেক আবেদন বাতিল হয়। এছাড়া জটিল দলিল যাচাইয়ের ক্ষেত্রেও সময়ের প্রয়োজন হয়।

তিনি বলেন, নিয়মের বাইরে গিয়ে কাজ করার সুযোগ না থাকলেও আমরা অফিসের রেকর্ড যাচাই করে দ্রুত সেবা দেওয়ার চেষ্টা করছি, যাতে মানুষের ভোগান্তি কমে।

সভাপতির বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন, একটি বড় খতিয়ানে একাধিক অংশীদার থাকলে সবার খাজনা একসঙ্গে পরিশোধ ছাড়া আংশিক খাজনা নেওয়ার সুযোগ না থাকায় জমি রেজিস্ট্রিতে ভোগান্তি তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে ‘আংশিক খাজনা’ চালুর প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. জিল্লুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আযম এবং বিএনপির সাবেক ছাত্রদল নেতা নূর এনায়েত মো. হারুন রশিদ হারুনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন গ্রামের সেবাগ্রহীতারা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁয় ব্যতিক্রমী ‘চিঠি উৎসব’: কাগজের ভাঁজে আবেগের রঙিন প্রকাশ
নারীর সঙ্গে অশ্লীল ভিডিও বানিয়ে চাঁদা দাবি, ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে বড় বিপাকে আনোয়ার
তিন লাখ টাকাসহ ৩ মাদক কারবারি ধরা