ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে ফোন পেয়ে বের হয়ে যান সাইদ, সকালে মিলল মরদেহ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১২:৩৭ পিএম
নিহত চশমা সাইদ। ছবি: সংগৃহীত

যশোরে একাধিক মামলার এক আসামির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার রঘুরামপুর গ্রামের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাইদ সরদার ওরফে চশমা সাইদ (৩৮) ওই এলাকার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে একটি ফোন পেয়ে সাইদ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। বুধবার সকালে বাড়ির অদূরে একটি ঝোপের মধ্যে তার গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এ সময় মরদেহের পাশে একটি রক্তমাখা ধারালো চাকু পড়ে থাকতে দেখা যায়। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক গণমাধ্যমকে বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামতসহ মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, এলাকায় আধিপত্য বিস্তার কিংবা মাদক ব্যবসাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার নেপথ্যের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেত্রকোনায় কুরিয়ার সার্ভিস কর্মীকে কুপিয়ে ১ লাখ ১৪ হাজার টাকা ছিনতাই
নেত্রকোনার খালিয়াজুরীতে কুরিয়ার সার্ভিসের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১ লাখ ১৪ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
নেত্রকোনায় কুরিয়ার সার্ভিস কর্মীকে কুপিয়ে ১ লাখ ১৪ হাজার টাকা ছিনতাই
ঈশ্বরদীর ‘গ্রীনসিটি’ থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
পাবনার ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকা গ্রীনসিটির একটি ভবন থেকে বুখিনস্কি ইভগেনি (৪৮) নামে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
ঈশ্বরদীর ‘গ্রীনসিটি’ থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা রুখতে গোপালগঞ্জের প্রবেশমুখে নড়াইল বিএনপির বিক্ষোভ
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ ও নড়াইলের সীমান্তবর্তী মধুমতী সেতুর পশ্চিম পাশে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা রুখতে গোপালগঞ্জের প্রবেশমুখে নড়াইল বিএনপির বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র গোপালগঞ্জ, পরপর বিস্ফোরণে আহত ২০
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। এ সময় ককটেল বিস্ফোরণ ও বহু দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া নিজেদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র গোপালগঞ্জ, পরপর বিস্ফোরণে আহত ২০
জুয়ার টাকার জন্য নানিকে হত্যা করল স্কুলছাত্র
চাঁদপুর শহরের জোড়পুকুরপাড় এলাকায় লুৎফুর নাহার নামে এক নারীকে হত্যার ঘটনায় তার নাতি সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জুয়ার টাকার জন্য নানিকে হত্যা করল স্কুলছাত্র
আরও পড়ুন
যশোরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৬ নেতাকর্মী আটক
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে পানি পরিশোধন কেন্দ্র উদ্বোধন
নানা আয়োজনে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন