ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১২:৫৫ পিএম
নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে বাস আড়াআড়ি করে ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

কাউন্টারে হামলা ও বাসচালককে মারধরের ঘটনার প্রতিবাদে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিকরা।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টা থেকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে বাস আড়াআড়ি করে ব্যারিকেড দিয়ে এই ধর্মঘট শুরু করেন চালক, মালিক ও শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, সোমবার (১৮ মে) রাত ১২টার দিকে কিছু বহিরাগত দুর্বৃত্ত আকস্মিকভাবে এক বাসচালককে মারধর করে। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে তারা ‘একতা পরিবহন’-এর বাস কাউন্টারে ভাঙচুর ও হামলা চালায়। এই ঘটনায় জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকনেতাদের নিয়ে জরুরি বৈঠক শুরু হয়েছে। জেলা বাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মমিনুল হক চঞ্চল জানান, ইতোমধ্যে শ্রমিকদের সঙ্গে প্রাথমিক বৈঠক হয়েছে। জেলা বাস শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু শ্রমিকদের দাবি ও ক্ষোভের কথা শুনেছেন। শ্রমিকদের গায়ে হাত তোলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধী যে দলেরই হোক, তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত যানবাহন চলাচলের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এবং উভয় পক্ষের দাবি-দাওয়া শুনে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

হঠাৎ করে কোনো পূর্বঘোষণা ছাড়াই দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। গন্তব্যে পৌঁছাতে না পেরে বাস টার্মিনালগুলোতেই অনেককে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা গেছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
নওগাঁয় ব্যতিক্রমী ‘চিঠি উৎসব’: কাগজের ভাঁজে আবেগের রঙিন প্রকাশ
নারীর সঙ্গে অশ্লীল ভিডিও বানিয়ে চাঁদা দাবি, ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে বড় বিপাকে আনোয়ার
তিন লাখ টাকাসহ ৩ মাদক কারবারি ধরা
ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক! কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬