ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সেভেনআপের বোতলে ইয়াবা এনে বিক্রির চেষ্টা, অতঃপর...

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৯:০৫ এএম
গ্রেপ্তার সোহাগ ও মিন্টু মিয়া। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের গজারিয়ায় সেভেন আপের প্লাস্টিকের বোতলের ভেতরে লুকিয়ে ৩৮০০ পিস ইয়াবা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে জেলা পুলিশ মুন্সীগঞ্জের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের (পিপিএম) সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের ওসি ইশতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় নতুন রাস্তার মোড়ের উত্তর পাশে সজীব টেলিকমের সামনে পাকা সড়কে অবস্থান নিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার কেকেপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম ওরফে সোহাগ (৩৮) এবং বরিশালের মুলাদী উপজেলার সফিপুর এলাকার বাসিন্দা মিন্টু মিয়া (২৩)।

আরও পড়ুন

গ্রেপ্তারকালে নুরুল ইসলাম ওরফে সোহাগের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের অংশে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সেভেন আপের ২৫০ মিলিলিটারের দুটি খালি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়। ওই বোতল দুটির ভেতরে পৃথকভাবে ১ হাজার ৯০০টি করে মোট ৩৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।

Capture

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নুরুল ইসলাম ওরফে সোহাগ এসব ইয়াবা মিন্টু মিয়ার কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল। ইয়াবা আদান-প্রদানের সময় ডিবি পুলিশের অভিযানে তারা হাতে-নাতে ধরা পড়ে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মহিলা সমিতির অনুদান ও ঋণের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে কর্মকর্তা আফজাল হোসেন ও অফিস সহকারী সাইফুল ইসলামের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আফজাল হোসেন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। 
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
সাধারণ শিক্ষায় বারবার অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
আরও পড়ুন
রাজবাড়ীতে ৯০ লাখ টাকার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঘুমধুম সীমান্তে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
দুর্ঘটনায় জ্ঞান হারান মোটরসাইকেল আরোহী, পকেটে মিলল ৯৫০ পিস ইয়াবা
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার