ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির সময় আটক তরুণ

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ জুন ২০২৬ , ০৬:১২ পিএম


ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির সময় আটক তরুণ
আটক তরুণ : ছবি আরটিভি

রাঙামাটির রাজবন বিহারে দানবাক্স চুরির চেষ্টার সময় এক তরুণকে আটক করেছে বিহার কর্তৃপক্ষ। পরে মুচলেকা নিয়ে ওই তরুণকে ছেড়ে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই তরুণ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বাসিন্দা। আটকের সময় তার পরনে ব্রাজিলের জার্সি ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বিহারের ভিক্ষু সংঘ পিণ্ড সংগ্রহে (খাবার খাওয়া) ব্যস্ত ছিলেন। এ সুযোগে ওই তরুণ রাজবন বিহারের মূল মন্দির থেকে কাঠের দানবাক্স নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে বিহারের উপাসক-উপাসিকারা বিষয়টি দেখে ফেলেন। এ সময় ওই তরুণকে হাতেনাতে আটক করেন তারা।

আরও পড়ুন

রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সদস্য স্নেহাশিস চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন। 

স্নেহাশিস চাকমা বলেন, আটকের পর ওই তরুণ তার ভুল স্বীকার করেছেন। এরপর ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ কারণে লিখিত মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে প্রতিদিন শত শত ভক্ত-উপাসক-উপাসিকা ধর্মীয় কার্যাদি সম্পাদন করতে আসেন। দানবাক্সের অর্থ দিয়েই বিহারের রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়। দানবাক্স চুরির চেষ্টার ঘটনার পর বিহারটির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। 

এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয়, সে জন্য নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বিহার কর্তৃপক্ষ।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission