ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আখাউড়া পৌরসভার ২৯ কোটি টাকার বাজেট ঘোষণা

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৯:৫৩ এএম
আখাউড়া পৌরসভায় ২৯ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থ বছরের ২৯ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা ভবনের হলরুমে বাজেট অধিবেশনে রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও পৌরকর্মকর্তাদের উপস্থিতিতে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়।

প্রস্তাবিত বাজেটে আয় ২৯ কোটি ৭০ লাখ ৯১ হাজার ৭২১ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ১৬ লাখ টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৬ কোটি ৫৪ লাখ ৯১ হাজার ৭২১ টাকা। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক তাপসী রাবেয়ার সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন।

বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ডা. মো. খোরশেদ আলম ভূইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বোরহান উদ্দিন খান, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলক চক্রবর্তী প্রমুখ।

আরও পড়ুন

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. বাহার মিয়া, সাবেক কাউন্সিলর মন্তাজ মিয়া, আতিকুর রহমান, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন রশিদ চৌধুরী, সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, উপসহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া, প্রধান সহকারী মো. রফিকুল ইসলাম, কর আদায়কারী মাধব চন্দ্র পাল, বিএনপি নেতা সোহাগ খান, ইয়ার হোসেন শামীম, দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করেন এবং মতামত তুলে ধরেন। বাজেট সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হলে পৌরবাসী সুফল পাবেন বলে তারা আশা করেন।

পরে পৌর প্রশাসক তাপসী রাবেয়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লাইভে ব্যস্ত সাংবাদিকের ব্যাগের দিকে চোখ যায় চোরের, অতঃপর...
বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে লাইভ চলার সময় রিপোর্টারের ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে ডেকে ব্যাগ নিয়ে নেন ওই রিপোর্টার।
লাইভে ব্যস্ত সাংবাদিকের ব্যাগের দিকে চোখ যায় চোরের, অতঃপর...
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী
সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ তৈরির কাজের মানের অসংগতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। মানহীন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, তা না হলে কাজ বন্ধ রাখতে হবে।
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মহিলা সমিতির অনুদান ও ঋণের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে কর্মকর্তা আফজাল হোসেন ও অফিস সহকারী সাইফুল ইসলামের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আফজাল হোসেন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। 
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
আরও পড়ুন
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে গরম খুন্তির ছ্যাঁকা