ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে কোস্টগার্ডের অভিযানে ১১০০ লিটার ডিজেল জব্দ

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৫:৪৫ পিএম
ছবি: আরটিভি

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ১১০০ লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (৮ মে) রাতে উপজেলার নলচিরা ঘাট এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় কোস্টগার্ডের একটি টিম। এ সময় চোরাকারবারিদের পাচারে ব্যবহার করা একটি ট্রলারসহ এসব তেল জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় পাচারকারীরা। ফলে কাউকে আটক করা যায়নি। পরে জব্দ করা ট্রলার ও তেল কোস্টগার্ডের তমরদ্দি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম জানান, চোরাকারবারীরোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে। উপকূলীয় এলাকায় সব প্রকার অনিয়ম রোধে কোস্টগার্ড কাজ করে যাচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প 
এবার ডিজেল রপ্তানি বন্ধে যে সিদ্ধান্ত জানালেন ট্রাম্প
ক্যালিফোর্নিয়ায় ডিজেলের রেকর্ড দাম
ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানি মন্ত্রী